পলাশ আসক্ত অন্য নারীতে? বিয়ে ভাঙার জল্পনায় সিলমোহর, মুখ খুললেন স্মৃতি মন্দানা, আইনি ব্যবস্থার হুমকি শিল্পীর

বিয়ের দিন শেষ হয় সম্পর্ক! সাত পাক ঘোরবার আগেই সব শেষ। কেন ভাঙল স্মৃতি-পলাশের বিয়ে? প্রথমবার বিবৃতি জারি করলেন দুজনেই। 

Published on: Dec 07, 2025 2:27 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কেন তাদের বিয়ে বাতিল করা হয়েছিল? হবু বরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। পলাশ-স্মৃতির বিয়ের আসরে ‘অসুস্থতা’র নাটকের গুজব। সব মিলিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সংগীত পরিচালক পলাশ মুচ্ছল।

পলাশ আসক্ত অন্য নারীতে? বিয়ে ভাঙার জল্পনায় সিলমোহর, মুখ খুললেন স্মৃতি মন্দানা
পলাশ আসক্ত অন্য নারীতে? বিয়ে ভাঙার জল্পনায় সিলমোহর, মুখ খুললেন স্মৃতি মন্দানা

গত ২৩শে নভেম্বর গাঁটছড়া বাঁধতে প্রস্তুত ছিলেন দুজনে। ক্রিকেটের ২২গজে পলাশের ফিল্মি প্রোপোজাল থেকে প্রাক-বিয়ের অনুষ্ঠানের রাজকীয় ঝলক ভাইরাল হয়েছিল। সঙ্গীত-মেহেন্দি শেষে যেদিন পলাশের নামের হলুদ গায়ে লাগানোর কথা স্মৃতির, তখন আসে দুঃসংবাদ। জানা যায়, বিয়ের আসরে হাজির অ্যাম্বুলেন্স। শোনা যায়, অসুস্থ স্মৃতি মান্দানার বাবা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল বিয়ে। এরপরই শুরু ফিসফিসানি। শোনা যায়, বিয়ের আগের রাতে হবু বর পলাশকে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছেন স্মৃতি,তাই বিয়ে বাতিল। স্মৃতি ও পলাশ রবিবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে বাতিলের কথা জানিয়ে দিলেন।

স্মৃতি মান্ধানা বলেন, 'গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা চলছে এবং আমি মনে করি এই মুহূর্তে কথা বলা আমার পক্ষে গুরুত্বপূর্ণ। আমি খুব ব্যক্তিগত ব্যক্তি এবং আমি এটিকে সেভাবেই রাখতে চাই তবে আমাকে পরিষ্কার করা দরকার যে বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সবাইকে অনুরোধ করছি যে একই কাজ করুন। আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে এই মুহুর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি যে আমাদের সবাইকে চালিত করার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে এবং আমার জন্য সর্বদাই সেটা হল সর্বোচ্চ পর্যায়ে আমার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ। আমি আশা করি যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব এবং সেখানেই আমার ফোকাস চিরকাল থাকবে। আপনার সমস্ত সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার'।

স্মৃতির বিবৃতি
স্মৃতির বিবৃতি

পলাশ মুচ্ছল লেখেন, 'আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনে যা সবচেয়ে পবিত্র সেই সম্পর্কে ভিত্তিহীন গুজবের উপর লোকেরা এত সহজে প্রতিক্রিয়া দেখাচ্ছে, যা খুব কঠিন। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন পর্যায় এবং আমি আমার বিশ্বাসকে ধরে রেখে এটি সুন্দরভাবে মোকাবেলা করব। আমি সত্যিই আশা করি যে আমরা একটি সমাজ হিসাবে, যাচাই না করা গসিপের উপর ভিত্তি করে কাউকে বিচার করার আগে বিরতি নিতে শিখব, যার উত্স কখনই সনাক্ত করা যায় না। আমাদের কথাগুলো এমনভাবে আঘাত করতে পারে যে, আমরা হয়তো কখনও বুঝতে পারি না। আমরা যখন এসব বিষয় নিয়ে ভাবছি, তখন বিশ্বের অনেক মানুষ মারাত্মক পরিণতির মুখোমুখি হচ্ছেন।

পলাশের বিবৃতি
পলাশের বিবৃতি

তিনি আরও বলেন, ‘যারা মিথ্যা ও মানহানিকর কনটেন্ট ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমার টিম কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’