Sohail Khan: মাথায় হেলমেট নেই! বাইক চালিয়ে রোষানলে সোহেল,কোন শারীরিক পরিস্থিতির দোহাই দিলেন অভিনেতা

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর জন্য ক্ষমা চেয়েছেন সোহেল খান এবং ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।

Published on: Dec 15, 2025 8:06 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড অভিনেতা সোহেল খানের একটি ভিডিয়ো হালে ভাইরাল হয়েছে। সেখানে সলমন খানের ভাইকে হেলমেট না পরে বান্দ্রার রাস্তায় বাইক চালাতে দেখা গেছে, যার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সোহেল। এর জবাবে ক্ষমা চেয়েছেন অভিনেতা এবং অন্যান্য রাইডারদের গাড়ি চালানোর সময় হেলমেট পরার আহ্বানও জানিয়েছেন তিনি। হেমলেট না পরার পিছনে কারণও ব্যাখ্যা করেছেন সলমনের ভাই।

হেলমেট নেই! বাইক চালিয়ে রোষানলে সোহেল,কোন শারীরিক পরিস্থিতির দোহাই দিলেন অভিনেতা
হেলমেট নেই! বাইক চালিয়ে রোষানলে সোহেল,কোন শারীরিক পরিস্থিতির দোহাই দিলেন অভিনেতা

হেলমেট না পরার জন্য ক্ষমা চেয়েছেন সোহেল খান রবিবার ইনস্টাগ্রামে নিজের বাইক চালানোর একটি ছবি শেয়ার করেছেন এবং কেন তিনি হেলমেট পরেননি তা উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘আমি সমস্ত বাইক আরোহীদের অনুরোধ করতে চাই দয়া করে হেলমেট পরুন। আমি মাঝে মাঝে এগুলি পরা এড়িয়ে যাই কারণ আমি ক্লস্ট্রোফোবিক বোধ করি, তবে সেটা হেলমেট না পরার কোনও অজুহাত নয়। ছোটবেলা থেকেই রাইড করা আমার আবেগ। সেটা বিএমএক্স সাইকেল দিয়ে শুরু হয়েছিল, এবং এখন আমি বাইক চালাই। ঝুঁকি কমানোর জন্য আমি বেশিরভাগই গভীর রাতে গাড়ি চালাই, যখন খুব বেশি যানজট থাকে না, তাও আবার ধীর গতিতে এবং আমার গাড়ি আমাকে অনুসরণ করে।’

তিনি ভবিষ্যতে সমস্ত ট্র্যাফিক নিয়ম মেনে চলার অঙ্গীকার করেন এবং আরও যোগ করেন, ‘আমি সহযাত্রীদের আশ্বস্ত করছি যে আমি আমার ক্লস্ট্রোফোবিয়া কাটিয়ে ওঠার এবং হেলমেট পরার জন্য সত্যিকারের প্রচেষ্টা করব, তাই দয়া করে আমাকে একটু সহ্য় করুন। ট্রাফিক কর্তৃপক্ষের কাছে আমি আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি এবং আমি তাদের আশ্বস্ত করছি যে আমি এখন থেকে সমস্ত নিয়ম অনুসরণ করব। আমি সমস্ত রাইডারকে স্যালুট জানাই যারা অস্বস্তি সত্ত্বেও সর্বদা হেলমেট পরেন, কারণ এটি আমাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয়। আমি ক্ষমাপ্রার্থী’।

সোহেলকে শেষ দেখা গিয়েছিল ২০২৫ সালের তেলুগু ছবি অর্জুন: সন অফ বৈজয়ন্তীতে। প্রদীপ চিলুকুরি পরিচালিত এবং এন টি আর আর্টস এবং অশোকা ক্রিয়েশনস প্রযোজিত এই ছবিতে নন্দমুরি কল্যাণ রাম এবং বিজয়শান্তি ছাড়াও সাই মঞ্জরেকর, বাবলু পৃথিবীরাজ, শ্রীকান্ত এবং আর শরৎকুমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।