১৩ বছরের বিবাহবার্ষিকীতে স্ত্রী তনয়াকে সোহমের আদুরে বার্তা! 'পুচকু'র সঙ্গে কীভাবে শুরু হয়েছিল প্রেম?

সোহম চক্রবর্তীর স্ত্রী তনয়ার ভালোবাসাই তাঁকে পরিপূর্ণ করে রেখেছে। দেখতে দেখতে এক দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন তাঁরা। তাই তাঁদের বিয়ের ১৩ বছর পূর্তিতে আদরের 'পুচকু'কে (অর্থাৎ স্ত্রী তনয়া) দিলেন আদুরে বার্তা।

Published on: Nov 24, 2025 10:38 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ায় শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করলেও বর্তমানে সোহম চক্রবর্তী টলিপাড়ার প্রথম সারির নায়ক। তবে নায়ক হলেও তাঁর সঙ্গে অন্য নায়িকার নাম জড়িয়ে কখনও কোনও গুঞ্জন শোনা যায়নি। স্ত্রী তনয়ার ভালোবাসাই তাঁকে পরিপূর্ণ করে রেখেছে। দেখতে দেখতে এক দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন তাঁরা। তাই তাঁদের বিয়ের ১৩ বছর পূর্তিতে আদরের 'পুচকু'কে (অর্থাৎ স্ত্রী তনয়া) দিলেন আদুরে বার্তা।

বিবাহবার্ষিকীতে ‘পুচকু’কে সোহমের আদুরে বার্তা! কীভাবে শুরু হয়েছিল প্রেম?
বিবাহবার্ষিকীতে ‘পুচকু’কে সোহমের আদুরে বার্তা! কীভাবে শুরু হয়েছিল প্রেম?

আরও পড়ুন: প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ড্রিম গার্ল হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র? রইল সেই মাখোমাখো প্রেমের গল্প

সোহম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, খুব ছোট বয়সেই তনয়াকে তিনি মনের কথা জানিয়েছিলেন। জবাবে তনয়া বলেছিল, ‘সামনে মাধ্যমিক’। সোহমের জবাব ছিল, ‘যাও পরীক্ষা দাও। তবে জবাব যেন হ্যাঁই হয়’। জবাব ‘হ্যাঁ’-ই হয়েছিল। তারপর প্রেম। বিয়ে। সন্তান। খারাপ-ভালো সব রকম সময়েই তারকা বরের হাতটা শক্ত করে ধরে রেখেছেন তনয়া।

তাই বিয়ের ১৩ বছরের বিবাহবার্ষিকীতে স্ত্রীয়ের সঙ্গে বিশেষ ছবি ভাগ করে নিলেন সোহম। ছবিতে নায়ককে রূপালি জড়ি দিয়ে মিরর ওয়ার্ক করা লাল রঙের পাঞ্জাবি ও ঘি রঙের ধুতিতে দেখা গিয়েছে। অন্যদিকে, তনয়া সেজে উঠেছিলেন ম্যাজেন্ডা পাড়ের গাঢ় সবুজ রঙের শাড়িতে। পাড়ের সঙ্গেই মিলিয়ে পড়েছিলেন ব্লাউজ। গলায় সোনার ভারী চোকার, ঝোলা হার, কানে ঝুমকো দুল, কোমর বন্ধনী, হাতে বালা চুড়ি, শাঁখা-পলায় সেজে উঠেছিলেন নায়িকা। হালকা মেকআপ, লিপস্টিক, ছোট্ট টিপে বেশ মিষ্টি দেখাচ্ছিল নায়কের পুচকুকে। মাথার খোঁপায় জুঁইয়ের মালাও লাগিয়েছিলেন।

আরও পড়ুন: ‘আমার লিভার…’, প্রবল অসুস্থতা নিয়েই 'কালরাত্রি ২'-এর ডাবিং সারলেন 'মিঠাইরানী'! কী হয়েছে সৌমিতৃষার?

ছবিটি শেয়ার করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘১৩ বছরের একসঙ্গে থাকার শুভেচ্ছা। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আরও অনেক কিছু বাকি। আমরা চিরকাল একে অপরের হাত ধরে থাকব। আমি তোমাকে ভালোবাসি পুচকু। @tanayaschakraborty’

প্রসঙ্গত, তনয়া আর সোহম একে-অপরকে চেনেন স্কুলের সময় থেকে। স্কুলের বান্ধবীকেই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সোহম। তারপর ৬ বছর প্রেম করে বসেন বিয়ের পিঁড়িতে। ২০১২ সালের নভেম্বর মাসে বিয়ে করেন সোহম-তনয়া। সেভাবে লাইমলাইটে আসেন না সোহমের সুন্দরী বউ। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে নিজের ‘পুচকু’কে নিয়ে ভালোবাসা জাহির করার কোনও সুযোগই ছাড়েন না সোহম বর্তমানে দুই সন্তান নিয়ে তাঁদের সুখের সংসার।

News/Entertainment/১৩ বছরের বিবাহবার্ষিকীতে স্ত্রী তনয়াকে সোহমের আদুরে বার্তা! 'পুচকু'র সঙ্গে কীভাবে শুরু হয়েছিল প্রেম?