ভানুপ্রিয়ার পর এবার হিন্দি ভুতুড়ে ছবিতে দেখা যাবে সোহমকে! বিপরীতে অভিনয় করবেন কোন বলি তারকা?
ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভুতুড়ে ছবির চাহিদা চিরকালই রয়েছে আকাশ ছোঁয়া। তবে এখন ভুতুড়ে ছবির সঙ্গে মিশে থাকে কমেডিও। কিছুদিন আগেই ভানপ্রিয়া ভূতের হোটেল ছবিতেও ঠিক একই রকম কমেডি দেখেছেন দর্শকরা, অন্যদিকে বলিউডে মুক্তি পেতে চলেছে ভূত বাংলা, সেখানেও হাস্যরসাত্মক ভয় মিশে থাকবে গল্পের মধ্যে।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভুতুড়ে ছবির চাহিদা চিরকালই রয়েছে আকাশ ছোঁয়া। তবে এখন ভুতুড়ে ছবির সঙ্গে মিশে থাকে কমেডিও। কিছুদিন আগেই ‘ভানপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতেও ঠিক একই রকম কমেডি দেখেছেন দর্শকরা, অন্যদিকে বলিউডে মুক্তি পেতে চলেছে ভূত বাংলা, সেখানেও হাস্যরসাত্মক ভয় মিশে থাকবে গল্পের মধ্যে।
ভানুপ্রিয়ার পর এবার হিন্দি ভুতুড়ে ছবিতে দেখা যাবে সোহমকে!
এই ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে অভিনয় করেছিলেন সোহম মজুমদার, মিমি চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। যদিও এই ছবিতে অভিনয় করেছিলেন আরও এক ঝাঁক তারকা। বাংলায় ভুতুড়ে ছবিতে অভিনয় করার পর এবার বলিউডে একটি ভূতের ছবিতে অভিনয় করতে চলেছেন সোহম।
চলতি বছরের শেষেই নাকি মুক্তি পাবে শক্তিশালিনী, যেটি ম্যাডক্স ফিল্মসের হরর কমেডি ঘরানার ছবি হতে চলেছে। এই সিনেমায় সোহম ছাড়াও অভিনয় করবেন আশুতোষ রানা, নানা পাটেকর, বিনীত কুমার সিংহ, সীমা বিশ্বাস, বিশাল জেঠয়া সহ আরও অনেকে।
আদিত্য সরপোতদার পরিচালিত এই ছবিতে রয়েছে আরও একটি বড় চমক। সোহমের বিপরীতে অভিনয় করতে চলেছেন ‘সাইয়ারা’ সিনেমার অভিনেত্রী অনিত পদ্দা। সবকিছু ঠিক থাকলে এই মাস থেকেই শুরু হয়ে যাবে ছবির কাজ।
প্রসঙ্গত, এই মুহূর্তে অভিনয় করছেন সুচন্দ্রা এক্স বানিয়া পরিচালিত ছবি ‘পরবর্তী স্টেশন বেগুনকোদর’-এ। এই সিনেমার কাজ শেষ হলেই তিনি শুরু করে দেবেন আগামী ছবির কাজ। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন সোহম।
‘কবির সিং’ থেকে শুরু করে ‘স্কাই ফোর্স’, একাধিক ছবিতে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন সোহম। তবে আগামী ছবিতে তিনি কোন ভূমিকায় অভিনয় করবেন সেটা এখনো জানা যায়নি। তবে আশা করা হচ্ছে এই ছবিতেও তিনি সকলের মন জয় করে নেবেন সমানভাবে।
Home/Entertainment/ভানুপ্রিয়ার পর এবার হিন্দি ভুতুড়ে ছবিতে দেখা যাবে সোহমকে! বিপরীতে অভিনয় করবেন কোন বলি তারকা?