সন্তান হারানোর সাড়ে তিন মাস পর সমাজমাধ্যমে ফিরলেন সোহিনী! লিখলেন, ‘গড়িয়ে পড়া বুকের দুধ…’

ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায়কে নিয়ে কয়েক মাস আগে স্যোশাল মিডিয়া তোলপাড় হয়েছিল। তিনি মৃত সন্তান প্রসব করেছিলেন সেই খবর ছড়িয়ে পড়েছিল স্যোশাল মিডিয়ায়। তারপর থেকে আর কোনও পোস্ট করেননি সোহিনী। এরপর সোমবার অর্থাৎ আজ ১৫ ডিসেম্বর সাড়ে তিন মাস পর তিনি নতুন পোস্ট করলেন। ক্যাপশনেও বিষাদের সুর।

Updated on: Dec 15, 2025 8:43 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায়কে নিয়ে কয়েক মাস আগে স্যোশাল মিডিয়া তোলপাড় হয়েছিল। তিনি মৃত সন্তান প্রসব করেছিলেন সেই খবর ছড়িয়ে পড়েছিল স্যোশাল মিডিয়ায়। জানা গিয়েছিল চিকিৎসকের গাফিলতির জন্য নাকি এই ঘটনা ঘটে। তারপর অবশ্য চিকিৎসক পাল্টা অভিযোগ করেন। এরপর সোহিনী তাঁর স্বামীকে সঙ্গে একটি বড় ভিডিয়ো পোস্ট করেন ২ সেপ্টেম্বর। তারপর থেকে আর কোনও পোস্ট করেননি সোহিনী।

সন্তান হারানোর সাড়ে তিন মাস পর সোহিনীর পোস্ট! লিখলেন, ‘গড়িয়ে পড়া বুকের দুধ…’
সন্তান হারানোর সাড়ে তিন মাস পর সোহিনীর পোস্ট! লিখলেন, ‘গড়িয়ে পড়া বুকের দুধ…’

আরও পড়ুন: অমিতাভের প্রেমে পাগল রেখা কেন মুকেশকে বিয়ে করেছিলেন? মুখ খুললেন নায়িকার কাছের বন্ধু

এরপর সোমবার অর্থাৎ আজ ১৫ ডিসেম্বর সাড়ে তিন মাস পর তিনি পাহাড়ে ঘুরতে যাওয়ার ছবি সামনে আনলেন। তবে সেই পোস্টের ক্যাপশনেও বিষাদের সুর। সেখানে পাহাড় ও ঝরনার মাঝে দেখা মেলে সোহিনীর। তিনি তাঁর স্বামীর সঙ্গেও বেশ কিছু ছবি পোস্ট করেন।

ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমার দৈবান, একুশে আগস্ট তোমার সাথে শেষ diaryতে কথা হয়েছিল.. তারপর থেকে খালি দিনে রাতে সব সময় কথা হয় তোমার সাথে আমার.. এমন একটা মুহুর্ত নেই যে তোমাকে না ভেবে কাটে! ডায়েরিটা আর খুঁজে পাইনি, কি জানি কেউ সরিয়ে রেখেছে কিনা! তাই এইখানেই লিখি… জীবনের সব চেয়ে কঠিন মুহূর্তে মা হলাম শুধু তোমার ডাক শুনলাম না, এই ন মাসে তুমি আমি কত খেলেছি একসাথে, আমার হাতের স্পর্শে তুমি কি সুন্দর নড়ে নড়ে জানান দিতে, ‘মা, এইত্ত আমি!’ , শিব বন্দনা শুনলেই তুমি আর আমি কত খুশি হতাম.. আমার সাথে গাছে জল দিতে, পাখিদের খাওয়াতে, কুকুরদের ভালোবাসতে, বই পড়তে।'

আরও পড়ুন: ‘যা ভুল আমার…’, বিয়ের ৯ বছর পর মধুবনীর সঙ্গে সংসার করা নিয়ে কেন এমন বললেন রাজা?

তিনি আরও বলেন, ‘মনে আছে ‘বীরপুরুষ’ এর লাইন গুলো?’ 'আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা কর।' সত্যি তুমি ছিলে, নইলে আমি বেঁচে আছি কি করে বলো? জানো, সবাই বলে তোমায় ভুলে যেতে, তুমি আমার ছিলে না। আবার তুমি আসবে। কোনটা সত্যি কোনটা মিথ্যে সব যেন গুলিয়ে যায় আমার। তোমার বাবা আর তিথি মা মিলে আমাকে পাহাড়ে রেখেছিলো, ওখানে গিয়ে আমি প্রথমবার হেসেছিলাম। দেখো এই ছবি গুলো। যদিও কালো কাঁচের চশমার আড়ালে যে জল চোখ থেকে গড়িয়ে কখন নদীর জলে মিশে গিয়েছে সে শুধু আমি আর তুমি জানি, আর কেউ না।'

তাঁর কথায়, ‘আর ঠিক তখনই মনে হলো তুমি আছো, এই প্রকৃতিতেই আছো, আমার কাছেই আছো .. কজন মায়ের ভাগ্য হয় এমন পবিত্র দৈব শিশুর মা হবার, যাহারা মরিয়া প্রমান করে যে তাহারা মরে নাই! এই পৃথিবীর কলুষতা তোমায় স্পর্শ করতে পারেনি, তোমার কর্ম আমার গর্ভতেই শেষ। সাথে জরা, ব্যাধি, গ্লানি, দুঃখ। আমি এখনও সুস্থ হইনি, মৃত্যুকে খুব কাছ থেকে ছুঁয়ে এসেছি। সময় লাগবে শরীরের... তুমি সঙ্গে আছো এই আশায় আছি। আমার গড়িয়ে পড়া বুকের দুধ, এই কমাসের জেগে থাকা রাত, তোমার শূন্য দোলনা, আমার পেটের সেলাই, তোমার বাবার না বলা কষ্ট, সেগুলো সব প্রকৃতি জানে আর কেউ না.. আর কেউ না। আমাদের কাজু সোনা ভালো আছে , এই প্রকৃতির যা কিছু শুভ তার মধ্যে। আমরাও ভালো থাকার চেষ্টা করছি, এইটুকুই আমাদের থাক। ইতি, মা ও বাবা।’