পৌষ সংক্রান্তিতে সোহিনীর সঙ্গে পিঠে বানালেন শোভন! গায়ক কুড়িয়ে দিলেন নারকেলও

বর্তমানে শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে সংসার করছেন সোহিনী সরকার। দু'জনেই দু'জনের কাজ নিয়ে যেমন ব্যস্ত থাকেন, তেমন একসঙ্গে সংসারের কাজও করেন তাঁরা। সোহিনীকে রান্নায় নানা ভাবে সাহায্য করেন গায়ক। আর এবার মকর সংক্রান্তিতে একসঙ্গে বানালেন পিঠেপুলি।

Published on: Jan 14, 2026 11:53 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বর্তমানে শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে সংসার করছেন সোহিনী সরকার। দু'জনেই দু'জনের কাজ নিয়ে যেমন ব্যস্ত থাকেন, তেমন একসঙ্গে সংসারের কাজও করেন তাঁরা। সোহিনীকে রান্নায় নানা ভাবে সাহায্য করেন গায়ক। আর এবার মকর সংক্রান্তিতে একসঙ্গে বানালেন পিঠেপুলি।

পৌষ সংক্রান্তিতে সোহিনীর সঙ্গে পিঠে বানালেন শোভন! গায়ক কুড়িয়ে দিলেন নারকেলও
পৌষ সংক্রান্তিতে সোহিনীর সঙ্গে পিঠে বানালেন শোভন! গায়ক কুড়িয়ে দিলেন নারকেলও

আরও পড়ুন: ‘করুণাময়ী রাণী রাসমণি’র 'ভূপাল' বিশ্বাবসু জানুয়ারিতেই বসবেন বিয়ের পিঁড়িতে! জানেন পাত্রী কে?

আরও পড়ুন: মল্লিক বাড়িতে অভিষেক! দুধ চা খেয়ে খোশগল্প, কোয়েলের মা'র পা ছুঁলেন TMC-র সেনাপতি

বুধবার সোহিনী ইন্সটাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন। সেখানেই দেখা যায় স্ত্রী সোহিনীকে পিঠে বানাতে সাহায্য করছেন শোভন। বলা ভালো পিঠে বানানোর প্রস্তুতিতে স্ত্রীকে সাহায্য করতে দেখা যায় তাঁকে। সোহিনী যে ছবিটি শেয়ার করেন সেখানে খয়েরি রঙের টি-শার্ট ও হাফ প্যান্টে দেখা যায় গায়ককে। দেখা যায় গায়ক কুড়ুনি নিয়ে বসে নারকেল কোড়াচ্ছেন। স্টোরিটি সোহিনী শোভনকে ট্যাগ করেন অভিনেত্রী। আর স্টোরিতে লেখা পৌষ সংক্রান্তি।

আরও পড়ুন: 'আমাকে এটা করতেই হতো…', টাকার অভাবে কোন কাজ করতে বাধ্য হয়েছিলেন কার্তিক?

আরও পড়ুন: মোদী পরিবারের বউমা হচ্ছেন শ্রদ্ধা? তাঁদের বিয়ের আসর বসবে উদয়পুরে? মুখ খুললেন নায়িকার ভাই

প্রসঙ্গত, একসময় দুজনের বয়সের ফারাক নিয়ে কম বিতর্ক হয়নি। এমনকী, কিছু মানুষ ট্রোল করে ‘দিদি-ভাই’ বলতেও দ্বিধা করেনি। সোহিনী বয়সে শোভনের থেকে কিছুটা বড়। যদিও ঠিক কতটা বড় তা নিয়ে আবার দ্বিমত রয়েছে। উইকিপিডিয়া বলে, সোহিনীর জন্ম ১৯৮৭ সালের ৬ মার্চ। আরও একটা তথ্য বলছে নায়িকার জন্ম ১৯৯১ সালের ১ অক্টোবর। উইকিপিডিয়া অনুসারে ১ এপ্রিল ১৯৯৩, এই হল শোভনের জন্মদিন। ২০০৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন শোভন। তাই কমপক্ষে সোহিনী তাঁর বরের থেকে দেড় বছরের বড়।

সোহিনীর স্টোরি
সোহিনীর স্টোরি

আরও পড়ুন: ‘এই দলে থাকলে ওই দল হ্য়ারাস করবে…’, বুকে তিরঙ্গা সেঁটে হাজির দেব, নায়ককে পেয়ে সেলফির আবদার SIR শুনানিতে!

আরও পড়ুন: অসুস্থ ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’, তাঁকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন দেব! কী হয়েছে তাঁর?

উল্লেখ্য, একাধিক সম্পর্কে থাকার পর অবশেষে ২০২৪ সালের ১৫ জুলাই শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সোহিনী। শোভন সারেগামাপা মঞ্চ থেকে খ্যাতি অর্জন করেছিলেন এবং তারপর ইমনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্কে ছিলেন। তারপর সেই সম্পর্কও ভাঙে। এরপর সোহিনীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং তারপর সেই সম্পর্ক পরিণতি পায়।