Sohini-Shovan: হাতে শাঁখা-পলা, লাল পেড়ে সাদা শাড়িতে লক্ষ্মীমন্ত সোহিনী! বর শোভনকে পাশে নিয়ে করলেন শিবরাত্রির যজ্ঞ

বাড়িতে যজ্ঞ করে নিষ্ঠাভরে শিবরাত্রির পুজো করলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। দম্পতি সেই ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। 

Feb 16, 2026, 16:50:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভ্যালেন্টাইন্স ডে কাটতে না কাটতেই, শিব আরাধনায় মজেছে গোটা দেশ। সাধারণ মানুষ থেকে তারকারা, সকলেই সামিল শিবরাত্রির পুজোতে। নিজের সোশ্যাল মিডিয়ার স্টোরিতে বেশ কিছু স্টোরি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার।

শোভন ও সোহিনী।
শোভন ও সোহিনী।

ভিডিয়োতে দেখা গেল বাড়িতে যজ্ঞ করে শিবরাত্রির পুজো করছেন সোহিনী। পরে আছেন লাল পাড়ের সাদা রঙের শাড়ি। হাতে শাঁখা, পলা, লোহা বাঁধানো পরে দেখা গেল সোহিনীকে। এমনকী মাথায় ঘোমটাও। পরিবারকে সাথে নিয়েই শিব আরাধনার আয়োজন করেছিলেন।

দেখুন-

শোভন ও সোহিনী।
শোভন ও সোহিনী।

বন্ধুত্ব থেকে প্রেম, তারপর বিয়ের প্ল্যানিং, সবটাই বেশ চুপিসাড়ে করেছিলেন শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার। ২০২৪ সালের জুলাই মাসে বিয়ে করেন তাঁরা কলকাতারই এক ফার্ম হাউজে। তারপর থেকে চুটিয়ে চলছে সংসার আর কাজ। অক্টোবর মাসে বউয়ের জন্মদিনে শোভন লিখেছিলেন, ‘তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত। জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে। জীবনে কিছু ভালো করার সুবাদে মেয়েটাকে পাওয়া, আর ছাড়ে কে! আজ আমার রাজকন্যার জন্মদিন।’

আরও পড়ুন: ‘ছেলের ছবি এনে আমায় বলছে…’! ১ম সন্তান ওশকে কতটা ভালোবাসেন কাঞ্চন! দরাজ শ্রীময়ী

প্রসঙ্গত, একাধিক সম্পর্কে থাকার পর শোভনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সোহিনী। শোভন সারেগামাপা মঞ্চ থেকে খ্যাতি অর্জন করেছিলেন এবং তারপর ইমনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। দুজনের তো বিয়ের কথাও হয়ে গিয়েছিল। এরপর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম। এমনকী, দুজনে সহবাসও করেন। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর সোহিনীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং তারপর তা অবশেষে পরিণতি পায়, ২০২৪ সালে এসে।

আরও পড়ুন: বর্ডার ২ আর মরদানি ৩-এর মাঝে চিঁড়ে চ্যাপ্টা হাল ও রোমিও-র! রবিবার বক্স অফিসে কার আয় কত ছিল?

শোভনকে বিয়ে করার আগে, দীর্ঘ সময় সোহিনী প্রেম করেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে। সেই সম্পর্ক ভাঙে আচমকাই। এরপর যিশু সেনগুপ্তের উদ্যোগে নজরুল মঞ্চে বাইশে শ্রাবণের অনুষ্ঠানে চোখে চোখে কথা হয় শোভন-সোহিনীর। তার পর থেকেই এই দুই ‘সিঙ্গল’কে নিয়ে টলিপাড়ায় শুরু হয় গুঞ্জন।যদিও তাঁদের মুখে তখন কুলুপ। বারংবার কথা ঘুরোচ্ছেন। এদিকে ঘুরেও বেড়াচ্ছেন ইতিউতি। কখনো দেশ, কখনো বিদেশ, একই লোকেশন থেকে দুজনে পোস্ট করে চলেছেন আলাদা-আলাদা ছবি। তারপরই অবশ্য আসে তাঁদের ছাদনাতলায় যাওয়ার খবর। আইনিভাবেই বিয়েটা হয়েছিল। যদিও করেছিলেন মালাবদল, সিঁদুর দান।