Kunal-Sohini: ‘কারোর ক্ষতি না করে…’! বাংলায় ‘মা হতে চাই না’ নিয়ে কুণালের খোঁচা, কী জবাব সোহিনীর
সপ্তাহখানেকআগে ফেসবুকে কুণাল ঘোষ লম্বা একটি পোস্টও লেখেন সোহিনী সরকারকে নিয়ে। এবার যা নিয়ে পালটা জবাব দিলেন অভিনেত্রী।
কদিন আগে দেবের রঘু ডাকাতে সোহিনী সরকারর ভাগ নেওয়া নিয়ে, কিছু পোস্ট শেয়ার করেন কুণাল ঘোষ। শুধু তাই নয়, রীতিমতো এই ইস্যুতে রঘু ডাকাতের বিরোধী হয়ে যান কুণাল। তিনি ফেসবুকে লম্বা একটি পোস্টও লেখেন সোহিনীকে নিয়ে। এবার যা নিয়ে পালটা জবাব দিলেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে ওয়ালের তরফে কুণাল ঘোষের সেই পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে সোহিনী জবাব দেন, ‘কথায় কথা না বাড়ানোই ভালো। সবাই সবার মতো করে সার্ভাইভ করছে। কুণলবাবুও করছেন। আমিও করছি। প্রতিটা মানুষ আমরা বেঁচে থাকার লড়াইতে সামিল হয়েছি। টিকে থাকার লড়াইতে সামিল হয়েছি। আমিও টিকে থাকার লড়াই করছি। কারোর ক্ষতি না করে যতটা হয়। আমার কী খ্যাতির বা টাকার লোভ নেই, নিশ্চয়ই আছে। কিন্তু সেই লোভের জন্য কতটা অবধি যেতে পারি। সেটার একটা মাপদণ্ড আমার কাছে আমার মতো করে আছে। কারও সেটা ভুল মনে হতে পারে। আমি তাই জাজ করার মতো অবস্থাতে নেই।’
ঠিক কী লিখেছিলেন কুণাল ঘোষ ফেসবুকে?
কুণাল সোহিনীর ফোটো শেয়ার করে লিখেছিলেন, ‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়। সিনেমা যখন জন্ম নিল, তখন বাকিটাতে নিশ্চয়ই আর সমস্যা থাকবে না। শুভেচ্ছা রঘু ডাকাত।’
তবে সোশ্যাল মিডিয়ায় মাঝেমাঝেই ট্রোলের মুখে পড়েন সোহিনী। নেটপাড়ার বড় একটা অংশের প্রত্যাশা কোথাও কোনো অন্যায় হলেই প্রতিবাদের মুখ হবেন সোহিনী। বলাই বাহুল্য আরজি কর আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ থেকেই এর সূত্রপাত। এদিন এই বিষয়টা নিয়েও কথা বললেন অভিনেত্রী
‘আমার থেকে যারা এক্সপেক্ট করছে তাঁরা খুব যে ভুল করছে এমন নয়, কিন্তু ভুল মানুষের থেকে আশা করছে। আমি তো সমাজ সংস্কারক নই। আমি তো কোনো নেতা নই। আমি একজন অভিনেত্রী। আমার খুব সামান্য ভূমিকা। আমার তো সেভাবে কোনো ক্ষমতাই নেই। কেউ যদি সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দিতে বলে, আমি তো পারব না। কেউ বাড়িতে ইট ছোড়ে, আমি তো পুলিশেই দৌড়ব। বা কাউন্সিলরের কাছে। আমার সত্যিই কোনো ক্ষমতা নেই।’, বলতে শোনা যায় সোহিনীকে।












