ভিন্ন ধর্মে বিয়ের কারণে সোনাক্ষীর সঙ্গে লভ-কুশের সম্পর্কে চিড় ধরেছে? 'সম্পর্কে ফাটল…', মুখ খুললেন বোন পূজা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল অবশেষে গত বছর তাঁদের পরিবারের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সোনাক্ষীর দুই ভাই, লভ এবং কুশ সোনাক্ষীর বিয়েতে উপস্থিত ছিলেন না। অভিনেত্রী পূজা রূপারেল, বিচ্ছেদের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।

Published on: Nov 09, 2025 1:03 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল অবশেষে গত বছর তাঁদের পরিবারের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সোনাক্ষীর দুই ভাই, লভ এবং কুশ সোনাক্ষীর বিয়েতে উপস্থিত ছিলেন না। শোনা যাচ্ছিল যে অভিনেত্রীর পরিবার তাঁদের সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট ছিল। তবে, এখন পরিবারের একজন সদস্য তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। শাহরুখ খানের ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’তে কাজলের বোন চুটকির চরিত্রে অভিনয় করা অভিনেত্রী পূজা রূপারেল, বিচ্ছেদের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।

ভিন্ন ধর্মে বিয়ের জন্য সোনাক্ষীর সঙ্গে লভ-কুশের সম্পর্কে চিড়? জবাব দিলেন পূজা
ভিন্ন ধর্মে বিয়ের জন্য সোনাক্ষীর সঙ্গে লভ-কুশের সম্পর্কে চিড়? জবাব দিলেন পূজা

আরও পড়ুন: জাহ্নবীর বয়ফ্রেন্ড ‘চুরি’? পোশাকে টুইনিং, শিখরের বাহুলগ্না অনন্য়! হিংসেতে জ্বলেপুড়ে গেলেন নায়িকা

সিদ্ধার্থ কন্ননকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা বলেন, ‘আমি এখানে গসিপ করতে আসিনি। আমি জাহিরের সঙ্গে দেখা করেছি, এবং ও সত্যিই খুব মজার মানুষ, এবং আমি ওঁকে অনেক পছন্দ করি। মানুষের সম্ভবত আর কিছু করার নেই, তাই তাঁরা এই ধরণের গুঞ্জন ছড়িয়েছে। লভ এবং সোনাক্ষী নিকিতা রায় ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। যদি তাঁদের সম্পর্কে ফাটল ধরত, তাহলে কি তাঁরা একসঙ্গে কাজ করত? দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতেও পুরো পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে। মানুষ কেবল কিছুই না করে গল্প বানায়।’

আরও পড়ুন: 'ভালো স্বামী নয়, নায়িকাদের সঙ্গে…', বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই গোবিন্দা প্রসঙ্গে সুনীতা

পূজা সোনাক্ষী এবং জাহিরের সম্পর্কের প্রশংসা করে আরও বলেন, ‘ওঁদের মধ্যে অনেক ভালোবাসা এবং স্নেহ রয়েছে। ওঁরা একে অপরের সুন্দর পরিপূরক।’ পূজা আরও জানান যে, সোনাক্ষীর মা পুনম সিনহা সবসময়ই মানসিক ভাবে আমার পাশে থেকেছেন। আমার মা মারা যাওয়ার পর থেকে, পুনম আন্টি সব সময় আমাকে নিজের মেয়ের মতোই ব্যবহার করেছেন। পুরো পরিবার খুব ঘনিষ্ঠ এবং ঐক্যবদ্ধ। অনেকে কেবল গুজব ছড়ায়।'

আরও পড়ুন: 'আমি ভীষণ গর্বিত ওর জন্য... ', কার ছবির সাফল্যে উচ্ছ্বসিত শুভশ্রী?

আসলে, সোনাক্ষী সিনহা এবং জাহিরের বিয়েতে লভ এবং কুশ সিনহাকে দেখা যায়নি। লভ সেই সময় বলেছিলেন যে তিনি ব্যক্তিগত পারিবারিক বিষয়ে কোনও মন্তব্য করবেন না। তারপর থেকে, ভাই-বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে, পূজা এখন এই গুজব উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: 'আমাকে ওরা প্রোডাক্ট বানিয়েছিল... ', কেন একসময় বাংলা ছেড়ে যেতে পারেননি প্রসেনজিৎ?

News/Entertainment/ভিন্ন ধর্মে বিয়ের কারণে সোনাক্ষীর সঙ্গে লভ-কুশের সম্পর্কে চিড় ধরেছে? 'সম্পর্কে ফাটল…', মুখ খুললেন বোন পূজা