কনসার্ট শুনতে এসে হারিয়ে যায় এক খুদে, তাকে পরিবারের হাতে তুলে দিলেন সনু নিগম

সম্প্রতি নিজের একটি কনসার্টের ভিডিও শেয়ার করেছেন সংগীতশিল্পী সোনু নিগম। তবে সেই ভিডিওতে নিজের কোন গানের ক্লিপিং তিনি তুলে ধরেননি বরং তুলে ধরেছেন এমন একটি ঘটনা যা সকলকে অবাক করে দিয়েছে। কনসার্ট শুনতে আসা একটি ছোট্ট শিশু হারিয়ে গিয়েছিল যাকে পরিবারের হাতে তুলে দিয়েছেন সোনু নিগম।

Published on: Feb 09, 2026 8:16 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সম্প্রতি নিজের একটি কনসার্টের ভিডিও শেয়ার করেছেন সংগীতশিল্পী সোনু নিগম। তবে সেই ভিডিওতে নিজের কোন গানের ক্লিপিং তিনি তুলে ধরেননি বরং তুলে ধরেছেন এমন একটি ঘটনা যা সকলকে অবাক করে দিয়েছে। কনসার্ট শুনতে আসা একটি ছোট্ট শিশু হারিয়ে গিয়েছিল যাকে পরিবারের হাতে তুলে দিয়েছেন সোনু নিগম।

কনসার্ট শুনতে এসে হারিয়ে যায় এক খুদে, তাকে পরিবারের হাতে তুলে দিলেন সনু নিগম
কনসার্ট শুনতে এসে হারিয়ে যায় এক খুদে, তাকে পরিবারের হাতে তুলে দিলেন সনু নিগম

সোনু নিগম যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি শিশু ইতস্তত অবস্থায় স্টেজের পাশে দাঁড়িয়ে রয়েছে। ৩০ হাজার মানুষের বিশাল ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছে সেই শিশুটি।। শিশুটির উদ্বেগ কমাতে এবং তাকে বাড়ির মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন সোনু।

আরও পড়ুন: যিশু প্রযোজিত ছবিতে মুখোমুখি প্রসেনজিৎ-শুভশ্রী! পরিচালনার দায়িত্বে কে?

ভিডিওতে দেখা যায়, সোনু ওই ছোট্ট শিশুকে নিয়ে স্টেজে আনেন এবং মাইকে বলতে থাকেন, শ্রী সাই আ যাও, বাবা মা দয়া করে একে নিয়ে যাও। ওর বাবা মা হারিয়ে গিয়েছে। তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যাও।

এরপর সোনু মজা করে ছেলেটিকে বলেন, আমার মনে হয় তোমার বাবা মা তোমাকে ছাড়া বেশ মজা করছে। এই কথার উত্তরে যখন ছেলেটি বলে যে সে তার বাবা-মায়ের সঙ্গে আসেনি তখন কিছুটা হতবাক হয়ে যান সোনু। এরপর ওই খুদে বলে, আমি কাকার সঙ্গে এসেছি।

কাকার কথা শুনে সংগীত শিল্পী বলতে থাকেন, কোথায় কাকু তুমি? এই ছোট্ট শিশুটিকে ছেড়ে নিশ্চয়ই কাকিমার সঙ্গে মজা করছ। তোমার বড় ভাই তোমার ওপর বিশ্বাস করে তার ছেলেকে ছেড়ে দিয়েছে আর তুমি এই করছ?

সংগীত শিল্পীর কথা শুনে উপস্থিত সকলে হাসতে থাকেন এবং হাততালি দিতে থাকেন। অবশেষে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শিশুটি তার কাকাকে খুঁজে পায় এবং সঙ্গীতশিল্পী কাকার হাতে শিশুকে তুলে দেন। গোটা ঘটনাটির ভিডিও ভাইরাল হতে সকলে সোনু নিগমের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

আরও পড়ুন: এখনও হয়নি অর্ধেক বছরও, নতুনকে জায়গা ছাড়তে স্লট বদল করতে হল এই ধারাবাহিককে

সোনু নিগম বর্তমানে তার দিওয়ানা তেরা কনসার্ট সিরিজ নিয়ে ভারত সফর করছেন, দিওয়ানা তেরা ট্যুর ২০২৫ সালের ডিসেম্বরে গুয়াহাটিতে শুরু হয়েছিল এবং এরপর থেকে জয়পুর এবং ইন্দোরের শো অন্তর্ভুক্ত করা হয়েছে, তার পরবর্তী পারফর্মেন্স ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ তারিখে লখনউতে অনুষ্ঠিত হবে।