সৌমিতৃষাকে সামনে পেয়েই SIR শুনানিতে নিজের চেয়ারে বসতে দিল বিএলও! বকাঝকা বিডিওর, ঠিক কী হয়েছিল?

মঙ্গলবার এসআইআর-এর ছোট জাগুলিয়া আইটিআই কলেজে হাজির হয়েছিলেন সৌমিতৃষা। আর সেখানে বেশ নাটকীয় পরিস্থিতি দেখা যায়। অভিনেত্রীকে সামনে পেয়ে নিজের চেয়ারে বসতে দেন বিএলও। আর তাতেই রেগে আগুন বিডিও। বকাও দেন ওই আধিকারিককে। 

Updated on: Jan 21, 2026 2:17 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এসআইআর শুনানিতে গিয়ে নাকি তারকা-সুলভ দাপট দেখিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। এমন একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডয়াতে। এমনটাও শোনা যাচ্ছে যে, লাইনে দাঁড়াননি সৌমিতৃষা। তাতে নাকি বেশ চটে যান স্বয়ং বিডিয়ো। সত্যিই কি এমন কিছু ঘটেছে?

এসআইআর শুনানিতে সৌমিতৃষা, তৈরি হয় বিশৃঙ্খলা।
এসআইআর শুনানিতে সৌমিতৃষা, তৈরি হয় বিশৃঙ্খলা।

মঙ্গলবার ছোট জাগুলিয়া আইটিআই কলেজে হাজির হয়েছিলেন সৌমিতৃষা। নির্বাচন কমিশনের তথ্যে ছিল বাবার নাম ভুল। ফলে ডাক পড়ে এসআইআর শুনানিতে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, সামনে তারকা দেখে গলে জল হয়ে যায় এআরও নিতাইচন্দ্র বিশ্বাস। তিনি নিজের চেয়ার ছেড়ে দেন রীতিমতো। আর সেই চেয়ারে বসেই নথিপত্রে স্বাক্ষর করার কাজ চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে এসে হাজির হন বিডিও রাজীব দত্ত চৌধুরী।

আরও পড়ুন: ঘরে বউ-মেয়ে, ঋতিকার আগেও নাকি ‘প্রেমে পড়েন’ হিরণ, তাও আবার খড়্গপুরেরই এক বিবাহিত মহিলার, রইল ছবি

এরপর বেশ কিছুক্ষণ চিৎকার করতে দেখা যায় বিডিওকে। ঠিক কী হয়েছিল জানতে সৌমিতৃষার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান, ‘বিএলও আমাকে নিজের চেয়ার বসতে দিয়েছিলেন। হতে পারে তিনি আমার ভক্ত। আমিও জানতাম না যে বিএলও-র চেয়ারে বসতে নেই। আর বিডিয়ো এটা দেখেই রেগে যান। উনি বিএলও-র উপরেই চিৎকার করছিলেন। কারণ এটা সামনে এলে ওঁর চাকরি চলে যেতে পারে।’

আরও পড়ুন: মৃত্য়ুর ঠিক আগে হেমার জন্য গান ধরেছিলেন ধর্মেন্দ্র,অদেখা ভিডিয়ো সামনে, চোখ ভিজবে

সৌমিতৃষা স্পষ্ট করেন, ‘আমার সঙ্গে বিডিওর কোনো ঝামেলাই হয়নি। বরং উনি পরে এসে আমাকে ওভাবে চিৎকার করার জন্য সরিও বলেছেন।’ বিডিও ওভাবে চিৎকার করায় সৌমিতৃষা বারাসত ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি এবং সহ-সভপতি গিয়াসউদ্দিন মণ্ডলের কাছে গিয়ে উষ্মা প্রকাশ করেন। সৌমিতৃষার দাবি, হালিমা বিবিও তাঁকে জানান যে, বিএলও যেহেতু তাঁকে নিজের চেয়ারে বসতে দিয়েছে, আর সেখানে কোনো নাগরিকের বসার অধিকার নেই, তাই রেগে গিয়েছিলেন বিডিও।

আরও পড়ুন: ২০১৬-র স্মৃতি ভাগ সারা-র, সেখানেও জায়গা হল না বাবা যিশুর! শুধুই মা নীলাঞ্জনা আর বোন জারা

সৌমিতৃষাকে ঘিরে এসআইআর কেন্দ্রে বিশৃঙ্খলা।
সৌমিতৃষাকে ঘিরে এসআইআর কেন্দ্রে বিশৃঙ্খলা।

এদিকে শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে সৌমিতৃষা বিতর্কিত ঘটনা নিয়ে কোনো মন্তব্যই করতে চাননি। বরং পুরোটা অস্বীকার করে এড়িয়ে যান। তাঁকে যখন প্রশ্ন করা হয়, বিডিও কি তাঁকে লাইনে দাঁড়ানোর কথা বলছিল? অভিনেত্রীর থেকে জবাব আসে, ‘কই আমি তো সেরকম কিছু শুনিনি’!

কাজের সূত্রে, মিঠাই দিয়ে জনপ্রিয়তার শিখরে আসা সৌমিতৃষাকে শেষ দেখা গিয়েছে কালরাত্রি ২ ওয়েব সিরিজে। আজকাল মাঝেমাঝেই তৃণমূলের মঞ্চে দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের ভালোবাসা জাহির করে তিনি জানিয়েছেন, সুযোগ পেলে ভোটে দাঁড়াতেও রাজি।