SIR শুনানিতে ডাক পড়ল সৌমিতৃষার! 'আর দেবদাকেই…', তৃণমূল সাংসদের প্রসঙ্গ টেনে যা বললেন অভিনেত্রী
SIR শুনানিতে ডাক পড়েছিল তৃণমূল সাংসদ দেবের। বুধবার নির্বাচন কমিশনের ডাকে হাজির দেন অভিনেতা। আর এবার ডাক পড়ল জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর? ২০ জানুয়ারি শুনানির জন্য ডাক পেয়েছেন তিনি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন নায়িকা।
SIR শুনানিতে ডাক পড়েছিল তৃণমূল সাংসদ দেবের। বুধবার নির্বাচন কমিশনের ডাকে হাজির দেন অভিনেতা। আর এবার ডাক পড়ল জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর? ২০ জানুয়ারি শুনানির জন্য ডাক পেয়েছেন তিনি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন নায়িকা।

আরও পড়ুন: 'মারধর করত, আমাকে খেতে দিত না…', কোন পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ সৌমিতৃষার?
তিনি আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন, ‘এ বার বুঝতে পারছি, কেন প্রবীণ নাগরিকেরা অসুস্থ হয়ে পড়ছেন। ওই দিন আমার বেশ কয়েকটি জরুরি কাজ ছিল। সে সব বাতিল করে হাজিরা দিতে হবে। ওঁরা মাত্র চার দিন আগে জানান আমাকে। বড্ড সমস্যায় পড়ে গিয়েছি।’
সৌমিতৃষা প্রথম বড় পর্দায় পা রাখেন দেবের নায়িকা হয়ে। সেই দেবেরও ডাক পড়েছিল SIR শুনানিতে। সেই প্রসঙ্গে টেনে নায়িকা বলেন, ‘কাদের সঙ্গে তুলনা করছেন! আর দেবদাকেই যেখানে ডেকে পাঠানো হয়েছে, সেখানে আমি কে?’
আরও পড়ুন: শারীরিক অসুস্থতা থেকে ডিপ্রেশন, 'বার বার মনে হতো…', মানসিক অবসাদ নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা
তবে এই SIR নিয়ে নানা রাজনৈতিক মহলে নানা বিতর্ক দানা বেঁধেছিল। এই প্রসঙ্গে নায়িকার কী মত? তাঁর কথায়, ‘আপত্তি নেই, কিন্তু প্রশ্ন, সেটা নির্বাচনের মাস দুয়েক আগে থেকে শুরু হল কেন? সারা বছর ধরে এই প্রক্রিয়া চললে কিন্তু কারও সমস্যা হতো না। একই ভাবে কেউ হেনস্থার শিকারও হতেন না।’ তাছাড়াও নায়িকা প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের সমস্যার কথাও তুলে ধরেন।
প্রসঙ্গত, এই একই কথা শোনা গিয়েছিল দেবের মুখেও। নায়ককে বলতে শোনা গিয়েছিল, 'সাংসদ হিসাবে নয়, মানবিকতার কারণে অনুরোধ করতে চাই-আমাদের দেশে ভোটদান একটা উৎসব। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত। আমি হাতজোর করে অনুরোধ করছি, আমার মতো ইয়াংদের জন্য় ঠিক আছে। কিন্তু তাঁরা সিনিয়র সিটিজেন, মানে যাঁরা সত্তরোর্ধ, কিংবা আশি বছর যাঁদের বয়স। যাঁদের হাঁটুর ব্যাথা। যাঁরা এত লোক দেখলে ভয় পায়, দয়া করে তাঁদের কাছে নির্বাচন কমিশন প্রতিনিধি পাঠান।'
কাজের সূত্রে, ছোটপর্দায় 'গুরুদক্ষিণা' ধারাবাহিকে নেগেটিভ চরিত্রের মাধ্যমে বিনোদন জগতে নায়িকা পা রাখলেও। তিনি একসময় নায়িকা হয়ে ধরা দেন 'কনে বউ' ধারাবাহিকে। তারপর জি বাংলার ‘মিঠাই’ নায়িকাকে সাফল্য এনে দেয়। সৌমিতৃষা কুন্ডু সকলের মনজয় করে নেন। তারপর দেবের নায়িকা হিসেবে বড় পর্দায় ডেবিউ হয় তাঁর। মাঝে সৌরভ দাসের সঙ্গে একটি ছবি করলেও, নানা কারণে নির্মাতাদের সঙ্গে তাঁর মতবিরোধ হয়। প্রায় একই সময় হইচইয়ের পর্দায় 'কালরাত্রি' সিরিজে 'দেবী' রূপে নজরকাড়েন নায়িকা। তাঁর এই সিরিজ রীতিমতো সারা ফেলে দেয়। চলতি বছরেই সিরিজের পরবর্তী পার্ট অর্থাৎ 'কালরাত্রি ২' মুক্তি পেয়েছে।
E-Paper











