Soumitrisha: ‘কিছু পাওয়ার আশাতে…’! মমতার ভক্ত, ২০২৬ সালে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন সৌমিতৃষা?
অভিনয়ের পাশাপাশি, সৌমিতৃষাকে আর যেখানে দেখা যায়, তা হল রাজনীতির মঞ্চ। তাহলে কি ২০২৬ সালে তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে সৌমিতৃষার নাম?
অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন লম্বা সময় ধরেই, তবে কাঙ্খিত সাফল্য এনে দেয় জি বাংলার মিঠাই ধারাবহিক। এরপর আর সৌমিতৃষা কুণ্ডুকে পিছনে ফিরে তাকাতে হয়নি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর কালরাত্রি ওয়েব সিরিজের সিজন ২, যেখানে মুখ্য চরিত্র দেবী হিসেবে দেখা যায় তাঁকে। তবে আজকাল অভিনয়ের পাশাপাশি, সৌমিতৃষাকে আর যেখানে দেখা যায়, তা হল রাজনীতির মঞ্চ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌমিতৃষার কাছে জানতে চাওয়া হয়, ২০২৬ সালের নির্বাচনে যদি তৃণমূলের প্রার্থী হিসেবে তাঁর নাম আসে, তিনি কি ভোটে দাঁড়াবেন? আসলে আজকাল হামেশাই তৃণমূলের মঞ্চে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, শাসক দলের যে কোনো অনুষ্ঠানেও তিনি থাকেন।
ভোটে দাঁড়ানো নিয়ে প্রশ্নে ২৪ ঘণ্টাকে সৌমিতৃষার জবাব, ‘অবশ্যই। কিন্তু দেখো আমার তো বয়সটা কম, বিষয়টা এতদূর হতে পারে কি না, আমি সত্যি ভাবিনি। আর কখনো কিছু পাওয়ার আশাতেও আমি কখনো কোথাও যাইনি।’
আরও পড়ুন: দাদার জুতোতেই গলিয়েছেন পা, একইরকম সুরেলা গলা, চেনেন অরিজিৎ সিং-এর নিজের বোন অমৃতাকে?
সঙ্গে সৌমিতৃষা স্পষ্ট করে দেন যে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। আর তাই মুখ্যমন্ত্রীর ডাকে সবজায়গায় যেতেই রাজি তিনি। বলেন, ‘আমি আমাদের দিদিকে, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবাসি। আমার খুব ভালোলাগে ওঁকে, আমি খুব ইন্সপায়ারড ওঁকে দেখে, তাই আমাকে যেখানে ডাকে সেখানে যাই।’
আরও পড়ুন: তাঁকে ছাড়া চিরদিনই তুমি যে আমার-এর টিআরপি তলানিতে! একগাল হাসিতে দিতিপ্রিয়া, কোথায় কাটাচ্ছেন ছুটি?
২০১৬ সালের ধারাবাহিক কালার্স বাংলা চ্যানেলের ধারাবাহিক গুরুদক্ষিণা দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন সৌমিতৃষা। ২০২১ সালে কাজ করেন মিঠাইতে। যা তাঁকে পৌঁছে দেয় সাফল্যের শিখরে। আর মিঠাই-এর কাজ শেষ হতে না হতেই আসে দেবের নায়িকা হওয়ার অফার। প্রধান ধারাবাহিক দিয়ে বড় পর্দায় তাঁর পা রাখা। এরপর ১০ই জুন ছবিতে কাজ, তারপর কালরাত্রি ওয়েব সিরিজ, হইচইয়ের সঙ্গে।
আজকাল বাংলা বিনোদন দুনিয়ার বড় একটা অংশ রাজনীতির সঙ্গে যুক্ত। শাসক দল হোক বা বিজেপি, দুই দলেই নাম লিখিয়েছেন তারকারা। যদিও নিন্দকদের দাবি, রাজনীতিকেই এখন বিকল্প কেরিয়ার রাখতে চাইছেন সকলে। এখন দেখার ২০২৬ সালে তৃনমূল ও বিজেপি-র প্রার্থী তালিকায় কোন কোন চমক আসে, কোন তারকারা নতুন করে দাঁড়ান এসে ভোটের ময়দানে।
E-Paper











