Soumitrisha: স্নিগ্ধ রূপ, মিঠাইরানির থেকে সরছে না চোখ! নিষ্ঠাভরে শিবরাত্রি পালন করলেন সৌমিতৃষা, অর্পণ করলেন দুধ-ফল-ফুল

শিবরাত্রি পালন করতে দেখা গেল সৌমিতৃষাকে। আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করতেই, জিতে নিলেন নেটপাড়ার মন।

Published on: Feb 16, 2026 8:30 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শিবরাত্রিতে মজেছেন আট থেকে আশি। সাধারণ মানুষ শুধু নয়, শিবরাত্রিতে শিব আরাধনায় মজেছেন তারকারা। এমনই একটা রিল ভিডিয়ো শেয়ার করে নিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। যেখানে তাঁকে দেখা গেল শিবরাত্রি পালন করতে। আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করতেই, জিতে নিলেন নেটপাড়ার মন।

শিবরাত্রি পালন করলেন সৌমিতৃষা।
শিবরাত্রি পালন করলেন সৌমিতৃষা।

অফ হোয়াইট রঙের শাড়ি পরেছিলেন সৌমিতৃষা, সঙ্গে তাতে লাল রঙের পাড়। খোলা চুল, নাকে নথ। সমস্ত নিয়ম মেনে শিবলিঙ্গে দুধ অর্পণ করতে দেখা গেল তাঁকে। সঙ্গে ফুল, ফল, বেলপাতা, আকন্দের মালা। মন্ত্র পড়তেও দেখা গেল অভিনেত্রীকে। আর সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, ‘নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। শুভ মহাশিবরাত্রি।’

আরও পড়ুন: বৈদিক মতে হল বিয়ে করলেন 'রানী ভবানী'র সায়ন, লাজে রাঙা নতুন বউ রিনি! সিঁদুর দান থেকে মালাবদল, দেখুন ছবি

সৌমিতৃষার এই ভিডিয়ো মন জয় করে নিয়েছে নেটপাড়ার। একজন মন্তব্য করলেন, ‘কী স্নিগ্ধ, পবিত্র লাগছে তোমাকে’। আরেকজন লেখেন, ‘সৌমিতৃষা মানেই সুন্দর!’ আরেকজন লেখেন, ‘তুমি কেন এত সুন্দর!’

আরও পড়ুন: মুখ ভরে লাগিয়েছে মায়ের লিপস্টিক, আয়রার কাণ্ডে রেগে আগুন প্রীতি! রাহুল যদিও মেয়ের দলেই

সৌমিতৃষা বরাবরই আধ্যাত্মিক। যোগ পেলেই তিনি বৃন্দাবনে শ্রী কৃষ্ণ-রাধার দর্শনে ছুটে যান। নিজের জন্মদিন হোক বা অন্য কোনো বিশেষ দিন, বৃন্দাবনে গিয়ে সময় কাটানো তাঁর অন্যতম পছন্দ। এমনকী, ভক্তিভরে প্রায় প্রতিবছরই শিবরাত্রি পালন করেন।

আরও পড়ুন: ধুরন্ধরের ভয়ে কাঁটা হয়ে আছে টক্সিক? খবর, রণবীরের সঙ্গে বক্স অফিস সংঘর্ষ এড়াতে পিছু পা যশ

মিঠাই যদিও অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘ সময় ধরেই। তবে খ্যাতির আলোয় আসেন ‘মিঠাই’ দিয়ে। জি বাংলার এই ধারাবাহিক দিয়ে হাজার হাজার ভক্ত মনে জায়গা করে নেন সৌমিতৃষা। এই ধারাবাহিকের কাজ শেষ হতে না হতেই, অফার আসে বড় পর্দার। দেবের প্রধান দিয়ে সিনেমায় প্রথম কাজ, তাও একেবারে কেন্দ্রীয় চরিত্রে। এরপর সৌরভ দাসের সঙ্গে ১০ই জুন সিনেমায় কাজ করেন।

ছোট পর্দা আর বড় পর্দার মধ্যে শুধু সীমাবদ্ধ নেই সৌমিতৃষা। কাজ করে ফেলেছেন ওটিটি-তেও। হইচইয়ের ওয়েব সিরিজ কালরাত্রির ২টি সিজনে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে সৌমিতৃষাকে। রহস্য, খুনে ভরা সেই গল্পে দেবী চরিত্রে দেখা গিয়েছিল সৌমিতৃষাকে।