'বেশ কয়েকবার বুক কেঁপে উঠেছিল...', ৯ মাস আগে কোন বড় সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ?

বড় পর্দা থেকে ও টি টি প্লাটফর্ম সর্বত্র চুটিয়ে অভিনয় করেছেন সৌরভ চক্রবর্তী। যদিও শুরুটা হয়েছিল ধারাবাহিকের হাত ধরেই। কোন বধু লাগলো চোখে থেকে শুরু করে মেম বউ, একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন সৌরভ।

Mar 15, 2026, 14:21:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বড় পর্দা থেকে ও টি টি প্লাটফর্ম সর্বত্র চুটিয়ে অভিনয় করেছেন সৌরভ চক্রবর্তী। যদিও শুরুটা হয়েছিল ধারাবাহিকের হাত ধরেই। ‘কোন বধু লাগলো চোখে’ থেকে শুরু করে ‘মেম বউ’, একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন সৌরভ।

৯ মাস আগে কোন বড় সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ?
৯ মাস আগে কোন বড় সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ?

এছাড়াও সৌরভের কাজের তালিকায় রয়েছে ‘শ্বেতকালী’, ‘চরিত্রহীন’, ‘মার্ডার ইন দ্য হিল’ সহ একাধিক সিরিজের নাম। তবে ছোট পর্দা থেকে মাঝে বিরতি নেওয়ার পর যখন ৯ বছর পর আবার তিনি ছোট পর্দায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা খুব একটা সহজ ছিল না।

আরও পড়ুন: হাসপাতালের পোশাকে দেখা গেল জাকির খানকে, সব ঠিক আছে তো? উদ্বিগ্ন ভক্তরা

যদিও এখন অনেক অভিনেতা-অভিনেত্রীকেই দেখতে পাওয়া যাচ্ছে ছোট পর্দায় ফিরে আসতে। কিন্তু টানা বিরতির পর ছোট পর্দার দর্শকদের কাছ থেকে ঠিক একইভাবে ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, আর সেটাই করে দেখিয়েছেন সৌরভ। সম্প্রতি স্টার জলসায় অনুষ্ঠিত হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের জন্য পুরস্কৃত হয়েছেন সৌরভ।

হাতে সেই অমূল্য প্রাপ্তিকে ধরে একমুখ হাসি নিয়ে ছবি পোস্ট করেন সৌরভ। ক্যাপশনে লেখেন, ‘৯ মাস আগে নেওয়া সেই সিদ্ধান্তের কথা, যেটা নিতে বেশ কয়েকবার বুক কেঁপে উঠেছিল অভিনেতার। তবে কথাতেই আছে, যার শেষ ভালো তার সব ভালো তাই আজ দর্শকদের ভালোবাসায় মুগ্ধ সৌরভ হেসেছেন শেষ হাসি।’

সৌরভ লেখেন, ‘নয় মাস আগে যখন সিদ্ধান্ত নিয়েছিলাম বেশ কয়েকবার বুক কেঁপে উঠেছিল এই ভেবে যে নয় বছর যে জগতের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই, সেই জগত আদৌ আমাকে আদৌ ভালবেসে গ্রহণ করবে কিনা। আসলে তারটা জুড়ে ছিল না শুধু, কিন্তু পুড়ে যায়নি, উড়েও যায়নি।’

আরও পড়ুন: বড় পর্দার পর এবার মিনি সিরিজে শ্যামৌপ্তি, সঙ্গী হবেন ঐশ্বর্য-ঐন্দ্রিলা

সৌরভ আরও লেখেন, ‘দর্শকদের এই বিপুল ভালোবাসা আবার নতুন করে পাওয়ার যে তৃপ্তি, তা ১০০ থালা পান্তা ভাত খেয়ে ১০০ দিনের ঘুমের থেকেও হাজার গুণ বেশি ভালো। আমি কৃতজ্ঞ আমার প্রত্যেক সহ শিল্পী, আমার প্রযোজক আমার চ্যানেল এবং টেকনিশিয়ানদের প্রতি। সর্বোপরি দর্শকদের ভালোবাসা হলো সেই দমদার আঠা, ভালোবাসা জারি থাক।’