‘টাকা আমি দেবই না…’,পাপারাজ্জিদের ক্যামেরাকে মশা-মাছির সঙ্গে তুলনা সৌরভের! কেন চটলেন তিনি?
পাপারাজ্জিদের নিয়ে মন্তব্য করতে গিয়ে তুমুল কটা থেকে শিকার হয়েছিলেন অভিনেত্রী জয়া বচ্চন। যদিও জয়া একা নন, অনেকেই আছেন যারা সর্বক্ষণ ছবি তোলার ব্যাপারটিকে একেবারেই পছন্দ করেন না।
পাপারাজ্জিদের নিয়ে মন্তব্য করতে গিয়ে তুমুল কটা থেকে শিকার হয়েছিলেন অভিনেত্রী জয়া বচ্চন। যদিও জয়া একা নন, অনেকেই আছেন যারা সর্বক্ষণ ছবি তোলার ব্যাপারটিকে একেবারেই পছন্দ করেন না। কিন্তু পাপারাজ্জিদের সামনেই এবার যেভাবে সকলকে তুলে ধরা করলেন সৌরভ দাস, তাতে যে আবার একটা নতুন বিতর্ক তৈরি হলো তা আর বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি বিয়ে হয়েছে রণজয় ও শ্যামপ্তির। ভালোবাসার দিনে এই বিয়েতে উপস্থিত হয়েছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকা। বিয়েতে ছিলেন টলি তারকা সৌরভ দাস এবং দর্শনা বনিক। কিন্তু এদিন বাকি তারকাদের পাপারাজ্জিদের সঙ্গে কথা বলতে শোনা গেলেও সৌরভ দাস কিন্তু খুব সচেতনভাবে সকলকে এড়িয়ে যান এই দিন।
আরও পড়ুন: শিবরাত্রির দিনেই শুরু ৫০ তম ছবি BAD-এর শ্যুটিং, ছবি শেয়ার করলেন দেব
সোশাল মিডিয়ায় প্রথমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় গিফট না নিয়েই বিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছিলেন সৌরভ কিন্তু পরে সেটা মনে পড়ায় আবার তিনি গাড়ি থেকে গিফট আনতে যান। কিন্তু এই গোটা সময়টা তিনি একবারও কথা বলেননি কারও সাথে। কিন্তু কেন রেগে গেলেন অভিনেতা? কার উপরেই বা রাগ করলেন তিনি?
এর উত্তর রয়েছে সিটি সিনেমার পেজ থেকে পোস্ট করা আরও একটি ভিডিয়োয় যেখানে সৌরভ বলছেন, ‘আমি ভেবেই নিয়েছি কথা বলবো না। আমি তাকাবোই না ওদের দিকে। এমন ব্যবহার করব যেন ওরা নেই। যেমন মশা মাছি পোকা ঘুরে বেড়ায় তেমন ওদেরকে দেখলেও আমি তাকাবো না। আমরা যেমন ক্যামেরার সামনে অ্যাক্টিং করি তেমন এখানেও অ্যাক্টিং করব।’
এরপরেই অভিনেতা বলেন, ‘আমি জানি ওরা টাকা কামায়। আমি ওদের এক টাকাও দেব না। আমরা যা বলি সব পোস্ট করে দেয়। সবকিছু নিয়ে কনট্রোভার্সি তৈরি হয়ে যায়। তাই আমি ঠিক করে নিয়েছি কিছু বলবো না।’ এরপরেই সৌরভ হাতের ইশারায় দর্শনাকে বলেন এগিয়ে যেতে।
গোটা ব্যাপারটা হয়তো সৌরভ মজার ছলেই বলেছেন কিন্তু পাপারাজ্জিদের সর্বত্র প্রশ্ন জিজ্ঞাসা করা অথবা ছবি তোলার বিষয় নিয়ে অনেকেই বিরক্ত প্রকাশ করেছেন এর আগে। তবে এবার সৌরভের এই মন্তব্য ঘিরে নতুন করে কিছু বিতর্ক তৈরি হয় কিনা সেটাই এখন দেখার।
E-Paper











