'আমি ভীষণ এনজয় করি... ', দর্শনা কটাক্ষের শিকার হলে যা করেন সৌরভ
সোশ্যাল মিডিয়ার যুগে মাঝেমধ্যেই কটাক্ষের শিকার হতে হয় অভিনেতা অভিনেত্রীদের। যদিও এই কটাক্ষের বেশি সম্মুখীন হন মহিলারা, কখনও শরীর নিয়ে কখনও আবার ড্রেস নিয়ে কথা শুনতে হয় তাদের। যে অভিনেত্রীরা প্রতিনিয়ত কটাক্ষ শিকার হন তাদের মধ্যে অন্যতম হলেন দর্শনা বণিক।
সোশ্যাল মিডিয়ার যুগে মাঝেমধ্যেই কটাক্ষের শিকার হতে হয় অভিনেতা অভিনেত্রীদের। যদিও এই কটাক্ষের বেশি সম্মুখীন হন মহিলারা, কখনও শরীর নিয়ে কখনও আবার ড্রেস নিয়ে কথা শুনতে হয় তাদের। যে অভিনেত্রীরা প্রতিনিয়ত কটাক্ষ শিকার হন তাদের মধ্যে অন্যতম হলেন দর্শনা বণিক।
দর্শনা কটাক্ষের শিকার হলে যা করেন সৌরভ
কিছুদিন আগেই ‘চুরি ছাড়া কাজ নেই’, এই আইটেম গানে দর্শনাকে নাচতে দেখে অনেকেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রীর দিকে। ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবির অন্যতম নায়ক সৌরভ তথা দর্শনার স্বামী এই বিষয়টি কেমন চোখে দেখেন সেটাই তিনি জানালেন টিভি ৯- কে দেওয়া একটি সাক্ষাৎকারে।
সৌরভ বলেন, ‘যখন আমি কিছু শুনতে পাই এমন কথা তখন আমি ব্যাপারটাকে ভীষণ এনজয় করি। ভীষণ এনজয় করি মানে সত্যিই আক্ষরিক অর্থে ভীষণ এনজয় করি। কারণ আমার মনে হয় এখন এই ব্যাপারটা খুব সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। দর্শনা যখন আমাকে নাচের পোশাক পরে আমায় দেখালো, তখন আমি বললাম তোমাকে ভীষণ ভালো লাগছে কিন্তু তখন এটাও আমার মাথায় এসেছিল যে এই পোশাক নিয়েও মানুষ কটাক্ষ করবে।’
সৌরভ বলেন, ‘এখন যদি আপনাকে নিয়ে কেউ কথা না বলে তখনই আপনি চমকে যাবেন এটা ভেবে যে কেউ দেখছে না নাকি। কারণ এখন এই বিষয়টি নিয়ে আমরা এতটাই অভ্যস্ত যে আলাদাভাবে কিছু মনে হয় না। সব থেকে বড় কথা হল এখন ছেলেদের থেকে মেয়েরা বেশি কটাক্ষ করে।’
একটি অভিজ্ঞতার কথা শেয়ার করে সৌরভ বলেন, ‘এখন মাঝেমধ্যেই ফেসবুক দেখি কারণ ছবির প্রচার হচ্ছে। ফেসবুক ঘাটতে ঘাটতে হঠাৎ চোখে পড়ল মনামির একটি পোশাক নিয়ে যথেচ্ছ ট্রল করা হচ্ছে। ছেলেদের কথা না হয় ছেড়েই দিলাম কিন্তু মেয়েরাও এমন এমন কথা বলছে যেটা মেনে নেওয়া যায় না।’
অভিনেতা বলেন, ‘মনামির পোস্টে আমি কমেন্ট করে লিখেছিলাম তোমরা যারা এত কমেন্ট করছ তারা কি নিজেকে সুন্দর দেখতে নয় বলেই এই কমেন্ট করছ? পুরুষদেরও প্রশ্ন করেছিলাম তোমাদের বউদের মনোকিনি পরে সুন্দর দেখতে লাগে না বলেই কি এমন কমেন্ট করছ?’
এক নেটিজেনের কথা উল্লেখ অভিনেতা বলেন, ‘আমার কমেন্টে তখন শৈবাল সরকার নামের এক ব্যক্তি কমেন্ট করে দর্শনাকে নিয়ে কুমন্তব্য করতে শুরু করে। আমি শুধু বললাম ভাই তুমি একটা কাজ কর তোমার নাম থেকে শৈ কথাটা বাদ দিয়ে বাকি নামটা এফিডেভিট করে নাও।’
News/Entertainment/'আমি ভীষণ এনজয় করি... ', দর্শনা কটাক্ষের শিকার হলে যা করেন সৌরভ