বাংলা বিগ বসের জন্য নিচ্ছেন মোটা পারিশ্রমিক! জানেন কি, কত সম্পত্তির মালিক সৌরভ?

বাইশ গজে একাধিক রেকর্ড তো করেছেনই, তার বাইরেও কিন্তু অভাবনীয় সৌরভ। প্রচুর বিনিয়োগ করেছেন, বড়বড় ব্র্যান্ডের মুখ তিনি। সঙ্গে বছরের পর বছর ধরে সঞ্চালনা করেছেন দাদাগিরি। কত সম্পত্তির মালিক সৌরভ?

Mar 11, 2026, 18:06:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্টার জলসার সঙ্গে দুটি রিয়েলিটি শো-র জন্য চার বছরে ১২৫ কোটির চুক্তি হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এমনি খবর বহুদিন ধরে। যার মধ্যে একটির ঘোষণা হয়েছে সম্প্রতি। সেপ্টেম্বর মাস থেকে আসছে বাংলা বিগ বস। আর যার ফলে ফের একবার আমজনতার নজর মহারাজের সম্পত্তির দিকে। কত কোটি সম্পত্তির মালিক দাদা?

কত সম্পত্তির মালিক সৌরভ? (Utpal Sarkar)
কত সম্পত্তির মালিক সৌরভ? (Utpal Sarkar)

বাইশ গজে একাধিক রেকর্ড তো করেছেনই, তার বাইরেও কিন্তু অভাবনীয় সৌরভ। প্রচুর বিনিয়োগ করেছেন, বড়বড় ব্র্যান্ডের মুখ তিনি। ভারতের অন্যতম ধনী ও প্রভাবশালী ক্রিকেটার বললেও ভুল হয় না।

কত টাকার মালিক সৌরভ?

একাধিক রিপোর্ট অনুসারে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি টাকার কাছাকাছি। যা তিনি আইপিএল, ক্রিকেট কেরিয়ার, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, বিভিন্ন বিনিয়োগ ও রিয়েল এস্টেট থেকে উপার্জন করেছেন।

কোথায় কত বিনয়োগ করেছেন?

কলকাতায় ৭ কোটি টাকা তাঁর বাসভবনের মূল্য বলে দাবি একাধিক রিপোর্টে। সঙ্গে লন্ডনে তাঁর বিলাসবহুল ২-বেডরুমের অ্যাপার্টমেন্টের দামও আকাশছোঁয়া। My11Circle, বন্ধন ব্যাংক, কিনলে, ডাবর, টিএমটি বার-এর মতো একাধিক ব্র্যান্ডের মুখ তিনি। যার থেকে বছরে ২-৩ কোটি টাকা আয় করেই থাকেন। Flickstree (একটি কনটেন্ট প্ল্যাটফর্ম) ও Classplus (একটি এডটেক সংস্থা)-এ নামের দুটি স্টার্টআপে বিনিয়োগ করেছেন। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে মোটা টাকা উপার্জন করে, খবর বছরে ৫ কোটি করে বেতন পেতেন। জি বাংলা দাদাগিরি শো সঞ্চালনার জন্যও নিতেন মোটা টাকা। বিজ্ঞাপন পিছু তিনি ১-২ কোটি নিয়ে থাকেন বলেই খবর।

বিগ বস বাংলা সম্পর্কে

সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে বিগ বস বাংলার জার্নি। সৌরভ জানালেন, নতুন কিছু করার সুযোগ পেয়ে তিনি নিজেও খুব উত্তেজিত। হিন্দি বিগ বসে সলমনকে দেখেছেন কিছু সময়ে। তবে সেভাবে বিগ বস দেখা হয়নি। তবে আত্মবিশ্বাস ঝরে পড়েছে সৌরভের গলাতে। অর্থাৎ, বাংলার মানুষ এক নতুন ভাবে দেখতে পারবেন দাদাকে। বলেন, ‘আমার কাছে নতুন ধরনের শো, একদম ভিন্ন। আমি যেগুলো করেছি ভালো করে করার চেষ্টা করেছি। এটাও আশা করি ভালো হবে।’

আপাতত বিগ বস নিয়ে বেশ উত্তেজিত বাংলার মানুষ। সৌরভকে সঞ্চালকের আসনে দেখতে সঙ্গে প্রতিযোগী হিসেবে কারা থাকবে, তা জানতেও!

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More