বিবাহবার্ষিকীতে খ্রিস্টান বিয়ের অদেখা ছবি দিলেন স্নেহা, ভাইঝি-জামাইকে কী বললেন সৌরভ?
Ganguly Family: কলকাতায় সেরেছিলেন ছিমছাম বিয়ে। প্রথম বিবাহবার্ষিকীতে বরের জন্য কী বার্তা সৌরভের ভাইঝির?
সৌরভ গঙ্গোপাধ্যায়ের যৌথ পরিবারের আদর্শে বড় হয়েছেন। পরিবারের মানুষ দূরে থাকলেও, তাঁরা মনের কাছেই থাকেন তা বুঝিয়ে দিলেন ‘ফ্যামিলি ম্যান’ সৌরভ। তাঁর ভাইঝি স্নেহা গঙ্গোপাধ্য়ায় দীর্ঘদিন মার্কিন মুলুকের বাসিন্দা। গত বছর কলকাতায় এসে ছিমছাম বিয়ে সেরেছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় কন্যা। বিয়ের এক বছর পার। বিবাহবার্ষিকীতে স্বামী অভীকের উদ্দেশে একটি আদুরে পোস্ট শেয়ার করেছেন স্নেহা। আর সেখানেই মজার ও ভালোবাসায় ভরা মন্তব্য করে সবার নজর কেড়ে নিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

স্বামী নিখিল ক্ষীরসাগারের সঙ্গে কাটানো নানান সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন স্নেহা। ছবির ক্যাপশনে স্বামীর প্রতি তাঁর গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। দীর্ঘ পথ চলায় নিখিল কীভাবে তাঁর পাশে থেকেছেন, সেই কথাই উঠে এসেছে তাঁর লেখনীতে। একইসঙ্গে নিজেদের খ্রিস্টান বিয়ের অদেখা ছবিও ভাগ করে নিয়েছেন স্নেহা। সেখানে দুধ সাদা গাউনে ঝলমলে স্নেহাশিস-মম কন্যা। পাশে স্য়ুট-ব্যুটে হ্যান্ডসাম নিখিল। নিজেদের হিন্দু বিয়ের ছবি, বিচ-ভ্য়াকেশন, হ্য়ালোউন উদযাপন থেকে পোষ্যপ্রেম- সবই ধরা পড়েছে স্নেহার পোস্টে।
স্নেহা ছবি শেয়ার করে লেখেন, ‘গত চার বছর ধরে তোমার দাড়ি গজাতে দেখাটা আমার কাছে পুরস্কার পাওয়ার সমান। শুভ বিবাহবার্ষিকী আমার সেরা বন্ধু, ব্য়াক্তিগত শেফ, স্থানীয় গার্জেন এবং প্রোর্টেবল এনসাইক্লোপিডিয়া’।
কাকা সৌরভের মন্তব্য: স্নেহার এই পোস্টে সবথেকে বেশি নজর কেড়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য। আমরা জানি, সৌরভ তাঁর ভাইঝি স্নেহা ও মেয়ে সানাকে কতটা আগলে রাখেন। ভাইঝির বিশেষ দিনে কাকা হিসেবে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। সৌরভ তাঁর স্বভাবজাত ভঙ্গিতে স্নেহা ও নিখিলের আগামী দিনগুলোর জন্য অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছেন। তিনি লেখেন, ‘তোমাদের অনেক ভালোবাসি। একই প্লেটে অনেকগুলো বার্গার’। পরিবারের এই মিষ্টি মুহূর্ত দেখে নেটিজেনরাও বেশ আপ্লুত।
চার বছর আগে আলাপ নিখিল-স্নেহা। মার্কিন যুক্তরাষ্ট্রের একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন দুজনে। গাঙ্গুলি বাড়ির হবু জামাই এখন থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের গেইথার্সবার্গ। সেখানেই চাকরিরত স্নেহা এবং নিখিল। সান দিয়াগোতে মাস্টার্স ডিগ্রি করবার সময় প্রথম বছরেই আলাপ নিখিল ও স্নেহার। নিখিল বিজ্ঞনী। বর্তমানে Hememics Biotechnologies, Inc. চাকরি করছেন তিনি। স্নেহাও পেশায় বিজ্ঞানী। AstraZeneca নামক এক কোম্পানিতে গবেষণা করছেন তিনি। বায়োটেকনোলজির জন্যই বিখ্যাত মেরিল্যান্ডের গাইথার্সবার্গ। সেখানেই সংসার পেতেছেন দুজনে।
E-Paper











