‘এখনও তো সবটা জানে না…’! মেয়ে সানা না বউ ডোনা, বাস্তবে সৌরভের বিগ বস কে?
সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে বাংলা বিগ বস। আর সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন দাদা জানালে, বাস্তবে তাঁর জীবনের ‘বিগ বস’ কে! মেয়ে না বউ, কার নাম নিলেন দাদা?
ফের বিনোদন দুনিয়ায় দাদাগিরি করতে তৈরি সৌরভ গঙ্গোপাধ্যায়। বরাবরই ক্রিকেট পিচে বাংলার মহারাজ নামা মানেই, দেশবাসীর মনে টানটান উত্তেজনা। চার-ছয়ের যেন জোয়ার। তবে ক্রিকেট পিচে তিনি যতটা সাবলীল, ততটাই ক্য়ামেরার সামনে। যা এর আগে প্রমাণ করেছে জি বাংলার দাদাগিরিতে। এবার পালা বিগ বস বাংলা সঞ্চালনা করার।

বাস্তবে সৌরভের বিগ বস কে?
শুক্রবার এই নতুন রিয়েলিটি শো নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সৌরভ। আর সেখানে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, তাঁর জীবনের বিগ বস কে! দাদা কিন্তু মোটেও বউ ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম নেননি। বরং মেয়ে সানার কথা বলেন। অর্থাৎ সৌরভের বাস্ত জীবনের বগ বস তাঁর মেয়ে। জানান, ‘সানা এখনও সবটা জানে না। সানা আজকের পর জানলে জিজ্ঞাসা করবে যে কী হচ্ছে? তাঁকে সমস্তটা বোঝাতে হবে। তারপর কিছু করতে দেবে।’
কী করেন সৌরভ-কন্যা সানা?
বাবার পথে হেঁটে ক্রিকেট দুনিয়ায় আসেননি সানা। যদিও মা ডোনার মতোই দারুণ নাচ করতেন। কিন্তু সেটাকেও নিজের পেশা হিসেবে বেছে নেননি সানা। লেখাপড়ায় বরাবরই তুখোড় সৌরভ কন্যা। কলকাতার লরেটো হাউস থেকে স্কুলজীবন শেষ করে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL) থেকে অর্থনীতিতে (BSc Economics) উচ্চশিক্ষা। এরপর সানা সানা এভারকোর, পিডব্লিউসি (PwC) এবং ডেলয়েটের (Deloitte) মতো সংস্থায় ইন্টার্নশিপ করেছেন। আর এখন 'ইনোভারভি' (InnoVerV)-তে কনসালট্যান্ট হিসেবে চাকরি করছেন সানা।
বিগ বস বাংলা শুরু সেপ্টেম্বর মাস থেকে
সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে বিগ বস বাংলার জার্নি। সৌরভ জানালেন, নতুন কিছু করার সুযোগ পেয়ে তিনি নিজেও খুব উত্তেজিত। হিন্দি বিগ বসে সলমনকে দেখেছেন কিছু সময়ে। তবে সেভাবে বিগ বস দেখা হয়নি। তবে আত্মবিশ্বাস ঝরে পড়েছে সৌরভের গলাতে। অর্থাৎ, বাংলার মানুষ এক নতুন ভাবে দেখতে পারবেন দাদাকে। বলেন, 'আমার কাছে নতুন ধরনের শো, একদম ভিন্ন। আমি যেগুলো করেছি ভালো করে করার চেষ্টা করেছি। এটাও আশা করি ভালো হবে।'
সৌরভের বায়োপিক
এদিকে মার্চ মাস থেকে ফ্লোরে যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। যেখানে সৌরভের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। এরইমধ্যে রিভিল হয়েছে সিনেমার অন্যান্য কাস্টও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখ যাবে অপরাজিতা আঢ্যকে। সৌরভের বাবা চণ্ডি গঙ্গোপাধ্যায়ের চরিত্রে থাকছেন বোমন ইরানি। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া-র চরিত্রে কাজ করবেন গজরাজ রাও। তবে সৌরভ-পত্নী অর্থাৎ ডোনা কে হচ্ছেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা! সব ঠিক থাকলে, চলতি বছরেই মুক্তি পাবে এই সিনেমা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











