Sourav Ganguly: সৌরভকে ‘অপমান’ BJP নেতার,মোদীর দ্বারস্থ মহারাজ! ‘দালালের বাড়িতে অমিত শাহ কেন?’ পালটা অভিষেক

বিগ বস বাংলার প্রস্তুতিতে ব্যস্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। এর মাঝেই দুম করে তাঁকে নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপি নেতা সজল ঘোষের ‘দালাল’ কটাক্ষ সহজে হজম করলেন না মহারাজ। 

Published on: Mar 03, 2026 9:01 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বেনজির রাজনৈতিক সংঘাত। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে বিজেপি নেতা সজল ঘোষ সৌরভকে ‘দালাল’ বলে বিঁধেছেন। আর এই মন্তব্য ঘিরেই চড়েছে রাজনীতির পারদ। সূত্রের খবর, নিজের সম্মানে আঘাত লাগায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে লিখিতভাবে নালিশ জানানোয় উদ্যোগী খোদ ‘মহারাজ’। আরও পড়ুন-লাহোর থেকে মুর্শিদাবাদের লালগোলা, গুরুদ্বারে কীর্তন গাইত অরিজিৎ! ছেলের শিকড় নিয়ে মুখ খুললেন বাবা

সৌরভকে ‘অপমান’ BJP নেতার,মোদীর দ্বারস্থ মহারাজ! ‘দালালের বাড়িতে অমিত শাহ কেন?’
সৌরভকে ‘অপমান’ BJP নেতার,মোদীর দ্বারস্থ মহারাজ! ‘দালালের বাড়িতে অমিত শাহ কেন?’

সজলের বিতর্কিত মন্তব্য ও সৌরভের চিঠি:

ঘটনার সূত্রপাত একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে। সেখানে সৌরভকে নিয়ে কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে বিজেপি নেতা সজল ঘোষের বিরুদ্ধে। বিষয়টি কানে যেতেই আর চুপ থাকেননি বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। নিজের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কথা জানিয়ে তিনি দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছে প্রতিবাদ পত্র পাঠানোয় উদ্যোগী তিনি। চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন, একজন জাতীয় স্তরের ক্রীড়াবিদকে প্রকাশ্যে এভাবে অপমান করা যায় কি না।

অভিষেকের পাল্টা তোপ:

এই বিতর্ককে হাতিয়ার করে আসরে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি অমিত শাহকে নিশানা করে তিনি প্রশ্ন তোলেন, ‘যদি সৌরভ গঙ্গোপাধ্যায় দালালই হন, তবে ২০২১ সালে ওঁর বাড়িতে গিয়ে নৈশভোজ কেন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? দালালের বাড়িতে কেন গিয়েছিলেন অমিত শাহ?’ অভিষেকের এই প্রশ্ন স্বাভাবিকভাবেই বিজেপি শিবিরকে বেশ অস্বস্তিতে ফেলেছে।

তৃণমূল বনাম বিজেপি:

সৌরভ বর্তমান শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ স্নেহধন্য। ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে সৌরভের উপস্থিতি কিংবা মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে সৌরভের উপস্থিতি কোনও কিছুই বাদ নেই। তাই বিজেপি নেতা বিঁধতে ছাড়েননি বাংলার দাদাকে। ড্যামেজ কন্ট্রোলে তৎপর, বিজেপি নেতৃত্বের একাংশ দাবি করছেন, এটি সজলের ব্যক্তিগত মত হতে পারে, দলের নয়। তবে মোদী-শাহের দরবারে সৌরভের সরাসরি নালিশ জানানোয় বিষয়টি যে কেবল রাজ্য স্তরে আটকে নেই, তা স্পষ্ট।

এই ঘটনাপ্রবাহ থেকে একটি প্রশ্ন উঠে আসছে— সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অরাজনৈতিক এবং জাতীয় ব্যক্তিত্বকে ঘিরে এই ধরনের রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বাংলার সংস্কৃতিতে বিরল। তবে ভোটের দামামা যে শীঘ্রই বাজতে চলেছে এবার তা এক্কেবারে স্পষ্ট।

সৌরভ আপতত ব্য়স্ত বিগ বস বাংলা নিয়ে। স্টার জলসায় আসছে এই চর্চিত রিয়ালিটি শো। এবার জলসার পর্দায় সঞ্চালক সৌরভ দাদাগিরি দেখাবেন। চলতি মাসের গোড়াতেই ইডেন গার্ডেনে হবে অনুষ্ঠানের গ্র্যান্ড লঞ্চ।