অপারেশন সিঁদুরকে ট্রিবিউট SaReGaMaPa-য়! পাপিয়ার গলায় ‘মলা মেরে লে লে মেরি জান’ শুনে গায়ে দেবে কাঁটা

পহেলগাঁও হত্যা এবং অপারেশন সিঁদুর জি বাংলার সারেগামাপা ২০২৫-এ। ছবি ও কথার মাধ্যমে আবির চট্টোপাধ্যায় ও গানের মাধ্যমে অসাম শিলচরের মেয়ে পাপিয়া দাস তুলে ধরেন গোটা ঘটনা।

Published on: Nov 07, 2025 1:50 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২২ এপ্রিল ভারতের ইতিহাসে নিঃসন্দেহে এক কালো দিন। কাশ্মীরের পহেলগাঁওয়ের শান্ত প্রকৃতি রক্তে লাল হয়ে যায়। স্থানীয় এক ঘোড়াসওয়ার-সহ ভ্রণার্থীরা প্রাণ হারান জঙ্গিদের গুলিতে। হত্যার আগে জঙ্গিরা বেছে বেছে হত্যা করে হিন্দু পুরুষদের। আর এই নারকীয় কাণ্ডের জবাবে পালটা হামলা চালায় ভারতীয় সেনা। আকাশপথে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি। আর দেশের ওই নারীদের মুছে যাওয়া সিঁদুরের কথা মাথায় রেখেই নাম রাখা হয় ‘অপরাশেন সিঁদুর’।

পহেলগাঁও হত্যা এবং অপারেশন সিঁদুরকে ট্রিবিউট দেওয়া হল জি বাংলায়।
পহেলগাঁও হত্যা এবং অপারেশন সিঁদুরকে ট্রিবিউট দেওয়া হল জি বাংলায়।

এবার এই ঘটনাই তুলে ধরা হয় জি বাংলার সারেগামাপা ২০২৫-এ। ছবি ও কথার মাধ্যমে আবির চট্টোপাধ্যায় ও গানের মাধ্যমে অসাম শিলচরের মেয়ে পাপিয়া দাস তুলে ধরেন গোটা ঘটনা। ‘মলা মেরে লে লে মেরি জান’ গানটি পরিবেশন করেন পাপিয়া। এই গানটি ‘চাক দে! ইন্ডিয়া’ সিনেমাতে ব্যবহৃত হয়েছিল। দেখুন সেই ভিডিয়ো-

ইতিমধ্যেই ভিডিয়োটি সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন লেখেন, ‘দারুণ উদ্যোগ!!’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘গায়ে কাঁটা দিল। চোখ ফেটে জল চলে এল।’ তৃতীয়জন লিখলেন, ‘যেমন পাপিয়া সুন্দর গেয়েছে, তেমনই আবিরের উপস্থাপনাও অসাধারণ’।

২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। তবে এরপরেও লজ্জা হয় না নির্লজ্জ পাকিস্তানের। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করে পাকিস্তান। প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। এরপর অবশ্য ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।

News/Entertainment/অপারেশন সিঁদুরকে ট্রিবিউট SaReGaMaPa-য়! পাপিয়ার গলায় ‘মলা মেরে লে লে মেরি জান’ শুনে গায়ে দেবে কাঁটা