Srabanti: ‘ছোটবেলায় বিয়েটা কপালে ছিল, না হলে ছেলেকে পেতাম না',কত বছর বয়সে মা হন শ্রাবন্তী?

কিশোরীবেলাতেই মা হয়েছিলেন শ্রাবন্তী। ক্লাস টেনে বিয়ে, বছর ঘুরতেই কোল আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান। ছেলের জন্য পাঁচ বছর লাইট ক্য়ামেরা অ্য়াকশনের জগত থেকে নিজেকে সরিয়ে নেন নায়িকা।

Published on: Nov 08, 2025 4:32 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নিজের ব্যক্তিগত জীবনে যতই চড়াই-উতরাই আসুক না কেন, হাসিমুখে পেশাদার জগতের সঙ্গে নিজেকে জুড়ে রেখেছেন শ্রাবন্তী। তিন তিনবার বিয়ে ভেঙেছে নায়িকার। তাঁর দুই প্রাক্তন স্বামী এখন নতুন সংসার পেতেছেন। শ্রাবন্তী যদিও আজও একা। পান থেকে চুন খসলেই শ্রাবন্তীকে নিয়ে ট্রোলিং শুরু হয়ে যায়। যদিও সবটাই হাসিমুখে সামাল দেন নায়িকা। শ্রাবন্তীর জীবনের মুশকিল আসান কে জানা আছে? তাঁর একমাত্র সন্তান অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুক। ছেলেকে ঝিনুক বলেই ডাকেন শ্রাবন্তী।

‘ছোটবেলায় বিয়েটা কপালে ছিল, না হলে ছেলেকে পেতাম না',কত বছর বয়সে মা হন শ্রাবন্তী?
‘ছোটবেলায় বিয়েটা কপালে ছিল, না হলে ছেলেকে পেতাম না',কত বছর বয়সে মা হন শ্রাবন্তী?

একা হাতে কার্যত ছেলেকে মানুষ করেছেন শ্রাবন্তী। বিয়ে ভাঙার আঁচ লাগতে দেননি ছেলের গায়ে। ছেলের জন্য একটা সময় নিজের কেরিয়ার পর্যন্ত স্যাক্রিফাইস করেছিলেন নায়িকা। নায়িকা হিসাবে শ্রাবন্তীর আত্মপ্রকাশ চ্যাম্পিয়ান ছবির সঙ্গে। বক্স অফিসে দারুণ সফল সেই ছবি। নায়িকা তখন দশম শ্রেণির ছাত্রী। ভালোবাসার টানে বাড়ির অমতে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন বছর ১৬-র শ্রাবন্তী।

বছর ঘুরবার আগেই মা হন নায়িকা। ১৭ বছর বয়সে স্কুলের গণ্ডি পার করার আগেই মা হয়েছিলেন শ্রাবন্তী। সম্প্রতি দিদি স্মিতার পডকাস্টে শ্রাবন্তী বলেন, ‘আমার কাছে প্রায়োরিটি খুব জরুরি। সেইসময় আমি ভেবেছিলাম নিজেকে সময় দেব। হয়ত ওতো ছোট বয়সে বিয়ে করাটা….(বাড়াবাড়ি) ভীষণ কিন্তু কপালে ছিলাম। কিন্তু বিয়েটা না করলে হয়ত আমি নিজের ছেলেকে পেতাম না। ঝিনুককে আমি খুব ছোটবেলায় পেয়েছি। বলা যায়, আমরা একসঙ্গে বড় হয়েছি। আমি নিজেও খুব ছোটছিলাম। তখন আমার মনে হয়ছিল ছেলেকে সময় দিই। আমি খুব এনজয় করেছি ছেলের সঙ্গে সময়টা। ওর জন্ম, বড় হওয়া’।

কিশোরীবেলােই মা হয়েছিলেন নায়িকা। ছেলের সঙ্গে তাই শ্রাবন্তীর সম্পর্ক বন্ধুর মতো। শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী রাজীব কুমার বিশ্বাসের একমাত্র ছেলে অভিমন্যু। ১৭ বছর ১ দিন বয়সে মা হয়েছিলেন শ্রাবন্তী। ২০০৩ সালে মা হওয়ার পর টানা ৫ বছর শোবিজ দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন নায়িকা। এরপর ফিরে আসেন ২০০৭ সালে। রবি কিনাগীর ভালোবাসা ভালোবাসা ছবির সঙ্গে। নায়ক ছিলেন হিরণ চট্টোপাধ্যায়।

রাজীব-শ্রাবন্তীর সংসার টেকেনি। এরপর মডেল কৃষণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী, দ্বিতীয় বিয়েও ভাঙে মাস কয়েকেই। ২০১৯ সালে রোশন সিং-কে বিয়ে করেছিলেন শ্রাবন্তী, কিন্তু দেড় বছর যেতে না যেতে সেই বিয়েও ভেস্তে যায়।

সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর মতো ছেলে ঝিনুকও থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে। দেখতে দেখতে রীতিমতো হ্যান্ডসাম হয়ে গিয়েছে শ্রাবন্তী-পুত্র। খুঁজে নিয়েছে পছন্দের জীবনসঙ্গীও। ছেলের প্রেমিকার সঙ্গে দারুণ বন্ডিং শ্রাবন্তীর।

News/Entertainment/Srabanti: ‘ছোটবেলায় বিয়েটা কপালে ছিল, না হলে ছেলেকে পেতাম না',কত বছর বয়সে মা হন শ্রাবন্তী?