‘ওদের পরিবারের সঙ্গে একটা সময়…’! তৃণমূলে কোয়েল, কী বললেন বামমনস্ক শ্রীলেখা?
কোয়েল মল্লিকের ভোটে দাঁড়ানো নিয়ে নানা মুনির নানা মত। এমনকী, কোয়েল-ভক্তদের মধ্যে অনেকেই একেবারে খুশি নন তাঁর রাজনীতিতে পা রাখার সিদ্ধান্তে। কী বললেন টলিপাড়ার আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র?
৫ মার্চ বিধানসভায় রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন কোয়েল মল্লিক। এরপর সোমবার ৯ মার্চ, বিনা প্রতিদ্বন্দিতায় রাজ্যসভায় নির্বাচিত হওয়ার শংসাপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর কোয়েল বলেছিলেন, ‘অসাধারণ লাগছে। এটা একটা বিশাল বড় দায়িত্ব। সকলের কাছ থেকে আর্শীবাদ চাইব, যাতে মানুষের উপকারে লাগতে পারি। মানুষকে সাহায্য করতে পারি, ভাল রাখতে পারি।’ এদিকে অভিনেত্রীর ভোটে দাঁড়ানো নিয়ে নানা মুনির নানা মত। এমনকী, কোয়েল-ভক্তদের মধ্যে অনেকেই একেবারে খুশি নন তাঁর রাজনীতিতে পা রাখার সিদ্ধান্তে।

ব্যক্তিগত জীবনকে বরাবরই বিতর্ক থেকে দূরে রেখেছেন কোয়েল। কালিমালিপ্ত হতে দেননি নিজেকে। তাই আচমকাই রাজনীতিতে পা রাখার সিদ্ধান্ত যেন বিশ্বাসই করতে পারেননি অনেকে। সম্প্রতি বামমনস্ক হিসেবে পরিচিত শ্রীলেখা তৃণমূলে কোয়েলের নাম লেখানো নিয়ে খুললেন মুখ।
কোয়েলকে নিয়ে কী বললেন শ্রীলেখা?
শ্রীলেখা বলেন যে, ‘শুনলাম ও দেশের সেবা করতে চায়। ভালো কথা দেশের সেবা। দেসের সেবা করতে চাওয়া প্রশংসনীয়।’ যদিও শ্রীলেখা স্পষ্ট করে দেন যে, যেহেতু তিনি তৃণমূল কংগ্রেস দলের সাপোর্টার নন, তাই মন থেকে শুভেচ্ছাবার্তা জানাতে পারছেন না। যদিও কোয়েলের প্রশংসাই শোনা গেল তাঁর গলাতে।
‘শুভেচ্ছাটা ঠিক মন থেকে জানাতে পারব না’
শ্রীলেখা আরও বলেন, ‘আমি আসলে তৃণমূল সাপোর্টার নই তো, তাই শুভেচ্ছাটা ঠিক মন থেকে জানাতে পারব না। ওকে এমনি ব্যক্তি হিসেবে পছন্দ করি। রঞ্জিতকাকুর সঙ্গে কাজ করেছি, ওদের পরিবারের সঙ্গে একটা সময় খুব সুসম্পর্ক ছিল। কিন্তু যেটা পারব না… কোয়েলকে মন থেকে শুভেচ্ছা জানাতে পারব না।’
কোয়েলের রাজনীতিতে পা রাখা নিয়ে বাবা রঞ্জিতের মন্তব্য
এদিকে, কোয়েলের রাজনীতিতে পা রাখা নিয়ে প্রশ্ন করা হলে রঞ্জিত মল্লিক জানিয়েছিলেন, ‘কোয়েল বড় হয়েছে। বুঝদার মেয়ে। ওকে আলাদা করে বলার কিছু নেই। খুবই বুদ্ধি নিয়ে কাজ করে। এ ক্ষেত্রেও তেমনই করবে। বাবা হিসাবে যা যা বলার সেটুকু বলেছি। সৎ পথে থেকে ভাল কাজ করুক, এটাই চাওয়া।’
কোয়েলের পরবর্তী সিনেমা কী?
কাজের সূত্রে কোয়েলকে সিনেমায় শেষ দেখা গিয়েছে মিতিন মাসির তৃতীয় কিস্তিতে। যা মুক্তি পেয়েছিল ২০২৫ সালের ডিসেম্বর মাসে। আপাতত খবর, দেবের সঙ্গে খাদান ২-তে কাজ করবেন তিনি। ২০২০ সালে প্রথমবার মা হন কোয়েল। জন্ম হয় ছেলে কবীরের। আর ২০২৪ সালে দ্বিতীয় সন্তানের জন্ম, মেয়ে কাব্যার মা হন। কাজের পাশাপাশি, দুই সন্তানকে নিয়ে ঘোর সংসারী অভিনেত্রী। এখন দেখার, সব সামলে রাজনীতিতে কতটা নিজের ছাপ ফেলে যেতে পারেন রঞ্জিত-কন্যা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











