সিঙ্গাপুরেও ঋতুপর্ণার সঙ্গে শ্রীময়ী! স্লিভলেস টপ আর রিপ্‌ড জিন্সে নজরকাড়া কাঞ্চন-পত্নী

কিছুদিন আগে জানা গিয়েছিল ছোট্ট কৃষভিকে নিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাঁরা সিঙ্গাপুরে যাচ্ছেন। আর শুক্রবার নায়িকা সেখান থেকে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ছবি ভাগ করে নিলেন নায়িকা।

Published on: Dec 12, 2025 11:12 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগে জানা গিয়েছিল ছোট্ট কৃষভিকে নিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাঁরা সিঙ্গাপুরে যাচ্ছেন। আর শুক্রবার নায়িকা সেখান থেকে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ছবি ভাগ করে নিলেন নায়িকা।

সিঙ্গাপুরেও ঋতুপর্ণার সঙ্গে শ্রীময়ী! স্লিভলেস টপ আর  রিপ্‌ড জিন্সে নজরকাড়া কাঞ্চন-পত্নী
সিঙ্গাপুরেও ঋতুপর্ণার সঙ্গে শ্রীময়ী! স্লিভলেস টপ আর রিপ্‌ড জিন্সে নজরকাড়া কাঞ্চন-পত্নী

আরও পড়ুন: খুনের অভিযোগ চার জনের বিরুদ্ধে! জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল করল SIT

ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে শ্রীময়ী চট্টরাজের খুবই মধুর সম্পর্ক। ঋতুপর্ণার প্রায় সব ছবির প্রিমিয়ার ট্রেলার লঞ্চে দেখা মেলে তাঁর। তাছাড়াও ঋতুপর্ণার সঙ্গে ছবি দিয়ে মাঝে মাঝেই নানা কথা ভাগ করে নেন শ্রীময়ী। আর তা থেকেই বোঝা যায় যে, তাঁদের সম্পর্কের সমীকরণটা ঠিক কতটা সুন্দর। তাছাড়াও তাঁদের একে অপরের বাড়ি যথেষ্ট যাতায়াতও রয়েছে। আর এবার অভিনেত্রীর সঙ্গে সিঙ্গাপুরে শ্রীময়ী।

আরও পড়ুন: ‘চোখের সামনে মেয়ের চিতা জ্বলছে! কেউ ভুলতে পারে?’ সন্তান হারানোর হাহাকার মৌসুমীর!

শ্রীময়ীর ভাগ করা ছবিতে দেখা যায় ঋতুপর্ণার পরনে ছিল কালো রঙের স্লিভলেস গাউন। অন্যদিকে শ্রীময়ী পরেছিলেন ব্রাউন রঙের স্লিভলেস টপ ও রিপ্‌ড জিন্স। তাছাড়াও কাঞ্চনের সঙ্গেও দেখা যায় তাঁকে। ধূসর রঙের টি-শার্ট ও হাফ জিন্সে দেখা মেলে অভিনেতার তাঁর চোখে ছিল সাদা ফ্রেমের চশমা। তাঁরা ছাড়াও হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামী সঞ্জয় চক্রবর্তী। তাঁর পরনে ছিল নীল রঙের শার্ট ও সাদা টাউজার।

আরও পড়ুন: তৃতীয় স্ত্রী শাম্মার সঙ্গে দ্বিতীয়বারের জন্য বাবা হলেন অপূর্ব! ছেলে হল না মেয়ে?

সকলের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে শ্রীময়ী ক্যাপশনে লেখেন, ‘এমন একটা সুন্দর সন্ধ্যা, ঋতুদি-র সঙ্গে সিঙ্গাপুরে কাটানোর মুহূর্তগুলো সত্যিই বিশেষ হয়ে থাকবেন!' নায়িকার এই পোস্ট প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২৫ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী সন্তানের জন্ম দেন। তাঁদের কোল আলো করে মেয়ে কৃষভি আসে। তবে শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক হোক, বা বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কৃষভির জন্ম সবটা নিয়েই নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে তারকা জুটিকে। তবে এই সব বিষয়কে কখনওই সেভাবে পাত্তা দেননি তাঁরা।