'আগেরবার পেটে ছিল এবার সামনে...', ফ্লাইটে স্পেশাল উপহার পেল শ্রীময়ী কন্যা, কী জানেন?

কিছুদিন আগেই শ্রীময়ী জানিয়েছিলেন তিনি যাচ্ছেন সিঙ্গাপুর, দিদির বাড়ি ঘুরতে। মেয়ের এই প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাই খুব স্বাভাবিকভাবেই এই বিশেষ ব্যাপারটা নিয়ে খুশিতে ছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। দিদির বাড়ি ঘোরার পাশাপাশি সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গেও দেখা করেন কাঞ্চনরা, সময় কাটান একসঙ্গে।

Published on: Dec 15, 2025 3:23 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই শ্রীময়ী জানিয়েছিলেন তিনি যাচ্ছেন সিঙ্গাপুর, দিদির বাড়ি ঘুরতে। মেয়ের এই প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাই খুব স্বাভাবিকভাবেই এই বিশেষ ব্যাপারটা নিয়ে খুশিতে ছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। দিদির বাড়ি ঘোরার পাশাপাশি সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গেও দেখা করেন কাঞ্চনরা, সময় কাটান একসঙ্গে।

ফ্লাইটে উষ্ণ অভ্যর্থনা পেয়ে স্মৃতিতে ভাসলেন শ্রীময়ী
ফ্লাইটে উষ্ণ অভ্যর্থনা পেয়ে স্মৃতিতে ভাসলেন শ্রীময়ী

তবে এই পুরো জার্নিতে যে ঘটনাটি সবথেকে বেশি দাগ কেটেছে অভিনেত্রীর মনে, সেটি হল ফ্লাইটে কৃষভি পেয়েছে একটি বিশেষ কার্ড, যেখানে তাকে যাত্রা পথের জন্য শুভকামনা জানানো হয়েছে ইন্ডিগোর তরফ থেকে। যদিও এই প্রথমবার নয়, এর আগেও ইন্ডিগোর তরফ থেকে খুদে পেয়েছিল শুভ কামনা তবে তখন সে ছিল মায়ের পেটে।

আরও পড়ুন: বড়দিনে বক্সঅফিসে মুখোমুখি টক্কর দেব-শুভশ্রীর! ‘এই ছবিটার সামনে…’, যা বললেন নায়িকা

পাশাপাশি দুটি গ্রিটিং কার্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রীময়ী লেখেন, ২০২৪ সালে আমি যখন indigo তে ফ্লাইটে চেপেছিলাম, তখন আমার মেয়ে আমার পেটে ছিল, তখনো আমাদের শুভেচ্ছাবার্তা জানানো হয়েছিল ফ্লাইটের তরফ থেকে। আগামী দিনে বাবা-মা হওয়ার জন্য শুভকামনা জানিয়েছিলেন তারা।

অভিনেত্রী লেখেন, ২০২৫ সালে আবার তারা শুভেচ্ছাবার্তা জানাল কিন্তু এবার কৃষভি একেবারে সশরীরে আমাদের সঙ্গে রয়েছে। ওরা সরাসরি এসে ওকে সেই কার্ড দেয় যা দেখে ভীষণ খুশি আমার মেয়ে। সত্যি সময় কিভাবে জলের মতো বয়ে যায় ভাবাই যায় না।

সবশেষে কাঞ্চন পত্নী লেখেন, আমার এখনও সেই পুরনো সময়ের কথা মনে পড়ে নস্টালজিক ফিল হচ্ছে যখন আমরা ২০২৪ সালে এই ফ্লাইটে গিয়েছিলাম। ওই একই অনুভূতি আবার আমরা পেলাম। ইন্ডিগোর গোটা পরিবারকে অনেক অনেক ধন্যবাদ।

প্রসঙ্গত, কৃষভির বেড়ে ওঠার সব ছোটখাটো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন কাঞ্চন ও শ্রীময়ী। সিঙ্গাপুর যাওয়ার আগে ঠিক একইভাবে অভিনেত্রী জানিয়েছিলেন মেয়ের পাসপোর্ট করতে যাচ্ছেন তিনি তবে তখন তিনি জানাননি কোথায় বেড়াতে যাচ্ছিলেন তাঁরা।

আরও পড়ুন: তুমুল প্রেমচর্চার মাঝেই সাহেবের সঙ্গে ক্রিসমাস উদযাপন সুস্মিতার! 'সান্টা…', যা লিখলেন নায়িকা

পরবর্তীকালে যে ভিডিও পোস্ট করা হয় তা থেকে জানা যায় সিঙ্গাপুরে দিদির বাড়িতে বেড়াতে গিয়েছেন তারকা দম্পতি। সেখানেই ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে দেখা করেন তাঁরা। একসঙ্গে কাটান সুন্দর কিছু মুহূর্ত।