ইন্ডাস্ট্রির বন্ধুরাই বলত ‘কাঞ্চনের মাল’! ‘ওরাই এখন নিজের স্ত্রীর হয়ে…’, কাদের নিয়ে অভিযোগ শ্রীময়ীর?
পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে আইনিভাবে ডিভোর্স পাকাপাকি হওয়ার পর, কাঞ্চন ও শ্রীময়ী প্রথমে রেজিস্ট্রি করেন, তারপর আইনি বিয়ে। যদিও তাঁর বহু আগে থেকেই আলাপ, বন্ধুত্ব, প্রেম।
কাজের থেকেও বেশি, ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় বেশি থাকেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। ২০২৪ সালে বিয়ে করেন তাঁরা। যদিও তাঁর বহু আগে থেকেই আলাপ, বন্ধুত্ব, প্রেম। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে আইনিভাবে ডিভোর্স পাকাপাকি হওয়ার পর, দুজনে প্রথমে রেজিস্ট্রি করেন, তারপর আইনি বিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীময়ী দাবি করলেন যে, কাঞ্চনের ইন্ডাস্ট্রির বন্ধুরাই তাঁকে ‘কাঞ্চনের মাল’ বলে কটাক্ষ করত। Debbii UnleasHD চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন, ‘আমার যখন কাঞ্চনের সঙ্গে, ভালোলাগা, ভালোবাসা, যেটাই বলো, সেই সময় কখনো যদি কাঞ্চনের সঙ্গে কোথাও যেতাম, বলত 'কাঞ্চনের মাল'! খারাপ লাগছে তো শুনতে? কিন্তু আমাকে বলা হয়েছে। কী আর করা যাবে, দেখতে শুনতে একটু সুন্দর। কাঞ্চনের খুব কাছের বন্ধুবান্ধব, তাঁরা এখন খুব প্রতিবাদ করছে, তাঁদের বান্ধবীদের জন্য, তাঁদের স্ত্রীদের জন্য। আমার ভালো লাগছে দেখে। কিন্তু তাঁদেরই কোনো পার্টিতে গেছি, শুনতে হয়েছে, 'আর কটা কাঞ্চনদা'। ওকে তোমরা বলছ, তাও ঠিক আছে। কিন্তু এভাবে একটা মেয়েকে কী ভাবে বিচার করা যায়।’
স্ত্রীর কথার সূত্র ধরেই কাঞ্চন এরপর বলেন, ‘আমার তো নে হয় একটা বই লিখব, যাতে সব সত্যি কথা থাকবে, আর সেটা আমার মৃত্যুর পর মুক্তি পাবে। বাংলায় একটা প্রবাদ আছে, ‘আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। তুমি যখন অন্যের দিকে একটা আঙুল তোলো, বাদবাকি চারটে আঙুল তোমার দিকেই থাকে।’
এর আগে এই একই সাক্ষাৎকারে শ্রীময়ীকে বলতে শোনা গিয়েছিল যে, প্রথমে তাঁর আর কাঞ্চনের সম্পর্কে মত ছিল না তাঁর পরিবারেও। এমনকী, নিজের মা পর্যন্ত ভুল বুঝেছিলেন শ্রীময়ীকে। বলেছিলেন, ‘তুই কেন কারও সংসার ভাঙছিস, এক ছেলে আছে, ভগবান কোনোদিন তোকে মাফ করবে না’! তবে কাঞ্চন বরাবরই দাবি করে এসেছেন, পিঙ্কির সঙ্গে বিয়ের বছরখানেকের মধ্যে থেকেই সমস্যা শুরু হয়েছিল তাঁর। একদম একা হয়ে গিয়েছিলেন। বাবা-মায়ের মৃত্যুর সময়তেও পাশে ছিলেন না তৎকালীন স্ত্রী পিঙ্রি। বরং শ্রীময়ীই কঠিন সয়গুলোতে তাঁকে সামলেছিলেন।
২০২৪ সালেই বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় কাঞ্চন ও শ্রীময়ীর কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান কৃষভি। সব বিতর্ককে ফুঁ দিয়ে উড়িয়ে সংসার করছেন।












