Sreemoyee-Krishvi: ‘কৃষভির মুখটা খুব অড’! ১ বছরের কাঞ্চন-কন্যাকে আক্রমণ সোশ্যাল মিডিয়ায়, সহবত শেখালেন মাম্মা শ্রীময়ী
জন্মের পর থেকে আলোচনায় কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের শিশুকন্যা কৃষভি। এবার এক মহিলা শ্রীময়ীর পোস্টে গিয়ে মন্তব্য করে বসে, ‘ওর মুখটা খুব অড’! আর চোখে পড়তেই সহবতের পাঠ পড়ালেন শ্রীময়ীও।
সোশ্যাল মিডিয়ায় তারকাদের ট্রোলের মুখে পড়া আজকাল যেন জলভাত হয়ে গিয়েছে। তবে ব্যাপারটা বেশি কুৎসিত হয়ে পড়ে যখন পরিবারও এর শিকার হয়। এমনকী, তারকাদের সন্তানরাও বাদ যান না। জন্মের পর থেকে আলোচনায় কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের শিশুকন্যা কৃষভি। খুদের বয়স মাত্র ১। সারাক্ষণ একগাল হাসিতে দেখা যায় তাকে। আর সেই ছোট্ট ডল পুতুলকে নিয়েই কটাক্ষ করে বসলেন এক মহিলা। কমেন্টে লেখেন, ‘এই বাচ্চাটাকে দেখতে অড লাগে…’! তবে চুপ থাকলেন না কৃষভির মা-ও। যোগ্য জবাব দিলেন সেই ট্রোল কমেন্টে।
১ বছরের মেয়েকে আক্রমণ নেটিজেনের, ট্রোলে জবাব শ্রীময়ীর।
সোশ্যাল মিডিয়ায় কৃষভিকে কোলে নিয়ে একটা রিল শেয়ার করেছিলেন শ্রীময়ী। যেখানে দেখা যাচ্ছে মায়ের কোলে বসে আছে সে! মুখটা খুব গম্ভীর। কেন? একজন মেকআপ আর্টিস্ট তাঁর মাকে মেকআপ করাচ্ছে। আর কেউ যে তার মা-কে ছুঁচ্ছে, এটাই পছন্দ হচ্ছে না।
মজার ছলে বানানো সেই রিলেই এক জনৈক মহিলা মন্তব্য করেন, ‘বাচ্চা আদুরে জিনিস। কিন্তু কেন জানি না এই বাচ্চাটাকে দেখতে খুব অড লাগে। ওর বাবার কপি। ওর বাবার কর্মের মনে পড়ে। আরেকটা বাচ্চার সঙ্গে হওয়া অন্যায়ের কথা মনে পড়ে।’
২০২১ সাল নাগাদই কাঞ্চন মল্লিক ও তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিয়ে ভাঙার খবর সামনে এসেছিল। সেই সময় থেকেই উঠে আসছিল শ্রীময়ীর নাম। যদিও তিনি ও কাঞ্চন দুজনেই সম্পর্কের কথা অস্বীকার করেন। এরপর নানা টালবাহানার পর, ২০২৫ সালের জানুয়ারি মাসে কাঞ্চন ও পিঙ্কির ডিভোর্স হয়। এই বিয়ে থেকে একটি ছেলেও রয়েছে অভিনেতার, যার বয়স বর্তমানে ১১, নাম ওশ। ছেলের ও বউয়ের ভরণপোষণের জন্য খোরপোশে ৫৬ লক্ষ টাকা খোরপোশ দিয়েছিলেন। তবে ছেলের সঙ্গে বাবার আর যোগাযোগ নেই বললেই চলে।
এদিকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই আইনি বিয়েটা করে নেন কাঞ্চন ও শ্রীময়ী। তারপর মার্চে হয় তাঁদের সামাজিক বিয়ে। সেই বছরের অক্টোবর মাসেই দম্পতির কোলে আসে প্রথম সন্তান কৃষভি। তবে শ্রীময়ীর সঙ্গে তৃতীয় বিয়ে, বিয়ের সাড়ে ৮ মাসে মা হওয়া, দুজনের বয়সের ২৭ বছরের ফারাক নিয়ে বারংবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে কাঞ্চন ও শ্রীময়ীকে। হামেশাই দেখা যায়, ট্রোল কমেন্টে পালটা জবাব দিচ্ছেন শ্রীময়ীও।
News/Entertainment/Sreemoyee-Krishvi: ‘কৃষভির মুখটা খুব অড’! ১ বছরের কাঞ্চন-কন্যাকে আক্রমণ সোশ্যাল মিডিয়ায়, সহবত শেখালেন মাম্মা শ্রীময়ী