কাঞ্চনের কাঁধে মাথা রেখে 'ভালোবাসার সফরের' দু'বছর! বিবাহবার্ষিকীতে বরকে কোন আদুরে বার্তা দিলেন শ্রীময়ী?

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। সেই বিয়ের আজ দু'বছর পূর্ণ হল। বিয়ের জন্মদিনে বর কাঞ্চনকে আদুরে বার্তায় ভরে দিলেন শ্রীময়ী।

Published on: Mar 02, 2026 11:58 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই আইনি বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এরপর ২ মার্চ সামাজিক ভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। সেই বিয়ের আজ দু'বছর পূর্ণ হল। বিয়ের জন্মদিনে বর কাঞ্চনকে আদুরে বার্তায় ভরে দিলেন শ্রীময়ী।

কাঞ্চনের কাঁধে মাথা রেখে 'ভালোবাসার সফরের' দু'বছর! বিবাহবার্ষিকীতে বরকে কোন আদুরে বার্তা দিলেন শ্রীময়ী?
কাঞ্চনের কাঁধে মাথা রেখে 'ভালোবাসার সফরের' দু'বছর! বিবাহবার্ষিকীতে বরকে কোন আদুরে বার্তা দিলেন শ্রীময়ী?

আরও পড়ুন: বোমা বিস্ফোরণ হোটেলের পাশে, 'বেরোতে পারছে না…', জানালেন শুভশ্রীর বাবা, ছেলেকে নিয়ে দুবাইতে কেমন আছেন নায়িকা?

সোমবার শ্রীময়ী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি ভাগ করে নেন। সেখানে স্টোনের কাজ করা লাল শাড়ি ও নীল ব্লাউজে ধরা দেন অভিনেত্রী। ঝোলা ঝুমকো কানের দুল, খোলা চুল আর হালকা মেকআপে বেশ দেখাচ্ছিল কাঞ্চন পত্নীকে। অন্যদিকে, কাঞ্চনের পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও জ্যাকেট। হাসি মুখে ছবিতে ধরা দেন তাঁরা। কখন বরের কাঁধে মাথা রেখে, আবার কখন কাঞ্চন চোখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় নায়িকাকে।

ছবিগুলি পোস্ট করে শ্রীময়ী ক্যাপশনে লেখেন, ‘আমাদের এই ভালোবাসার সফরের আরও একটি বছর পূর্ণ হল। শুভ বিবাহবার্ষিকী আমার প্রিয় বন্ধু! একসাথে হাঁটার এই সফর যেন সারাজীবন এমনই মধুর থাকে। জীবন আমাকে হয়তো আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার, কিন্তু আমি সব থেকে খুশি তুমি আর কৃষভি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার।’

আরও পড়ুন: 'আমার একটা বিরতি খুব দরকার…', মাতৃত্ব প্রসঙ্গে কেন এমন বললেন দীপিকা?

তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘কৃষভিকে একসঙ্গে নিয়েও একটা ছবি দিতে পারতে।’ তাছাড়া অনেকেই তাঁদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ছিল তাঁদের আইনি বিয়ের দু'বছর। তখনও কাঞ্চন শ্রীময়ীকে আদুরে বার্তা দিয়ে লিখেছিলেন, ‘১৩ই ফেব্রুয়ারি ২০২৪-এ গভীর রাতে তুমি প্রশ্ন করেছিলে, তুমি কি আমাকে সত্যি বিয়ে করতে চাও, ভেবে বল।আমি হ্যাঁ বলেছিলাম। ১৪ ফেব্রুয়ারি সকালে আমরা দু’জনে শুধু দু'জনে যাই আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে।আমাদের সাক্ষী আমরাই আর উকিল বাবু আর একজন ছিলেন যাকে সবাই ঈশ্বর বলেন।সেইদিন আমার জীবনের ভুল রাস্তায় চলা গাড়িটাকে ইউ টার্ন করিয়ে তুমি ঠিক রাস্তায় চালালে। এখন আমার জীবনের গাড়ির চালক তুমি আমি শুধু হেল্পার। আর আমাদের গাড়ির নতুন প্যাসেঞ্জার ছোট্ট কৃষভি। আমাদের জীবনের গাড়ি চলুক দূর্বার গতিতে কিন্তু সাবধানে। শুভ বিবাহ বার্ষিকী।'

প্রসঙ্গত, কাঞ্চন-শ্রীময়ীর বয়সের ফারাক অনেকটাই, এটা অভিনেতার তৃতীয় বিয়ে। তাছাড়াও তাঁদের বিয়ের সাড়ে আট মাসের মাথায় কৃষভি হয়। তাই সবটা নিয়ে নানা কটূক্তি শুনতে হয়েছে এই তারকা দম্পতিকে। তবে এসব কখনই তাঁরা পাত্তা দেননি।