স্বল্প পোশাকে ছবি দিতেই মমতাশঙ্করের প্রসঙ্গ টানলেন নেটিজেন, যা বললেন শ্রীনন্দা

মমতা শঙ্করের বক্তব্য মানেই বিতর্ক। কখনও মেয়েদের ছোট পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করেন কখনও আবার বিয়ে নিয়ে করেন মন্তব্য। মমতা শঙ্করের এই বিতর্কিত মন্তব্য নিয়ে কিছু সময় আগে একটি পোস্ট করেছিলেন শ্রীনন্দা শঙ্কর।

Published on: Dec 02, 2025 2:59 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মমতা শঙ্করের বক্তব্য মানেই বিতর্ক। কখনও মেয়েদের ছোট পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করেন কখনও আবার বিয়ে নিয়ে করেন মন্তব্য। মমতা শঙ্করের এই বিতর্কিত মন্তব্য নিয়ে কিছু সময় আগে একটি পোস্ট করেছিলেন শ্রীনন্দা শঙ্কর।

অল্প পোশাকে ছবি দিতেই মমতাশঙ্করের প্রসঙ্গ টানলেন নেটিজেন
অল্প পোশাকে ছবি দিতেই মমতাশঙ্করের প্রসঙ্গ টানলেন নেটিজেন

মমতা শঙ্কর অর্থাৎ পিসির পিরিয়ড নিয়ে মন্তব্যকে ঘিরে এক হাত নিয়েছিলেন ভাইজি শ্রীনন্দা শঙ্কর। কিন্তু এবার পিসির হয়েই কথা বললেন তিনি। নাকি বললেন না? ঠিকই ঘটেছে? চলুন জেনে নেওয়া যাক। শ্রীনন্দা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ব্লগ শেয়ার করেন। ছবি বা ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: গোপনে বিয়ে হেমা-জিতেন্দ্রর, চেন্নাই ছুটে যান বিবাহিত, ৪ সন্তানের বাবা ধর্মেন্দ্র! কী করে আটকান সেদিন?

তেমনি একটি ছবি কিছুদিন আগে তিনি পোস্ট করেছিলেন যেখানে তাঁকে দেখা গিয়েছিল স্বল্প পোশাকে। এই ছবির নিচে রত্না হিয়া নামের এক নেটিজেন কমেন্ট করে বলেন, ‘পিসি মানে মম পিসি রেগে যাবে কিন্তু।’ এই কথার উত্তরে শ্রীনন্দা লেখেন, ‘আপনারা একটা কথা আমাকে বারবার কেন বলেন? সব পরিবারের কি সব মানুষ একই রকম হয়?’

শ্রী লেখেন, ‘আপনারা কি আমাকে তার সঙ্গে কখনও দেখেছেন? যখন দেখেননি তখন দয়া করে সেই তুলনা বা মন্তব্যগুলো করবেন না। তিনি যদি আপনাকে কিছু বলে থাকেন, সেটা আমাকে কেন বলা হচ্ছে? আমি কি কোনও ভাবে আপনাদের ক্ষতি করেছি?’

তিনি আরও লেখেন, ‘আমাকে কি কখনও এমন কিছু করতে দেখেছেন যা মহিলাদের প্রতি ক্ষতিকর হতে পারে? যদি না দেখে থাকেন তাহলে আমি ঠিক কিসের জন্য দায়ী? একটু ভেবে বলুন তো।’

শুধু এই কমেন্ট করেই শান্ত থাকেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় কমেন্টের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘যেদিন আমি পুরোপুরি উপেক্ষা করবো সেদিন আমি আর কখনও কনটেন্ট তৈরি করব না। তাই আমাকে উপেক্ষা করতে বলবেন না। যদি আপনি চান যে আমি কন্টেন্ট তৈরি করি তাহলে আমাকে আপনার প্রতি শ্রদ্ধা জানাতে দিন।’

আরও পড়ুন: ফের জমবে লড়াই! বক্স অফিসে মুখোমুখি টক্কর হওয়ার খবর দেব আর জিতের, কবে আসবে ছবি?

তিনি আরও লেখেন, ‘একজন ভালো দর্শক হওয়ার চেষ্টা করুন। অযথা পরিবারের অন্য কারও নাম নিয়ে মন্তব্য করবেন না। এগুলো বোকামি ছাড়া আর কিছু নয়। আমার যা ইচ্ছা হবে আমি তাই করবো। আপনি কি দেখবেন বা কোন চোখ দিয়ে দেখবে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার।’

News/Entertainment/স্বল্প পোশাকে ছবি দিতেই মমতাশঙ্করের প্রসঙ্গ টানলেন নেটিজেন, যা বললেন শ্রীনন্দা