পথ দুর্ঘটনায় পেয়েছেন পেশিতে চোট, কেমন আছেন শ্রীজাত? জানালেন নিজেই

গতকাল অর্থাৎ ১০ মার্চ শো শেষ করে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পরেন শ্রীজাত বন্দোপাধ্যায়। সাঁতরাগাছির কাছে, মাঝ রাস্তায় পেছন থেকে একটি গাড়ি আচমকারী ধাক্কা মারে তাঁর গাড়িতে। গাড়িটি দুমড়ে মুছড়ে গেলেও সৌভাগ্যবশত বড় কোনও ক্ষতি হয়নি শ্রীজাতর। 

Mar 11, 2026, 16:00:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গতকাল অর্থাৎ ১০ মার্চ শো শেষ করে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পরেন শ্রীজাত বন্দোপাধ্যায়। সাঁতরাগাছির কাছে, মাঝ রাস্তায় পেছন থেকে একটি গাড়ি আচমকারী ধাক্কা মারে তাঁর গাড়িতে। গাড়িটি দুমড়ে মুছড়ে গেলেও সৌভাগ্যবশত বড় কোনও ক্ষতি হয়নি শ্রীজাতর। প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি করা হলেও শ্রীজাত পত্নী জানিয়েছিলেন, এই মুহূর্তে তিনি বাড়িতে রয়েছেন এবং বাড়িতেই চিকিৎসা চলছে।

পথ দুর্ঘটনায় পেয়েছেন পেশিতে চোট, কেমন আছেন শ্রীজাত?
পথ দুর্ঘটনায় পেয়েছেন পেশিতে চোট, কেমন আছেন শ্রীজাত?

দুর্ঘটনার এক দিনের মাথায় এবার নিজেই নিজের সুস্থতার কথা লিখে জানালেন শ্রীজাত। সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে তিনি লেখেন, আপাতত তিনি অনেকটাই সুস্থ আছেন। তবে এই মুহূর্তে বিশ্রাম ভীষণ প্রয়োজন। তিনি এবং তাঁর গাড়ির চালক দুজনেই সুস্থ আছেন।


আরও পড়ুন: পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, বাড়িতেই চলছে চিকিৎসা, এখন কেমন আছেন তিনি?

শ্রীজাত লেখেন, ‘সকলকে জানাই এখন আমি সুস্থ আছি এবং বাড়িতেই আছি। পেশিতে চোট পেয়েছি, চিকিৎসা চলছে। কিছুদিনের বিশ্রাম চিকিৎসার অন্তর্গত। আমাদের গাড়িটি গুরুতরভাবে জখম হলেও আমি বিপদমুক্ত। গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনিও নিরাপদে আছেন।’

তিনি আরও লেখেন, ‘কাল আমার দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর বহু শুভাকাঙ্ক্ষী দূর্বা এবং আমাকে নানাভাবে যোগাযোগ করেন এবং আমার কুশল জানতে চান। যথাসম্ভব সকলের প্রদত্তর করেছি আমি। তবুও হয়তো কারও কারও কাছে ব্যক্তিগতভাবে পৌঁছানো হয়নি। তাই এই লেখাটি।’

আরও পড়ুন: 'মোটাকে তো মোটাই বলবে... ', ট্রোলারদের মন্তব্যকে কোন চোখে দেখেন শ্রীলেখা?

শ্রীজাত লেখেন, ‘দুটি কথা বলার আছে। কাছের বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন ছাড়াও এত মানুষ যেভাবে আমার খবর নিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন তাতে আমি মনোবল পেয়েছি এই দুঃসময়ে। প্রত্যেককে আমার ভালোবাসা জানাই। নানান ব্যস্ততার মধ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী বারবার আমার পরিস্থিতির খোঁজ নিয়েছেন সেই আন্তরিকতা ভোলার নয়। অনেক কৃতজ্ঞতা তাঁর প্রতি।’

সবশেষে তিনি লেখেন, ‘চিকিৎসকদের নির্দেশে এখন কয়েকদিন গৃহবন্দি থাকতে হবে। তাই যে সমস্ত অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার কথা ছিল, সেই সমস্ত আয়োজনে পৌঁছতে আমি নেহাতই অপারগ। উদ্যোক্তাদের কাছে আগাম মার্জনা চেয়ে নিলাম। ভালো থাকবেন সকলে।’