Star Jalsha Serial Update: বাণী-অনিরুদ্ধর দাম্পত্যে কাঁটা হবে ভিকি? ও মোর দরদিয়া-তে এল জগদ্ধাত্রী'র এই নায়ক
টিআরপি তালিকাতেও খুব একটা খারাপ ছাপ ফেলছে না। তবে এবার নতুন মুখের এন্ট্রি ঘটছে ও মোর দরদিয়া-তে। কে আসছে রণিতা আর বিশ্বজিতের মাঝে কাঁটা হতে?
‘ও মোর দরদিয়া’ দিয়ে দীর্ঘসময় পর ধারাবাহিকে ফিরেছেন রণিতা দাস। ‘বাহামণি’ থেকে ‘বাণী’। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে স্টার জলসার এই মেগাটি। টিআরপি তালিকাতেও খুব একটা খারাপ ছাপ ফেলছে না। তবে এবার নতুন মুখের এন্ট্রি ঘটছে ও মোর দরদিয়া-তে। কে আসছে রণিতা আর বিশ্বজিতের মাঝে কাঁটা হতে?

কে আসছেন ও মোর দরদিয়া-তে?
ঋষভ ভৌমিক, যিনি জগদ্ধাত্রী-তে দুর্গার নায়ক হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন, এবার একদম ভিন্ন রূপে চমক দিতে চলেছেন। তিনি ইতিমধ্যেই ও মোর দরদিয়া ধারাবাহিকের কাস্টে যোগ দিয়েছেন, যেখানে তিনি ভিকি নামের একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন।
বর্তমান গল্পে ভিকি ও মৌলির (যার ভূমিকায় আছেন সোমাশ্রী ভট্টাচার্য)-র একটি অ্যারেঞ্জড এনগেজমেন্ট দেখানো হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। এই ঘটনায় স্পষ্ট যে, গল্পে বড় ধরনের টুইস্ট আসতে চলেছে। ভিকির আসল চরিত্র এখনও পুরোপুরি প্রকাশ পায়নি, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলছে। এর আগে ঋষভ শুভ বিবাহ এবং কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
ও মোর দরদিয়া গল্পে নতুন মোড়:
'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এমনকী, জায়গা করে নিয়েছে টিআরপি-র সেরা দশে। বাণী এবং অনিরুদ্ধর দাম্পত্য ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। একাধিকবার তাঁদের মেয়েকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে। তবে লড়াই করে সবটা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বানি আর অনিরুদ্ধ। এখন দেখার ভিকি আর মৌলী যদি একসঙ্গে হাত মেলায়, তাহলে আর কি প্রতিকূলতা আসে বানী-অনিরুদ্ধর জীবনে।
এদিকে আবার বানী-র পিতৃপরিচয়ও খুব জলদি খোলাসা হবে বলে খবর আসছে। আসলে বানি-অনিরুদ্ধর ফুড ট্র্যাকে আগুন লাগিয়ে দেয় মৌলি। সেই প্রোমোতেই আভাস মেলে যে, মৌলি আসলে রায়চৌধুরী পরিবারের মেয়েই নয়, বরং বাণীই যে আসলে সেই বাড়ির উত্তরাধিকারী সেটা সে জানতে পারবে।
টিআরপি-তে কেমন ফল?
৭টার স্লটে স্টার জলসায় আসছে 'ও মোর দরদিয়া'। জি বাংলায় সেই স্লটে আসছে ‘কুসুম’। 'ও মোর দরদিয়া'-র টিআরপি রেটিং ৫.৪, আর ‘কুসুম’-এর ৪.৯। চলতি সপ্তাহেও পঞ্চম স্থানে রয়েছে রণিতা ও বিশ্বজিতের ধারাবাহিকটি।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











