লাইভে এসেই ফাটালেন বোমা, 'দেশু ৭' পরিচালনা করছেন দেব! থাকবেন অনির্বাণও

২০২৬ সালের দুর্গাপুজো উপলক্ষে নতুন ছবি নিয়ে আসছেন দেব। গতকাল অব্দি সকলে জানতেন, দেব এবং শুভশ্রী আবার নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন। কিন্তু ছবির পরিচালক অথবা ছবি নিয়ে আর কিছুই তখন জানাননি শুভশ্রী অথবা দেব কেউই।

Published on: Jan 19, 2026 7:57 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ সালের দুর্গাপুজো উপলক্ষে নতুন ছবি নিয়ে আসছেন দেব। গতকাল অব্দি সকলে জানতেন, দেব এবং শুভশ্রী আবার নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন। কিন্তু ছবির পরিচালক অথবা ছবি নিয়ে আর কিছুই তখন জানাননি শুভশ্রী অথবা দেব কেউই। শুধু বারবার তাঁরা জানিয়েছিলেন ১৯ জানুয়ারি তাঁরা তেমন কিছু প্রকাশে নিয়ে আসবেন যা খুবই অপ্রত্যাশিত।

'দেশু ৭' পরিচালনা করছেন দেব! থাকবেন অনির্বাণও
'দেশু ৭' পরিচালনা করছেন দেব! থাকবেন অনির্বাণও

দর্শকদের দেওয়া কথা অনুযায়ী শুভশ্রী এবং দেব ১৯ জানুয়ারি ঠিক দুপুর ২:১৫ নাগাদ আসেন লাইভে। ছবি নিয়ে কথা বলতে গিয়ে দেব বলেন, ‘এই ছবি আমার কাছে ভীষণ স্পেশাল। তবে আরও বেশি স্পেশাল হয়ে উঠেছিল যখন শুভশ্রী এই ছবির জন্য রাজি হয়েছিল। আমি ভাবতেও পারিনি মাত্র ৩০ সেকেন্ডেও রাজি হয়ে যাবে।’

আরও পড়ুন: অপেক্ষার আর মাত্র ৬ দিন, বিয়ের আগে সম্পন্ন হল মধুমিতা-দেবমাল্যর বাগদান পর্ব

দেব বলেন, ‘সে একটা গল্প। ও থাইল্যান্ডে ছিল। আমি ফোন করে ওকে বলি একটা ছবি তৈরি করতে চাই তুমি কাজ করবে কিনা। আমি পরিচালনা করছি। তুমি আমার ওপর বিশ্বাস রাখতে পার। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই ও কোনও গল্প ছাড়াই ছবিতে কাজ করতে রাজি হয়ে গিয়েছে।’

দেবের কথার মধ্যেই শুভশ্রী বলেন, ‘আমার মনে হয়েছে যে ও একটা কঠিন লড়াই করতে নেমেছে আর আমাকে ওর পাশে দরকার। এর আগেও আমরা একসঙ্গে অনেক লড়াই লড়েছি তাই মনে হল এবারের যুদ্ধটাও একসঙ্গে লড়া দরকার।’ তবে শুধুমাত্র শুভশ্রী নন, দেব পরিচালিত এই ছবিতে থাকবেন অনির্বাণ।

গত ছয় মাস ধরে অনির্বাণ কাজে ফিরতে পারছেন না যা নিয়ে কিছুদিন আগেই অনির্বানের হয়ে ফেডারেশনের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন দেব। দেবের সঙ্গে সুরে সুর মিলিয়ে রাজ চক্রবর্তীও সকলের থেকে ক্ষমা চেয়ে বলেন, এবার অন্তত অনির্বাণকে ফিরিয়ে নেওয়া হোক।

আরও পড়ুন: 'আমায় একা হাতে সবটা সামলাতে... ', কেন রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছিলেন মিমি?

কিন্তু অনির্বাণের এই কামব্যাক ছবি যে দেবের সঙ্গেই হবে সেটা হয়তো অনেকেই বুঝতে পারেনি। অন্য কলাকুশলীদের কথা প্রকাশ্যে না নিয়ে এলেও দেব লাইভে জানান, তিনি অনির্বাণের সঙ্গে কাজ করতে চান। কিছুদিন আগেও হয়তো এই সিদ্ধান্ত নেননি তিনি কিন্তু এখন তিনি চান অনির্বাণ এবং তিনি একসঙ্গে কাজ করুন।

সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে বিশাল বড় চমকে এনেছেন দেব এবং শুভশ্রী। এই প্রথম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কোন ছবি আসতে চলেছে যার রিলিজের ১০ মাস আগেই শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিং। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। এছাড়াও ফার্স্ট ডে ফার্স্ট শো চলাকালীন দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসবেন তারকা জুটি, তবে সেটি কি তা ক্রমশ প্রকাশ্য