প্রায় ১২ বছর পর জুটিতে ফিরছেন শুভশ্রী-অঙ্কুশ! প্রকাশ্যে ‘লক্ষ্মী এল ঘরে’-এর পোস্টার, পরিচালক কে?

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এবার রাজ চক্রবর্তীর পরিচালনায় ফিরছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা জুটি। তাঁদের সর্বশেষ 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিতে দেখা গিয়েছিল। আর এবার সামনে এল তাঁদের নতুন ছবির পোস্টার।

Jan 14, 2026, 17:20:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এবার রাজ চক্রবর্তীর পরিচালনায় ফিরছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা জুটি। তাঁদের সর্বশেষ 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিতে দেখা গিয়েছিল। আর এবার সামনে এল শুভশ্রী -অঙ্কুশের নতুন ছবির পোস্টার। তবে ছবির পোস্টারে পরিচালকের নাম নেই। ফলে রাজই এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।

প্রায় ১২ বছর পর ‘লক্ষ্মী এল ঘরে’তে জুটি বেঁধে ফিরছেন শুভশ্রী-অঙ্কুশ! পরিচালক কে?
প্রায় ১২ বছর পর ‘লক্ষ্মী এল ঘরে’তে জুটি বেঁধে ফিরছেন শুভশ্রী-অঙ্কুশ! পরিচালক কে?

শুভশ্রী -অঙ্কুশের নতুন ছবির নাম ‘লক্ষ্মী এল ঘরে’। টলিউড অনলাইন এই পোস্টারটি শেয়ার করেছে। পোস্টারের প্রেক্ষাপটে গ্রামের ছবি ফুটে উঠেছে। পোস্টারে একেবারে সাদামাটা ভাবে ধরা দিয়েছেন নায়িকা। তাঁর পরনে ছিল বুটি দেওয়া শাড়ি, গায়ে শোয়েটার, কানে ছোট কানের, পায়ে হাওয়াই চটি, কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগ। নায়িকার মুখে মেকআপের লেশমাত্র ছিল না। চুল খোঁপা করে বাঁধা ছিল।

অন্যদিকে, অঙ্কুশের পরনে ছিল ফুলহাতা চেক শার্ট, হাফ হাতা সোয়েটার ও নীল জিন্স। নায়কের পিঠেও ছিল ব্যাগ। তাঁদের দু'জনের মুখেই চিন্তার ছায়া ধরা পড়েছে পোস্টারে। পোস্টারের উপর দিকে লেখা লক্ষ্মী এল ঘরে। আর লেখার দু'পাশে দেবী লক্ষ্মীর পদ চিহ্ন আঁকা ছিল।

কিছু দিন আগে রাজের পরিচালনায় যে ছবি আসার কথা শোনা গিয়েছিল তা প্রায় এক ঘণ্টা ছবির হওয়ার কথা ছিল। জানা গিয়েছিল বাংলায় লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী-র মতো যেসব প্রকল্প রয়েছে, তার সমাজে কী কী প্রভাব পড়ছে সেই প্রেক্ষাপট এই ছবিতে তুলে ধরা হবে। কিন্তু 'লক্ষ্মী এল ঘরে' নিয়ে এখনও এই বিশেষও কোনও আভাস পাওয়া যায়নি।

তবে এই ছবি যদি রাজ পরিচালনা করেন। তাহলে এই ছবির হাত ধরে কেবল শুভশ্রী -অঙ্কুশ জুটি ফিরছেন তা নয়। পাশাপাশি রাজ -অঙ্কুশ জুটিও ফিরছেন। কারণ এর আগে রাজের সঙ্গে ‘কানামাছি’, ‘বলো দুগ্গা মাঈকী’র মতো বেশ কিছু ছবি উপহার দিয়েছে অঙ্কুশ। আর সেই ছবিগুলিও দর্শকদের বেশ মন ছুঁয়ে গিয়েছিল।

কাজের সূত্রে, বর্তমানে সিনেমাহলে শুভশ্রী ও অঙ্কুশ দু'জনে ছবি চলছে। ৭ জানুয়ারি মুক্তি পেয়েছে অঙ্কুশের নতুন ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'। এই ছবিটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এই ছবিতে নায়কে বিপরীতে ছিলেন ঐন্দ্রিলা সেন। অন্যদিকে, বড়দিনের আবহে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল শুভশ্রীর 'লহ গৌরাঙ্গের নাম রে…'। অন্যদিকে, ২৩ জানুয়ারি রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হোক কলরব’ মুক্তি পেতে চলেছে।