Subhashree-Messi: দর্শকরা মেসিকে না দেখতে পেয়ে হতাশ, জলে কাড়ি কাড়ি টাকা! পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন শুভশ্রী
১৩ ডিসেম্বর ভোররাতে কলকাতায় এসে পৌঁছেছেন লিওলেন মেসি। ফুটবলের রাজপুত্রকে একবার চোখে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন গোটা কলকাতাবাসী, অবশেষে সেই স্বপ্ন পূরণ করে যুবভারতী ক্রীড়াঙ্গনে আসেন মেসি। মেসিকে শুধুমাত্র দেখার জন্য যেই প্রতীক্ষা করেছিলেন ফুটবলপ্রেমী, সেই স্বপ্ন অবশেষে হল পূরণ।
১৩ ডিসেম্বর ভোররাতে কলকাতায় এসে পৌঁছেছেন লিওলেন মেসি। ফুটবলের রাজপুত্রকে একবার চোখে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন গোটা কলকাতাবাসী, অবশেষে সেই স্বপ্ন পূরণ করে যুবভারতী ক্রীড়াঙ্গনে আসেন মেসি। মেসিকে শুধুমাত্র দেখার জন্য যেই প্রতীক্ষা করেছিলেন ফুটবলপ্রেমী, সেই স্বপ্ন অবশেষে হল পূরণ।
মেসির সঙ্গে ফ্রেমবন্দি শুভশ্রী।
তবে শুধু সাধারণ মানুষ নন, লিওলেন মেসিকে একবার দেখার জন্য সুদূর মুম্বই থেকে কলকাতায় এসে পৌঁছেছেন শাহরুখ খান। মেসির সঙ্গে ছেলেকে দাঁড় করিয়ে ছবি তোলেন তিনি। তবে যেখানে মেসিকে দেখার জন্য মুম্বই থেকে স্বয়ং কিং খান উড়ে গেলেন সেখানে বাংলার মানুষ কেন পিছিয়ে থাকবে?
লিওনেল মেসির অনুষ্ঠান সামলানোর দায়ভার নিয়েছেন স্বয়ং অনিন্দ্য সেনগুপ্ত। টলিউড অভিনেতা অনিন্দ্য একজন ফুটবল প্রেমিক তথা একজন মেসি প্রেমি, খুব স্বাভাবিক ভাবেই তাই এই সঞ্চালনার দায়ভার পেয়ে তিনি ভীষণ খুশি। তবে শুধু অনিন্দ্য নন এই দিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকতে দেখা যায় শুভশ্রীকে। মেসির সঙ্গে তোলেন একাধিক ছবি এবং ভিডিয়ো। এই মুহূর্তে শুধুমাত্র শুভশ্রীর জন্য নয়, গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটি গর্বের মুহূর্ত সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ফুটবলের রাজপুত্রের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘বাংলা ফিল্মকে মেসির সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলাম।’
এই দিন শুভশ্রী পরেছিলেন একটি ধূসর রঙের টপ এবং লং স্কার্ট। পায়ে ছিল পেন্সিল হিল এবং চোখে রোদ চশমা। খুব নূন্যতম সাজে এই দিন সকলের সামনে ধরা দিয়েছিলেন শুভশ্রী। তবে খেলার মাঠে শুভশ্রীকে দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে জানান, শুভশ্রীর জায়গায় যদি দেব বা জিৎ থাকতেন তাহলে হয়তো আরও ভালো লাগতো।
প্রসঙ্গত, তবে লিওলেন মেসিকে দেখতে গিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে চরম অব্যবস্থার ছবি সামনে উঠে আসে তা সত্যি লজ্জাজনক। ভোরবেলা থেকে হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে একবারে চোখের দেখা দেখতে পাননি বহু মানুষ। কিছু মানুষ দেখতে পেয়েছেন ঠিকই কিন্তু বেশিরভাগ মানুষ নিজেকে না দেখতে পাওয়ার ক্ষোভ উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
News/Entertainment/Subhashree-Messi: দর্শকরা মেসিকে না দেখতে পেয়ে হতাশ, জলে কাড়ি কাড়ি টাকা! পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন শুভশ্রী