Subhashree-Yuvaan-Yaalini: মেসি বিতর্কে বুড়ো আঙুল, ইউভান-ইয়ালিনিকে নিয়ে গেম পার্লারে শুভশ্রী! ভিডিয়ো রাজের

মেসি-কাণ্ডে যারা শুভশ্রীকে নিয়ে কটাক্ষ করছেন, তাঁদের সমালোচনায় মুখর হয়েছেন রাজ ইতিমধ্যেই। তবে কোনো বিতর্কই যে তাঁকে দমাতে পারেনি, তার প্রমাণ পাওয় গেল শুভশ্রীর একটি ভিডিয়ো থেকে।

Published on: Dec 15, 2025 11:56 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মেসি বিতর্কে তুলোধনা করা হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। নায়িকার অপরাধ? শনিবার যুবভারতীতে উপস্থিত হয়েছিলেন তাই, তাও আবার আয়োজকদের আমন্ত্রণে। সঙ্গে মেসির সঙ্গে ছবি তুলেছেন। আর সেই ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তারপরই একপ্রকার রে রে করে তেড়ে এসেছে একাংশ। পুলিশ-প্রশাসনের ব্যর্থতা, একরাশ মানুষের মেসিকে ঘিরে থাকা, মেসি-দর্শন না পাওয়ার রোষ গিয়ে পড়েছে অভিনেত্রীর উপরে। ইতিমধ্যেই ট্রোলারদের মুখ বন্ধ করতে পোস্ট এসেছে রাজের তরফে। তবে কোনো বিতর্কই যে তাঁকে দমাতে পারেনি, তার প্রমাণ পাওয় গেল শুভশ্রীর একটি ভিডিয়ো থেকে।

মেসি-বিতর্কের মাঝে ছেলে-মেয়েদের নিয়ে গেম পার্লারে শুভশ্রী।
মেসি-বিতর্কের মাঝে ছেলে-মেয়েদের নিয়ে গেম পার্লারে শুভশ্রী।

একটি ভিডিয়ো করে নিয়েছেন রাজ সোমবার সকালে সোশ্যাল মিডিয়াতে। ক্যাপশনে লেখা, ‘BOOM !!! 💥’। সেখানে দেখা গেল যে, ছেলে-মেয়েকে নিয়ে গেম পার্লারে শুভশ্রী। নায়িকার হাতে বন্দুক, একের পর এক গুলি চালিয়ে ভেদ করছেন নিশানা। আর অন্য দিকে, ইউভান আর ইয়ালিনি ব্যস্ত হ্যামার গেমে। তবে রাজের এবারেও নিশানা যে ট্রোলারদের দিকে, তা বুঝতে সমস্যা হয়নি।

শুভশ্রীকে নিয়ে ট্রোল করা মানুষদের একহাত নিয়ে রবিবার রাজ লেখেন, ‘শুভশ্রী গাঙ্গুলীকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও অভিনেত্রী, কখনও বন্ধু, কখনও আবার কারো ফ্যান। সব কিছুর উপর তিনি একজন মানুষ। কিন্তু এক্ষেত্রে মানবিকতার সমস্ত পরিসীমা পেরিয়ে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী-কে টার্গেট করে মিম তৈরি করছেন, ট্রোল করছন, একটা অল্টারনেট ন্যারাটিভ তৈরি করছেন রাজনৈতিক নেতারা এবং কিছু সংখ্যক মিডিয়া।’

সঙ্গে নিজের লেখায় আরও জোড়েন, ‘পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারিরীক গঠন থেকে, তিনি বিধায়কের স্ত্রী, তাঁর সন্তান- পরিবার সব কিছুই সমালোচনার বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে? বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে? যদি কোনো বলিউডের পরিচিত মুখ থাকতেন, আপনাদের ন্যারেটিভ এমনই হত? …গতকালের অরাজকতা, মাঠের মধ্যে যা কিছু হয়ে গিয়েছে তার সঙ্গে শুভশ্রীর কোনো যোগাযোগ নেই। তিনিও আপনাদের মতোই ফুটবলের মহাতারকাকে দেখতে গেছিলেন! শুভশ্রীও নিজেও গতকালের গোটা ঘটনায় ভীষণভাবে আহত।’