'খারাপ লাগলেও রিমোটটা হাতেই রাখি... ', ট্রোলিং থেকে কীভাবে দূরে থাকেন শুভশ্রী?
এই মুহূর্তে টলিউডের প্রথম সারির খ্যাতনামা অভিনেত্রীদের মধ্যে অনায়াসে বলাই যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথা। একের পর এক ছবিতে নতুন নতুন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলিং থেকে রক্ষা পান না শুভশ্রী নিজেও।
এই মুহূর্তে টলিউডের প্রথম সারির খ্যাতনামা অভিনেত্রীদের মধ্যে অনায়াসে বলাই যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথা। একের পর এক ছবিতে নতুন নতুন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলিং থেকে রক্ষা পান না শুভশ্রী নিজেও।
ট্রোলিং থেকে কীভাবে দূরে থাকেন শুভশ্রী?
কখনও ‘লেডি সুপারস্টার’ নিয়ে শুভশ্রীকে উপহাস করা হয় কখনও আবার অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ায় মোটা বলা হয় অভিনেত্রীকে। কখনও আবার দেবের সঙ্গে সম্পর্ক নিয়ে খোঁচা খেতে হয়েছিল অভিনেত্রীকে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার বহুবার হয়েছেন শুভশ্রী।
নিজের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য দেখতে কেমন লাগে অভিনেত্রীর? কীভাবে সবটা হ্যান্ডেল করেন তিনি? নিজেকে কতটা বিশ্লেষণ করেন এইভাবে উপহাসের সম্মুখীন হওয়ার পর? সম্প্রতি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার প্রচারে এসে এই ট্রোলিং নিয়ে কথা বলেন অভিনেত্রী।
নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি কিন্তু নদীর মত নই। নদী বর্জ্য পদার্থকে নিজের মধ্যে গ্রহণ করে নেয় কিন্তু আমি সেটা গ্রহণ করি না। আমি খুব সচেতনভাবে বর্জ্য পদার্থকে আমার জীবন থেকে সরিয়ে রাখি। আমি একটা দন্ডী কেটে রেখেছি যেখানে কোনও খারাপ জিনিস প্রবেশ করতে পারবে না।’
শুভশ্রী বলেন, ‘আমি একজন মানুষ তাই খুব স্বাভাবিকভাবেই আমার সম্পর্কে কেউ যদি খারাপ কথা বলে তাহলে আমার খারাপ লাগবে। তাই আমি কোনও খারাপ জিনিস দেখি না। সাক্ষাৎকার দিতে এসে আমি জানতে পারি আমার সম্পর্কে কে কি বলেছে। তার আগে আমি জানতেও পারি না যে আমাকে নিয়ে ট্রোলিং করা হয়েছে।’
অভিনেত্রী আরও বলেন, ‘আসলে আমি নিজের হাতে একটা রিমোট রেখে দিয়েছি যার ফলে আমি নিজেই ঠিক করতে পারি যে কোন জিনিসটাকে আমি গ্রহণ করব আর কোন জিনিসটাকে গ্রহণ করবো না। আর কমেন্ট বক্সে যেহেতু আমি শুধু পজেটিভ জিনিস দেখি তাই আমার কাছে পজিটিভ কমেন্ট আসে কোনও নেগেটিভ কমেন্ট আসেই না। তাই আমার কোনও সমস্যা হয় না।’
একটা সময় শুধুমাত্র কমার্শিয়াল ছবির অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু এখন যেভাবে নিত্যনতুন ভাবে নিজেকে তিনি তুলে ধরছেন ক্যামেরার সামনে, তাতে শুভশ্রীকে প্রতিদিন দর্শকরা চিনছেন একেবারে অন্যভাবে। ‘পরিণীতা’ ছবির মাধ্যমে যে সফলতা তিনি অর্জন করেছিলেন, সেই যাত্রা এখনও অব্যাহত।
News/Entertainment/'খারাপ লাগলেও রিমোটটা হাতেই রাখি... ', ট্রোলিং থেকে কীভাবে দূরে থাকেন শুভশ্রী?