'শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার.. ', হঠাৎ এমন কথা কেন বললেন শুভশ্রী?
একটা সময় শুধুমাত্র কমার্শিয়াল ছবির অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু এখন যেভাবে নিত্যনতুন ভাবে নিজেকে তিনি তুলে ধরছেন ক্যামেরার সামনে, তাতে শুভশ্রীকে প্রতিদিন দর্শকরা চিনছেন একেবারে অন্যভাবে। পরিণীতা ছবির মাধ্যমে যে সফলতা তিনি অর্জন করেছিলেন, সেই যাত্রা এখনও অব্যাহত।

বিগত কয়েক বছরে তিনি একের পর এক নতুন নতুন চরিত্রে ধরা দিয়েছেন সকলের সামনে। একদিকে যেমন ‘গৃহপ্রবেশ’ ছবিতে খুব সাধারন একজন গৃহবধুর চরিত্রে অভিনয় করেছিলেন ঠিক তেমনি ‘অনুসন্ধান’ সিরিজে তিনি ধরা দিয়েছেন একজন সাহসী সাংবাদিকের ভূমিকায়। অন্যদিকে আবার ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে শুভশ্রীকে দেখে যেন চেনাই যায় না।
এই বছরের শেষে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। ছবির প্রচার নিয়ে এখন বেজায় ব্যস্ত অভিনেত্রী। এই সিনেমার প্রচারেই সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে জানান, নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ এটি। হঠাৎ এমন কথা কেন বললেন তিনি? তাহলে কি সিনেমা থেকে বিরতি নেবেন শুভশ্রী?
না, ব্যাপারটা একেবারেই তা নয়। আসলে শুভশ্রী বলতে চেয়েছেন, তিনি প্রতিদিন নিজেকে নতুন নতুন ভাবে চিনতে শেখেন। অতীতকে ধরে রাখতে চান না তিনি। ব্যক্তিগত জীবনে হোক বা পুরনো কোনও সফলতা, পুরনো কিছুর দিকেই আর ফিরে তাকাতে চান না শুভশ্রী।
শুভশ্রী বলেন, ‘আমি ঠিক যে সময়ে কাজে ঢুকি সেই সময় থেকেই আমার মনে হয় যে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। এটাই শেষ সুযোগ আমার নিজেকে প্রমাণ করার। প্রতিবার যখন নতুন নতুন চরিত্রে আমি অভিনয় করি ঠিক ততবার আমার এই একটা কথাই মনে হয়। তাই প্রত্যেকদিন নিজেকে নতুনভাবে দেখার চেষ্টা করি আমি।’
শুভশ্রীর এই ধারণাই হয়তো তাঁকে এতটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আগামী দিনের শুভশ্রীর অভিনয় আরো বেশি মুগ্ধ করবে সকলকে। নতুন ছবির প্রচারের আগেই শুভশ্রী শেষ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘ওয়েটিং রুম’ সিনেমার কাজ।
আগামী বছর আবার নতুন করে শুভশ্রীকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে। তবে আপাতত এই বছরের শেষে শুভশ্রীকে ‘বিনোদিনী’ চরিত্রে কেমন লাগে, কেমন ভাবে তিনি নিজেকে বিনোদিনী রূপে ফুটিয়ে তুলবেন সেটাই এখন দেখার।
News/Entertainment/'শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার.. ', হঠাৎ এমন কথা কেন বললেন শুভশ্রী?