দুবাই থেকে ফিরল শুভশ্রী-ইউভান! এয়ারপোর্টের বাইরে ইয়ালিনি-রাজ, এসেই নিলেন জড়িয়ে
শুক্রবার সন্ধ্যায় শুভশ্রী আর ইউভান পা রাখল তিলোত্তমায়। যুদ্ধ পরিস্থিতির মধ্যে দুবাইতে আটকে পড়ার অভিজ্ঞতা ‘ভয়াবহ’ বলে বর্ণনা করলেন অভিনেত্রী।
অবশেষে কলকাতা ফিরলেন রাজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝে ছেলেকে নিয়ে আটকে পড়েছিলেন অভিনেত্রী। রীতিমতোঘুম উড়েছিল পরিবার। তবে শুক্রবার সন্ধ্যায় শুভশ্রী পা রাখলেন তিলোত্তমায়। বউকে নিতে বিমানবন্দরে এসেছিলেন রাজ। কলকাতা ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেন তিনি।

ফিরলেন শুভশ্রী
এক পাপারাজ্জো পেজ থেকে ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, বিমানবন্দরের বাইরে বেরিয়ে এসে, অপেক্ষমান রাজকে দেখে জড়িয়ে ধরেন শুভশ্রী। আর এতদিন পর মাকে সামনে পেয়ে ইয়ালিনির হাসি আর কে দেখে। বাবার থেকে এক লাফে মায়ের কোলে।
আরও পড়ুন: T20 World Cup-এর সেমি ফাইনালে লাইমলাইট কাড়ল রাহা! আর কারা ছিলেন বলিউডের?
‘দুবাই অভিজ্ঞতা ভয়াবহ’
শুভশ্রী বলেন, ‘এখানে দাঁড়িয়ে এভাবে তোমাদের সমস্ত অভিজ্ঞতা হয়তো বুঝিয়ে বলতে পারব না। এক কথায় বলতে পারি, ভীষণ ভয়ানক। আমি খুব ক্লান্ত। তবে তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই, যেভাবে তোমরা আমার ও আমার পরিবারকে নিয়ে ভালোবাসা দেখিয়েছ। তোমরা আমাদের সাহস দিয়েছ, লড়াই করে ফিরতে পেরেছি আমি।’
আরও পড়ুন: সোনায় মোড়া বর ও কনে! জানেন কি, বিজয় ও রশ্মিকার বিয়েতে কত কোটি টাকা খরচ হয়েছে?
আটকে পড়ে মা-ছেলে
প্রসঙ্গত, ইউভানের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর, তাঁকে নিয়ে দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন শুভশ্রী। এমনকী, কলকাতায় তাঁর ছোট মেয়ে ইয়ালিনিও। যদিও তাঁকে সামলেছে গোটা পরিবার। অশান্ত দুবাইতে মা-ছেলে ছিল একা! এর আগে বুধবার গভীর রাতে শুভশ্রীর একটি বিমান ধরার কথা থাকলেও, সেটি শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে যায়।
আরও পড়ুন: গালে আলতো চুমু! সামনে ওটা শুভশ্রী জানতে পেরেই চমকালেন দেব, লাজুক হেসে কী বললেন?
রাজ জানিয়েছিলেন, স্ত্রী-পুত্রকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বিধানসভার অধ্যক্ষের মাধ্যমে দেশের বিদেশ মন্ত্রককেও জানিয়েছেন। অভিেত্রী কলকাতায় ফিরতে হাঁফ ছেড়েছে গঙ্গোপাধ্যায়-চক্রবর্তী পরিবার। খুশি শুভশ্রীর অনুরাগীরাও।
শুভশ্রীর আগামী দিনের কাজ
কেরিযারে এখন মধ্যগগনে আছেন শুভশ্রী। একের পর এক দুর্দান্ত প্রোজেক্ট দিয়েছেন উপহার। তাঁকে শেষ দেখা গিয়েছে লহ গৌরাঙ্গের নাম রে সিনেমায় বিনোদিনী হিসেবে। সঙ্গে গত মাসে মুক্তি পাওয় আবার প্রলয় ২ সিরিজে ক্যামিও করেছেন। তাঁর অনুসন্ধান ওয়েব সিরিজটিও ভূয়সী প্রশংসা পেয়েছে। হাতে রয়েছে দেশু ৭, যাতে দেবের সঙ্গে পুনরায় জুটি বাঁধছেন, আসছে চলতি বছরের পুজোতে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper











