আন্তর্জাতিক নারী দিবসে অ্যাকশন মুডে শুভশ্রী! 'শক্তিশালী নারী হওয়ার…', ভক্তদের কোন বিশেষ বার্তা দিলেন লেডি সুপারস্টার?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি বাংলা ইন্ড্রাস্ট্রির লেডি সুপারস্টার। এবার আন্তর্জাতিক নারী দিবসে অনুরাগীদের বিশেষ বার্তা দিলেন নায়িকা। ধরা দিলেন অ্যাকশন মুডে।

Mar 8, 2026, 21:18:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি বাংলা ইন্ড্রাস্ট্রির লেডি সুপারস্টার। একদিকে সংসার এক দিকে কেরিয়ার সবটাই সামলাচ্ছেন সমান দক্ষতায়। একের পর এক হিট ছবি, সিরিজও উপহার দিয়ে যাচ্ছেন তাঁর দর্শকদের। আর এবার আন্তর্জাতিক নারী দিবসে অনুরাগীদের বিশেষ বার্তা দিলেন নায়িকা। ধরা দিলেন অ্যাকশন মুডে।

আন্তর্জাতিক নারী দিবসে অ্যাকশন মুডে শুভশ্রী!ভক্তদের কোন বিশেষ বার্তা দিলেন তিনি?
আন্তর্জাতিক নারী দিবসে অ্যাকশন মুডে শুভশ্রী!ভক্তদের কোন বিশেষ বার্তা দিলেন তিনি?

আরও পড়ুন: 'ছেলে ২০ কোঠায় পা রাখার আগে পর্যন্ত, বুঝতে পারিনি যে মায়েদের জন্য এই সময়টা কতটা বেদনাদায়ক…', কেন এমন বললেন টুইঙ্কেল?

নায়িকা রবিবার একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানে তাঁকে অ্যাকশন মুডে দেখা যায়।দেখা যায় তিনি শ্যুটের আগে অ্যাকশনের কিছু দৃশ্য অভ্যাস করছেন। ‘আবার প্রলয় ২’তে শুভশ্রীকে দেখা গিয়েছিল। ওই সিরিজের জন্যই নায়িকা এই চর্চা করছিলেন। এই ভিডিয়োটি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লেখেন, ‘একজন শক্তিশালী নারী হওয়ার জন্য কখনও ক্ষমা চাইবেন না।’

আরও পড়ুন: গায়ে নেই ব্লাউজ, টুকটুকে লাল শাড়িতে মেহেন্দি নয়, বাঙালি ঐতিহ্য মেনে আলতা উৎসব অনন্যার!

প্রসঙ্গত কিছুদিন আগেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝে দুবাইতে ছেলেকে নিয়ে আটকে পড়েছিলেন অভিনেত্রী। রীতিমতো ঘুম উড়েছিল পরিবার। তবে শুক্রবার সন্ধ্যায় শুভশ্রী পা রাখলেন তিলোত্তমায়। বউকে নিতে বিমানবন্দরে এসেছিলেন রাজ। কলকাতা ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেন তিনি।

আরও পড়ুন: জীতুর মহিলা ভক্তদের ‘বুড়ি’ বলে কটাক্ষ! 'এমনি এমনি চেটে চলেছেন…', নারী দিবসে ট্রোলারদের কড়া বার্তা দিলেন নায়ক

শুভশ্রী বলেন, ‘এখানে দাঁড়িয়ে এভাবে তোমাদের সমস্ত অভিজ্ঞতা হয়তো বুঝিয়ে বলতে পারব না। এক কথায় বলতে পারি, ভীষণ ভয়ানক। আমি খুব ক্লান্ত। তবে তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই, যেভাবে তোমরা আমার ও আমার পরিবারকে নিয়ে ভালোবাসা দেখিয়েছ। তোমরা আমাদের সাহস দিয়েছ, লড়াই করে ফিরতে পেরেছি আমি।’

ইউভানের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর, তাঁকে নিয়ে দুবাইতে ছুটি কাটাতে গিয়েছিলেন শুভশ্রী। এমনকী, কলকাতায় তাঁর ছোট মেয়ে ইয়ালিনিও। যদিও তাঁকে সামলেছে গোটা পরিবার। অশান্ত দুবাইতে মা-ছেলে ছিল একা! এর আগে বুধবার গভীর রাতে শুভশ্রীর একটি বিমান ধরার কথা থাকলেও, সেটি শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে যায়।