বড়দিনে বক্সঅফিসে মুখোমুখি টক্কর দেব-শুভশ্রীর! ‘এই ছবিটার সামনে…’, যা বললেন নায়িকা

বড়দিন উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে…'। অন্যদিকে, ওই একই সময় মুক্তি পাবে দেবের 'প্রজাপতি ২'। ফলে বলাই যায় একপ্রকার দেব-শুভশ্রীর মুখোমুখি টক্কর হতে চলেছে। কিন্তু এই বিষয়টি শুভশ্রী কীভাবে দেখছেন? এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন নায়িকা।

Published on: Dec 14, 2025 10:04 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বছর প্রায় শেষের দিকে। শহর জুড়ে এখন ঠান্ডার আমেজ আর ক্রিসমাসের আবহ। আর এই আবহেই বড়দিন উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে…'। অন্যদিকে, ওই একই সময় মুক্তি পাবে দেবের 'প্রজাপতি ২'। ফলে বলাই যায় একপ্রকার দেব-শুভশ্রীর মুখোমুখি টক্কর হতে চলেছে। আর তার প্রভাব বক্সঅফিসেও যে পড়বে তা বলাই বাহুল্য। কিন্তু এই বিষয়টি শুভশ্রী কীভাবে দেখছেন? এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন নায়িকা।

বড়দিনে বক্সঅফিসে মুখোমুখি টক্কর দেব-শুভশ্রীর! ‘এই ছবিটার সামনে…’, যা বললেন নায়িকা
বড়দিনে বক্সঅফিসে মুখোমুখি টক্কর দেব-শুভশ্রীর! ‘এই ছবিটার সামনে…’, যা বললেন নায়িকা

আরও পড়ুন: 'অভিনয়টা করতে পারি না…', হঠাৎ কেন এমন বললেন বলিউডের ভাইজান সলমন খান?

নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে এই প্রসঙ্গে বলেন, আমি আসলে এটা নিয়ে ভাবিনি। বার বার যেটা বলছি, এই ছবিটার ক্ষেত্রে এমন একটা অদ্ভুত দৈবিক জায়গায় আমরা পৌঁছে গিয়েছি, অন্য রকমের একটা অভিজ্ঞতা হয়েছে, যেন মনে হচ্ছিল আমরা ভগবানের কাছে পৌঁছে গিয়েছি। এটা ভাষা প্রকাশ করা সম্ভব নয়। এটা দিব্যজ্যোতিরও হয়েছে। ও নিজে মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেছে। ওঁর তো আরও হয়েছে। আমি বিনোদিনী হয়ে শ্রী চৈতন্যর পাট করেছি, এবং জগন্নাথের সামনে পাট করেছি। তাই এই ছবিটার সামনে কোন কোন ছবি মুক্তি পাচ্ছে সেগুলো এখন এই মুহূর্তে মাথায় নেই। আর পরবর্তী কালেও এই ছবিটার ক্ষেত্রে আসবে না।'

তবে নায়িকা এরপর বাংলা ছবির স্বার্থের কথা মাথায় রেখে বলেন, ‘তবে পড়ে অবশ্যই চাইব প্রতিটা ছবি ভালো চলুক। বাংলা ছবির ভালোর জন্য এটাই চাইব। কিন্তু আমি সকলকে অনুরোধ করব এই ছবিটাকে আলাদা রাখার জন্য।’

আরও পড়ুন: তুমুল প্রেমচর্চার মাঝেই সাহেবের সঙ্গে ক্রিসমাস উদযাপন সুস্মিতার! 'সান্টা…', যা লিখলেন নায়িকা

প্রসঙ্গত, চলতি বছর অগস্টে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমেকেতু' মুক্তি পেয়েছিল। ছবিটি শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। তারপর নানা কারণে ছবিটি আর মুক্তি পায় না। এরপর শুভশ্রী আর দেবকেও একসঙ্গে আর কোনও ছবিতে কাজ করতে দেখা যায় না। তাই প্রায় ১০ বছর পর এই জুটির ছবি সকলের মধ্যে অনেকটা প্রত্যাশা তৈরি করেছিল। তারপর দেব-শুভশ্রীকে একসঙ্গে ছবির প্রচার করতে দেখা যায়। তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন। নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে যান। সবটাই দেশু ফ্যানেদের জন্য একটা স্বপ্নের মতো ছিল।

কিন্তু তারপর ফের ছন্দপতন হয়। দেব এক সাক্ষাৎকারে, 'শুভশ্রী দুই সন্তানের মা তাই তাঁর মুখের সারল্য হারিয়ে গিয়েছে' মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। তারপর তাঁর সেই কথার জবাবও দেন নায়িকা। এরপর সেখানে পাল্টা যুক্তি দেন নায়ক। আর সবটা মিলিয়ে বেশ জলঘোলা হয়। তারপর আবার এই ক্রিসমাসে তাঁদের ছবি বক্সঅফিসে মুখোমুখি হতে চলেছে।