বোমা বিস্ফোরণ হোটেলের পাশে, 'বেরোতে পারছে না…', জানালেন শুভশ্রীর বাবা, ছেলেকে নিয়ে দুবাইতে কেমন আছেন নায়িকা?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার কারণে সম্প্রতি, দুবাইয়ের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। আর এর জেরেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলে ইউভানের সঙ্গে আটকে পড়েছেন দুবাইতেই। কিন্তু এখন কেমন আছেন তাঁরা? জানালেন নায়িকার বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়।

Published on: Mar 02, 2026 10:35 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার কারণে সম্প্রতি, দুবাইয়ের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। আর এর জেরেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছেলে ইউভানের সঙ্গে আটকে পড়েছেন দুবাইতেই। কিন্তু এখন কেমন আছেন তাঁরা? জানালেন নায়িকার বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়।

বোমা বিস্ফোরণ হোটেলের পাশে, 'বেরোতে পারছে না…', জানালেন শুভশ্রীর বাবা, ছেলেকে নিয়ে দুবাইতে কেমন আছেন নায়িকা?
বোমা বিস্ফোরণ হোটেলের পাশে, 'বেরোতে পারছে না…', জানালেন শুভশ্রীর বাবা, ছেলেকে নিয়ে দুবাইতে কেমন আছেন নায়িকা?

আরও পড়ুন: দুবাইতে আটকে ইমরান হাশমির নায়িকা সোনাল! 'আমাকে নিরাপদে বাড়ি ফিরতে…', প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়ে পোস্ট অভিনেত্রীর

তিনি আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন, ‘রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মেয়ের সঙ্গে কথা হয়েছে। ওরা হোটেল থেকে বেরোতে পারছে না।’ তিনি জানান দুবাইয়ে যে হোটেলে ছেলে ইউভানকে নিয়ে শুভশ্রী উঠেছেন তার আশেপাশে বোমা বিস্ফোরণ হয়েছে। জানা গিয়েছে, ছেলের স্কুলের ছুটি থাকার জন্য ছেলেকে নিয়ে দুবাই বাড়াতে গিয়েছিলেন শুভশ্রী। কিন্তু বিমানবন্দরে নামার কিছুক্ষণের পরেই বন্ধ হয়ে যায় বিমান চলাচল।

এই খবর প্রকাশ্যে আসার পর রাজ এবিপি আনন্দকে জানিয়েছিলেন, ‘শুভশ্রী আর আমার ছেলে ইউভান দুবাই গিয়েছে। ওরা ফ্লাইট থেকে নামার কিছুক্ষণ পরেই সমস্ত বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ওঁরা নিরাপদ ভাবে হোটেলে পৌঁছায়। দুবাইয়ের পরিস্থিতি খারাপ হতে শুরু করলে ওখানকার সরকার বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেয়। যতটা সম্ভব নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়। যদিও এখন ওরা নিরাপদেই আছে, তবু বাড়ির লোকজন চিন্তায়। ওরাও ওখান থেকে চিন্তা করছে। আমার ওখানকার বন্ধুবান্ধব, আত্মীয়রা সবাই সবার মতো করে খেয়াল রাখছে। তবে যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ তো একটা চিন্তা থেকেই যায়।’

আরও পড়ুন: রবিবারেও বক্সঅফিসে ঝড় তুলল ‘দ্য কেরালা স্টোরি ২’! কত কোটি আয় করল ছবিটি?

প্রসঙ্গত, ইরানের উপর ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র হামলার ফলে যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরান ইসরায়েলি ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিশোধ নিয়েছে। এর প্রভাব দুবাইতেও পড়েছে।

শুভশ্রী ছাড়াও অভিনেত্রী সোনাল চৌহান আটকে পড়েছিলেন তিনি সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদনও জানিয়েছিলেন তাঁকে দেশে ফিরতে সাহায্য করার জন্য। তাছাড়াও ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুও এই বিপর্যয়ের মধ্যে পড়েছেন। অন ইন্ডিয়া ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সিন্ধু বার্মিংহামে যাচ্ছিলেন। কিন্তু এখন তিনি এই বিপর্যয়ের মধ্যে আটকে গিয়েছেন। পিভি সিন্ধু তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই ঘটনাটি উল্লেখ করেছিলেন।