Subhashree Ganguly: দুধ সাদা বিছানায় শুয়ে শুভশ্রী! উঁকি দিচ্ছি চিকন উরু, কী বলে ভুল করল নেটপাড়া?

ইউভান-ইয়ালিনির হট মাম্মা তিনি। সাদা বাথরোব জড়িয়ে একের পর এক হট পোজ শুভশ্রীর। নিমেষে ভাইরাল ছবি। 

Published on: Jan 14, 2026 10:00 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিউড কুইন শুভশ্রী গাঙ্গুলী সবসময়ই তাঁর স্টাইল এবং ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে অনুরাগীদের চমকে দেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর একটি নতুন ফটোশ্যুট ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে তাঁকে অত্যন্ত স্নিগ্ধ এবং গ্ল্যামারাস অবতারে দেখা যাচ্ছে।

দুধ সাদা বিছানায় শুয়ে শুভশ্রী! উঁকি দিচ্ছি চিকন উরু, কী বলে ভুল করল নেটপাড়া?
দুধ সাদা বিছানায় শুয়ে শুভশ্রী! উঁকি দিচ্ছি চিকন উরু, কী বলে ভুল করল নেটপাড়া?

শুভশ্রীর শেয়ার করা পোস্টে নায়িকাকে সাদা বাথরোব জড়িয়ে দেখা গেল। দুধ সাদা বিছানার উপর শুয়ে রয়েছেন রাজ ঘরণী। তাঁর স্নিগ্ধ চাউনি আপনার মন কাড়বে। হালকা মেকআপেই নজরকাড়া নায়িকা। দুই সন্তান ইউভান-ইয়ালিনিকে সামলে নিজের কেরিয়ারের প্রতি ফোকাস অটুট রেখেছেন লেডি সুপারস্টার।

ছবির ক্যাপশনে শুভশ্রী লেখেন, ‘রেস্ট অ্যান্ড রিবুট’। বোঝাই যাচ্ছে একদম হালকা মেজাজে এই ফটোশ্য়ুট সেরেছেন নায়িকা। শুভশ্রীর এই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্যের বন্যা। অনেকেই নায়িকার লুকের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার তুলনা টেনেছেন। হ্যাঁ, নায়িকাকে এক ঝটকায় দেখে অনেকেই প্রিয়াঙ্কা বলে ভুল করেছেন।

শুভশ্রী গাঙ্গুলী বর্তমানে তাঁর কেরিয়ারের এমন এক পর্যায়ে আছেন যেখানে তিনি গ্ল্যামারের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন বলিষ্ঠ চরিত্রকে। এই বছরও তাঁর কাজ নিয়ে প্রত্যাশা অনেক। গত বছর অর্থাৎ ২০২৫ সালে বক্স অফিসে গৃহপ্রবেশ এবং ধুমকেতুর মতো ছবিতে কাজ করেছেন। বছর শেষে লহ গৌরাঙ্গের নাম রে-র মতো ছবিতে দেখা মিলেছে রাজ ঘরণীর। ধুমকেতু বছরের সবচেয়ে হিট ছবি, গৃহপ্রবেশের মতো কম বাজেটের ছবিকে একার কাঁধে বয়ে নিয়ে গিয়েছেন শুভশ্রী।

অতীতের তিক্ততা ভুলে নতুন বছরে ফের দেবের হাত ধরছেন নায়িকা। দেবের পুজো রিলিজে ফের পর্দায় দেখা যাবে দেব-শুভশ্রীর রোম্য়ান্স। জুটির ৭ নম্বর ছবি হতে চলেছে এটি। প্রাক্তন প্রেমিক যুগলকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে দেশু ফ্যানেরা।