Dev-Subhashree: ‘এমন ঘোষণা করব, যা আগে কখনো…’! ২০ বছরের সেলিব্রেশনে ডাকেননি দেব, অভিমান শুভশ্রীর গলায়, আসবেন ফেসবুক লাইভ
২০২৬ সালের পুজোতে ফের একসঙ্গে আসছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুজনের অভিমানের বরফ গলে গিয়েছে কি আদৌ, নাকি ভিতরে ভিতরে রয়ে গিয়েছে আজও, বোঝা যাবে সোমবারে।
পুজোতেই আসছে বড় ধামাকা? এতদিনে সবাই নিশ্চয়ই জেনে গিয়েছেন। ধূমকেতু-র ধামাকার পর, ২০২৬ সালের পুজোতে ফের একসঙ্গে আসছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ছবির ঘোষণা হয়ে গিয়ছে, যদিও বাদবাকি সব নিয়েই এখন বেশ রহস্য। তবে এবার হয়তো মিলতে পারে একটু দিশা! শুধু অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।

রবিবার দুপুরের দিকে একটি ভিডিয়ো আসে শুভশ্রীর সোশ্যাল মিডিয়া পেজ থেকে, যেখানে আবার ট্যাগ করা হয়েছে দেবকেও। আর অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘হাই আমি শুভশ্রী, আপনারা নিশ্চয়ই সবাই জানেন এবারের পুজোয় আমাদের সিনেমা দেশু সেভেন আসছে।’
আরও পড়ুন: নিজের মেয়ে আর ছেলের বউয়ের মধ্যে কী পার্থক্য? করিনাকে বুঝিয়েছিলেন শাশুড়ি শর্মিলা
‘দেবের ইন্ডাস্ট্রিতে যখন ২০ বছরের কমপ্লিট হল, তখন একটা বড় করে সেলিব্রেশন করল, তখন আমাকে ডাকেনি। কিন্তু শু ছাড়া দে কী সম্ভব? মানে দেশু ছাড়া কী সেলিব্রেশন পসিবল? কাল আমরা ফেসবুক লাইভে আসছি’, আরও বলতে শোনা গেল শুভশ্রীকে। সঙ্গে রাজ-পত্নী আরও জানালেন যে, ‘দেশু ফেসবুক লাইভে আসছে আর কোনো সারপ্রাইজ থাকবে না তা কী হয়! এমন একটা ঘোষণা নিয়ে আমরা আসছি, যা ভারতবর্ষের কোনো ইভেন্টে কখনো হয়নি!’
আরও পড়ুন: ‘যখন আমি উত্তেজনার চরমে থাকি…’! এমন কীসের মোহে শোভন, যে রেগে ঝগড়া করেন ১৫ বছরের ছোট বৈশাখী?
সোমবার লাইভের কথা ঘোষণা করলেও, কোনো সময় জানাননি শুভশ্রী। এদিকে দেব আবার এই পোস্টে কমেন্ট করলেন, ‘ম্যাডাম একটু টাইম জানাবেন, রেডি থাকতে হবে তো’!
খবর, ইতিমধ্যেই নাকি চূড়ান্ত দেশু সেভেন'-এর পরিচালক। পরিচালকের ভূমিকায় দেখা যাবে সুজিত দত্তকে, টলিপাড়ায় যিনি রিনো নামেই পরিচিত।। সুজিতের খাদান সাড়া ফেলে দিয়েছিল বক্স অফিস।
আরও পড়ুন: বিরিয়ানির রাজা! দাদা বউদি বিরিয়ানি দোকান থেকে বছরে আয় কত, খোলসা দাদাগিরিতে
'ধূমকেতু' মুক্তির পরে, একাধিক সাক্ষাৎকারে মাথাচাড়া দিয়েছিল দেব ও শুভশ্রীর তিক্ততা। দেব যেমন এক সাক্ষাৎকারে বলে বসেন, এখন ধূমকেতু-র কাস্টিং হলে নিতেন না ২ সন্তানের মা শুভশ্রীকে, কারণ মুখের সেই সারল্য নাকি আর নেই! এতেই চটে যান ইউভান-ইয়ালিনির মাম্মা। তিনিও বেশ কয়েকবার এই নিয়ে তীর্যক মন্তব্য করেন। তারপর দেবের ২০ বছরের উদযাপনেও দেখা যায়নি শুভশ্রীকে। তারপর ধারণা করা হয়েছিল, আর বুঝি বা কখনো ফিরবে না দেশু। তবে দুজনেই ব্যক্তিগত ও কাজের জীবনকে রাখেন দূরে তা স্পষ্ট। দেবই সমস্ত জল্পনাকে নাকচ করে ঘোষণা করেন এবার পুজোয় শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে ফিরছেন তিনি।
E-Paper











