নিষিদ্ধ ম্যাজিক মোমেন্টস,সত্যিই বন্ধ হচ্ছে ‘চিরসখা’? কী বললেন ‘স্বতন্ত্র’ সুদীপ?
স্টার জলসায় ম্যাজিক মোমেন্টস সংস্থার অধীনে ‘ভোলে বাবা পার কারেগা’ এবং ‘চিরসখা’ ধারাবাহিকটি সম্প্রচারিত হত। ইতিমধ্যেই ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকটির সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু ‘চিরসখা’ ধারাবাহিকটির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
৭ এপ্রিল টেকনিশিয়ান স্টুডিওয়ে যে মিটিং ডাকা হয়েছিল, সেখানে সকলে মিলে সিদ্ধান্ত নেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস যেভাবে দায়সারা ভাব দেখিয়েছে, তাতে সকলে ভীষণ ক্ষুব্ধ। রাহুলের মৃত্যুর তদন্ত যতদিন চলবে এবং যতদিন না ইতিবাচক ফলাফল জানা যাবে ততদিন লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে কেউ কাজ করবেন না।
সত্যিই বন্ধ হচ্ছে ‘চিরসখা’? কী বললেন ‘স্বতন্ত্র’ সুদীপ?
স্টার জলসায় ম্যাজিক মোমেন্টস সংস্থার অধীনে ‘ভোলে বাবা পার কারেগা’ এবং ‘চিরসখা’ ধারাবাহিকটি সম্প্রচারিত হত। ইতিমধ্যেই ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকটির সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু ‘চিরসখা’ ধারাবাহিকটির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। ‘চিরসখা’ বন্ধের কোনও নির্দেশ এসেছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, ‘এখনও কিছু জানানো হয়নি’।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গত ১০ মার্চ থেকে ৯টার পরিবর্তে রাত ১০টার স্লটে স্থানান্তরিত করা হয়েছিল ধারাবাহিকটিকে। টিআরপি তালিকায় ভালো ফলাফল না করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে ধারাবাহিকের নতুন স্লট অথবা পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাওয়ার কোনও ঘোষণা এখনও চ্যানেলের তরফ থেকে করা হয়নি। কিন্তু যেহেতু ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার অধীনে এই ধারাবাহিকটি সম্প্রচার করা হতো তাই মনে করা হচ্ছে, হয়তো আগামী ১৩ এপ্রিল থেকে আর সম্প্রচারিত হবে না ‘চিরসখা’।
Home/Entertainment/নিষিদ্ধ ম্যাজিক মোমেন্টস,সত্যিই বন্ধ হচ্ছে ‘চিরসখা’? কী বললেন ‘স্বতন্ত্র’ সুদীপ?