মেয়েকে কোলে নিয়ে ঠোঁটে ঠোঁট ডোবালেন সুদীপ-অনিন্দিতা! '২৩ বছর বয়সেও…', লিখলেন অভিনেতা

রবিবার ছুটির মেজাজে ছিলেন তারকা জুটি। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তাঁরা। সুদীপ,অনিন্দিতা আর খুদে তিষ্যা মিলে সুন্দর সময় কাটানোর কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সুদীপ। আর সেখানেই দেখা যায় সুদীপ-অনিন্দিতার রসায়ন এখনও একই রকমের মিষ্টি।

Published on: Jun 23, 2025 2:42 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আরও পড়ুন: বিষণ্ণতায় কাছের মানুষই ভরসা, ‘তাঁরাই বের করে আনতে পারবেন…’, বললেন বিক্রম

'২৩ বছর বয়সেও…', মেয়েকে কোলে নিয়ে ঠোঁটে ঠোঁট ডোবালেন সুদীপ-অনিন্দিতা!
'২৩ বছর বয়সেও…', মেয়েকে কোলে নিয়ে ঠোঁটে ঠোঁট ডোবালেন সুদীপ-অনিন্দিতা!

ছবিতে মেয়েকে কোলে নিয়ে ঠোঁটে ঠোঁট ডোবান তাঁরা। ছবিতে ঘরোয়া পোশাকে দেখা মেলে তাঁদের। সুদীপের পরনে ছিল সাদা রঙের টি-শার্ট। অন্যদিকে, অনিন্দিতাও সাদা রঙের টি-শার্টই পরেছিলেন। রংমিলান্তিতে তাঁদের বড় সুন্দর দেখাচ্ছিল। তবে শুধু তাঁরা নয় একরত্তিও বাবা-মায়ের সঙ্গে রং মিলিয়ে সাদার উপর লাল ফুল আঁকা জামা পরেছিল।

আরও পড়ুন: কেমন হল ‘রবীন্দ্র কাব্য রহস্য’? ঋত্বিক, শ্রাবন্তীরা কি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেন?

ছবিতে দেখা যায় কন্যাকে সাক্ষী রেখেই সুদীপ অনিন্দিতা একে অপরের ঠোঁটে চুমু এঁকে দিয়েছিলেন। ছবিটি পোস্ট করে সুদীপ ক্যাপশনে লেখেন, ‘...আর বেবি, ২৩ বছর বয়সেও আমার মনে এত কাছে…’। তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন।

আরও পড়ুন: ‘পুচকু’র জন্মদিনে আদুরে শুভেচ্ছা সোহমের! জানেন কীভাবে তনয়ার সঙ্গে প্রেম হল নায়কের?

প্রসঙ্গত, ২০২২ সালে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি বিয়ে করেন অনিন্দিতা রায়চৌধুরি আর সুদীপ সরকার। তিন বছর পর টলিউড দম্পতির কোলে আসে তাঁদের প্রথম সন্তান, ফুটফুটে এক রাজকন্যা। যদিও দম্পতি বেশ কয়েকটি পোষ্যর মা-বাবা। ১ জানুিয়ারির দিন সন্তান আসার সুখবর ভাগ করে নিতে একটি ফোটো কার্ড শেয়ার করেন তাঁকা সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গিয়েছিল ছোট্ট একটা বেবি কট। আর সেখান থেকে উঠছে ছোট্ট একটা হাত। লেখা রয়েছে ‘দেখা হচ্ছে বন্ধুরা’। আর সঙ্গে লেখা মার্চ, ২০২৫।

চলতি বছরেই বাবা-মা হয়েছেন সুদীপ সরকার ও অনিন্দিতা রায়চৌধুরি। একরত্তি তিষ্যাকে নিয়ে তাঁদের সুখের সংসার। একসঙ্গে মেয়ের সব খুঁটিনাটির খেয়াল রাখছেন। পাশাপাশি দু'জন মেগার কাজও করছেন সমান তালে। তবে এই সব কিছুর মধ্যেও তাঁদের মধ্যকার বন্ধন একটু আলগা হতে দেননি তারকা দম্পতি। ভালোবাসা দিয়ে বরং আরও পোক্ত করেছেন। আর এবার তাঁর প্রমাণ মিলল সমাজমাধ্যমের পাতায়।

আরও পড়ুন: ‘আত্মসমর্পণ করেছি বলেই এই রসায়ন…’! সুস্মিতার সঙ্গে কেমিস্ট্রি নিয়ে ‘কথা’ সাহেবের

রবিবার ছুটির মেজাজে ছিলেন তারকা জুটি। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তাঁরা। সুদীপ,অনিন্দিতা আর খুদে তিষ্যা মিলে সুন্দর সময় কাটানোর কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সুদীপ। আর সেখানেই দেখা যায় সুদীপ-অনিন্দিতার রসায়ন এখনও একই রকমের মিষ্টি।

News/Entertainment/মেয়েকে কোলে নিয়ে ঠোঁটে ঠোঁট ডোবালেন সুদীপ-অনিন্দিতা! '২৩ বছর বয়সেও…', লিখলেন অভিনেতা