কথাতেই আছে, স্বামী ভাগ্য যদি ভালো হয় তাহলে প্রত্যেকটি মেয়ে তাঁর শ্বশুরবাড়িতে রাজকন্যার মতো থাকতে পারে। টেলি অভিনেত্রী অনিন্দিতা যে আক্ষরিক অর্থেই রাজকন্যা হয়ে রয়েছেন স্বামীর কাছে তার প্রমাণ বিভিন্নভাবে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
কথাতেই আছে, স্বামী ভাগ্য যদি ভালো হয় তাহলে প্রত্যেকটি মেয়ে তাঁর শ্বশুরবাড়িতে রাজকন্যার মতো থাকতে পারে। টেলি অভিনেত্রী অনিন্দিতা যে আক্ষরিক অর্থেই রাজকন্যা হয়ে রয়েছেন স্বামীর কাছে তার প্রমাণ বিভিন্নভাবে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে এবার স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানাতে গিয়ে রাজকন্যা বলে ডাকলেন সুদীপ।
জন্মদিনে স্ত্রীকে আদুরে শুভেচ্ছা সুদীপের
সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন অভিনেতা। ছোট্ট ছোট্ট মুহূর্ত ঘিরে তৈরি হওয়া একটি ভিডিও পোস্ট করে অভিনেতা লেখেন, ‘বন্ধু শুভ জন্মদিন। সারা বছর প্রচুর ভালো কাজ হোক, অনেক ভালো খাওয়া দাওয়া আর অ্যাটলিস্ট দুটো বড় ট্রিপ। আমার রূপকথার রাজকন্যা যেন সদা হাস্যময় থাকে। তোর হাসিতেই আমার বাঁচার রসদ। খুব ভালো থাকো।’
ভিডিওর কোনও ছবিতে যেমন ফুটে উঠেছে সদ্য ঘুরে আসা ট্রিপের কিছু ছবি তেমনি একান্তে সময় কাটানোর মুহূর্ত উঠে এসেছে এই ভিডিওর মাধ্যমে। কিছুদিন আগেই বিবাহ বার্ষিকী উপলক্ষে পাহাড়ে সময় কাটিয়ে এসেছেন এই তারকা দম্পতি।
তবে আজ মন ভালো থাকলেও গতকাল একেবারেই মন ভালো ছিল না সুদীপের। বাবাকে ছাড়া মায়ের প্রথম জন্মদিন পালন করতে গিয়ে একটু হলেও মন খারাপ হয়েছিল অভিনেতার। মায়ের এবং নিজের সন্তানের একটি সাদা কালো ছবি পোস্ট করে মাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তাজানান সুদীপ।
প্রসঙ্গত, ‘ফুলকি’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুদীপ। খুব সম্প্রতি ধারাবাহিকটি শেষ হয়েছে তাই আপাতত মেয়ের সঙ্গেই সময় কাটাচ্ছেন অভিনেতা। অন্যদিকে সন্তানের জন্মের পরেই আবার কাজে ফিরেছেন অনিন্দিতা। দুজনে মিলে সংসার সামলানোর পাশাপাশি জোর কদমে সামলাচ্ছেন নিজের কাজও।