‘আমার পর পর দু’বার বিয়ে হয়েছে…', বিবাহবার্ষিকীতে বর অগ্নিদেবের সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন সুদীপা
২১ বছরের বড় বর অগ্নিদেব, কিন্তু বয়স হোক বা অগ্নিদেবের বিবাহিত জীবন কোনও কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি সুদীপা-অগ্নিদেবের প্রেমের পথে। বর্তমানে তাঁদের একটি ছেলেও রয়েছে, তাঁর নাম আদিদেব। তাঁদের দীর্ঘ দাম্পত্য, তার মাঝেই হঠাৎ সুদীপা লিখলেন, 'আমার পর পর দুবার বিয়ে হয়েছে।'
প্রসঙ্গত, ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকের সেটে আলাপ দু’জনের। তারপর ধীরে ধীরে ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালক-প্রযোজকের প্রেমে পড়েন সুদীপা চট্টোপাধ্যায়। অগ্নিদেবকেই তিনি ভালোবেসে ফেলেন। তবে অগ্নিদেব এর আগেও ঘর বেঁধেছিলেন, কিন্তু সে সংসার সুখের হয়নি। অগ্নিদেবের প্রথম স্ত্রী দেবযানী। তাঁদের ছেলে আকাশ। ২০০০ সালে প্রথম স্ত্রীর থেকে বিচ্ছেদ চেয়ে মামলা রুজু করেছিলেন পরিচালক। তবে অগ্নিদেবের প্রথমপক্ষের ছেলে আকাশের সঙ্গে সুসম্পর্কই রয়েছে সুদীপার। বর্তমানে দুই ছেলেকে নিয়ে ভরা সংসার তাঁর।
‘আমার পর পর দু’বার বিয়ে হয়েছে…', বিবাহবার্ষিকীতে বর অগ্নিদেবের সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন সুদীপা
২১ বছরের বড় বর অগ্নিদেব, কিন্তু বয়স হোক বা অগ্নিদেবের বিবাহিত জীবন কোনও কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি সুদীপা-অগ্নিদেবের প্রেমের পথে। বর্তমানে তাঁদের একটি ছেলেও রয়েছে, তাঁর নাম আদিদেব। তাঁদের দীর্ঘ দাম্পত্য, তার মাঝেই হঠাৎ সুদীপা লিখলেন, ‘আমার পর পর দু’বার বিয়ে হয়েছে।'
আরও পড়ুন: ‘ভালোবাসা মৃত্যুর সঙ্গে মরে না…’, বিয়ের ১৭ তম জন্মদিনে স্বামী অভিষেকের সঙ্গে ছবি দিয়ে আবেগে ভাসলেন সংযুক্তা
কী লিখেছেন সুদীপা?
বুধবার সমাজমাধ্যমের পাতায় নিজের সঙ্গে অগ্নিদেবের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সঞ্চালিকা। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আজ প্রথম বার সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি একটা কথা… অগ্নিদেব চট্টোপাধ্যায়- the man of the house, যাঁর সঙ্গে আমার পর পর দু’বার বিয়ে হয়েছে ( বিশেষ একটি spritual কারণে) ৫ বছর আগে আর ৫ বছর পরে। দিনটা একই ছিল ৯ জুলাই। কিন্তু, এই একটি মানুষের সঙ্গে বিগত ১৫ বছরে, এক একটা দিন কেটেছে, এক একটা যুগের মতো। করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা এই একই মানুষকে যেন, প্রতি জন্মে আমি আমার স্বামী হিসেবে পাই। আমাকে আমার স্বামী আক্ষরিক অর্থে ‘মানুষ’ করেছেন।কীভাবে কোথা বলতে হয়, কীভাবে সাজতে হয়, কোন অনুষ্ঠানে কি রং পড়তে হয় (দিনের অনুষ্ঠানে যে dark colour পড়তে নেই সেটাও আমি জানতাম না), কীভাবে কাঁটা চামচে খেতে হয়, সব সব।'
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছেন স্বীকৃতি মজুমদার! কোন ধারাবাহিকে দেখা যাবে নায়িকাকে?
সুদীপার কথায় তাঁর চিত্রনাট্য লেখা থেকে পরিচালনার কাজ সবটাই অগ্নিদেবের থেকে শেখা। তাঁর কথায়, ‘আমি যে চিত্রনাট্য লিখতে পারি সেকথাও জেনেছি, ওঁর থেকেই…। আমি ছোটদের নিয়ে ভালো কাজ করতে পারবো, এটাও জানতাম না।জোর করে, আমাকে দিয়ে তিনি পরিচালনা করলেন ‘ববির বন্ধুরা’( হইচইয়ে ছবিটা পারলে একবার দেখে নেবেন। হাসতে পারবেন কিছুক্ষণ..)। আজ তাই, ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে আমার জীবনে উপহার হিসেবে পাঠাবার জন্য।প্রতি জন্মে তোমাকেই পাশে পেতে চাই। ইঁদুর, ছুঁচো, মাছ, পাখি, চামচিকে, মানুষ যা হয়ে জন্মাই, অগ্নিদেব তোমাকেই পাশে চাই। তোমাকে আমি সব রকম ভাবে ভালবাসতে চাই। ’
News/Entertainment/‘আমার পর পর দু’বার বিয়ে হয়েছে…', বিবাহবার্ষিকীতে বর অগ্নিদেবের সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন সুদীপা