'আমি আমার থেকে পালাতে... ', ঠিক কোন কারণে অভিনেতা হতে চেয়েছিলেন সুহোত্র?
সেলিব্রেটি হওয়ার স্বপ্ন সকলেই দেখে থাকেন। কিন্তু একজন অভিনেতা বা অভিনেত্রী হয়ে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন যারা দেখেন তাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার পেছনে যথেষ্ট কারণ থাকে। কেউ ছোট থেকে স্বপ্ন দেখেন শিল্পী হওয়ার কেউ আবার কোনও আইকনকে দেখে এই স্বপ্ন মনে পালন করেন।
সেলিব্রেটি হওয়ার স্বপ্ন সকলেই দেখে থাকেন। কিন্তু একজন অভিনেতা বা অভিনেত্রী হয়ে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন যারা দেখেন তাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার পেছনে যথেষ্ট কারণ থাকে। কেউ ছোট থেকে স্বপ্ন দেখেন শিল্পী হওয়ার কেউ আবার কোনও আইকনকে দেখে এই স্বপ্ন মনে পালন করেন।
ঠিক কোন কারণে অভিনেতা হতে চেয়েছিলেন সুহোত্র?
কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়ক সুহোত্র মুখোপাধ্যায় কিন্তু একেবারে অন্য একটি কারণে এই ইন্ডাস্ট্রিতে এসেছেন। অভিনয়কে তিনি ভালোবাসছেন ঠিকই কিন্তু তিনি ঠিক যে কারণে অভিনয় জগতে এসেছেন তার ব্যাখ্যা তিনি দিলেন একটি পডকাস্ট চলাকালীন।
straightupwithshree পডকাস্ট চলাকালীন তিনি বলেন, ‘আমি ছোট থেকেই নিজের থেকে পালাতে চাইতাম। অন্যকে দেখে অন্যের মতো হতে চাইতাম। এই অন্যের মতো হওয়াটা একমাত্র হয় অভিনয়ের দ্বারা। অনেক সময় এমনও হয় যে আপনি অন্য কাউকে দেখলেন এবং তার জীবনটা বাঁচতে চাইলেন কিন্তু বাস্তব জীবনে সেটা সম্ভব হয় না। এই অন্যের জীবন কিছুক্ষণের জন্য বাঁচার তাগিদেই আমার অভিনয় জীবনে আসা।’
অভিনেতা আরও বলেন, ‘তবে এই অভিনয় করতে করতে একটা জিনিস আমি বুঝেছি, এই ইন্ডাস্ট্রি অনেক বড় একটা সাগর। এই অভিনয় জগতে অনেক কিছু শেখার আছে। প্রতিদিন একটি করে চামচ দিয়ে স্বাদ নেওয়ার চেষ্টা করছি কিন্তু এই শিল্পী জগৎ একটা বিশাল বড় সমুদ্রের মতো তাই এটা কখনওই শেষ হওয়ার নয়।’
সবশেষে অভিনেতা বলেন, ‘আমি এখন বুঝতে পেরেছি অভিনয় করাটা একটা বিশাল বড় দায়িত্ব। আমি যত শিখছি ততই নিজেকে সমৃদ্ধ করছি। একসময় নিজে থেকে পালানোর জন্য আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম কিন্তু এখন সেটাই আমার নেশা এবং পেশা হয়ে দাঁড়িয়েছে।’
প্রসঙ্গত, ওয়েব সিরিজ তো বটেই বড়পর্দারও একজন পরিচিত মুখ হলেন সুহোত্র। 'একেন বাবু সিরিজের হাত ধরেই মূলত তিনি জনপ্রিয়তা পান। খুব সম্প্রতি ‘ইন্দু ৩’ সিরিজে দেখতে পাওয়া গিয়েছে তাঁকে।
News/Entertainment/'আমি আমার থেকে পালাতে... ', ঠিক কোন কারণে অভিনেতা হতে চেয়েছিলেন সুহোত্র?