Serial Update: ৯ মাসেই পথচলা শেষ জনপ্রিয় মেগার! হয়ে গেল শেষদিনের শ্যুটিং, মন খারাপ ভক্তদের

Serial Update: জল্পনা সত্য়ি করে বন্ধ হচ্ছে শোলক সারি। সান বাংলায় আগামী সপ্তাহ থেকেই আসছে নতুন মেগা সোহাগে আদরে।

Published on: Nov 17, 2025 6:44 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেলিপাড়ায় গত কয়েকদিন ধরে চিরদিনই তুমি যে আমার নিয়ে বিতর্কের অন্ত নেই। এই সিরিয়ালের ভবিষ্যত ঝুলছে প্রযোজকদের সিদ্ধান্ত আর নায়ক-নায়িকার বনিবনার উপর। আগামী কয়েকদিনেই পরিষ্কার হয়ে যাবে সেই ছবি। তবে এর মাঝেই টেলিপাড়ায় নিঃশব্দেই শেষ হয়ে গেল এক জনপ্রিয় মেগা সিরিয়ালের শ্যুটিং।

৯ মাসেই পথচলা শেষ জনপ্রিয় মেগার! হয়ে গেল শেষদিনের শ্যুটিং, মন খারাপ ভক্তদের
৯ মাসেই পথচলা শেষ জনপ্রিয় মেগার! হয়ে গেল শেষদিনের শ্যুটিং, মন খারাপ ভক্তদের

সান বাংলার জনপ্রিয় মেগা শোলক সারির পথচলা শেষ হল। চলতি বছর ফেব্রুয়ারিতেই শুরু হয়েছিল ব্লুজ প্রোডাকশনের নতুন মেগা। তবে ৯ মাস যেতে না যেতেই এই সিরিয়াল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল চ্যানেল আর প্রযোজনা সংস্থা। এই মেগায় মুখ্য চরিত্র অর্থাৎ শোলক ও সার্থকের চরিত্রে অভিনয় করছিলেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং সুকন্যা চক্রবর্তী।

সিরিয়াল শেষ হওয়ার খবর সোশ্য়াল মিডিয়ায় নিশ্চিত করেছেন সার্থক (ইন্দ্রনীল) নিজেই। এনটিওয়ান স্টুডিও-তে চলত সিরিয়ালের শ্যুটিং। সেখানকার দুষ্টু-মিষ্টি কিছু মুহূর্তের কোলাজ ভাগ করে নেন নায়ক। সঙ্গে লেখেন, ‘ফির মিলেঙ্গে চলতে চলতে… ধন্যবাদ ব্লুজ প্রোডাকশন, ধন্য়বাদ সান বাংলা আমাদের শোলক সারি উপহার দেওয়ার জন্য… সাইনিং অফ সার্থক মুখার্জি’।

ধারাবাহিকের প্রেক্ষাপট ছিল বাংলার ঐতিহ্য, বাংলার শাড়ি। মফস্‌সলের দুই বোন কী ভাবে কলকাতায় নিজেদের শাড়ির দোকান খুলতে লড়াই শুরু করে, তা নিয়েই এগিয়েছে সিরিয়ালের গল্প। সার্থকের সাথে বিয়ের পর শোলকের মুখোপাধ্যায় বাড়িতে প্রবেশ এবং সেখানে তাদের সংসারে একের পর এক ষড়যন্ত্র, বিশেষত আঁচল ও প্রিয়দর্শিনীর চক্রান্ত, ছিল এই গল্পের মূল আকর্ষণ। তবে সমস্ত বাধা ও দূরত্ব তৈরির চেষ্টা পেরিয়ে শোলক ও সারি তাদের নিজেদের সম্পর্ক দৃঢ় রেখেছিল।

এই মেগাতে দেখা মিলেছে অনন্যা বিশ্বাস, অর্ঘ্য মিত্রর মতো টেলিপাড়ার পরিচিত মুখদের। শোলক সারির জায়গা নেবে অরুণিমার নতুন মেগা সোহাগে আদরে। স্লটে অবশ্য অদল-বদল হচ্ছে। ২৪শে নভেম্বর থেকে রাত ৮.৩০টার স্লটে আসছে সোহাগে আদরে।

News/Entertainment/Serial Update: ৯ মাসেই পথচলা শেষ জনপ্রিয় মেগার! হয়ে গেল শেষদিনের শ্যুটিং, মন খারাপ ভক্তদের